ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ
ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।
ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার জিভুলিচের অন্যতম বড় শক্তি তাঁর শারীরিক সক্ষমতা এবং রক্ষণাত্মক দক্ষতা। মাঝমাঠে থেকে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ ভাঙতেই পারেন না, প্রয়োজনে ডিফেন্সের সঙ্গে সমন্বয় রেখে দলকে নেতৃত্বও দিতে পারেন। ডান পায়ে খেলতেই বেশি স্বচ্ছন্দ তিনি।
জিভুলিচের ক্লাব ফুটবলে রয়েছে যথেষ্ট অভিজ্ঞতা। রোমানিয়ার শীর্ষ ডিভিশনে Oțelul Galați-এর হয়ে খেলেছেন মোট ১১৫টি ম্যাচ। এছাড়াও চেক প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ক্লাব Viktoria Plzeň-এর হয়েও খেলেছেন তিনি। সম্প্রতি ক্রোয়েশিয়ার শীর্ষ ডিভিশনের ক্লাব NK Rudeš-এর হয়ে মাঠে নেমেছেন। গত মরশুমে Rudeš-এর হয়ে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আন্তর্জাতিক মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করেছেন জিভুলিচ। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন এই ফুটবলার।
ইস্টবেঙ্গলের মাঝমাঠে তাঁর অভিজ্ঞতা নিঃসন্দেহে বাড়তি শক্তি যোগ করবে। বিশেষ করে রক্ষণকে সামনে রেখে খেলা, প্রতিপক্ষের আক্রমণ থামানো এবং ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যে যোগসূত্র তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই ৩৪ বছর বয়সি ক্রোয়েশিয়ান।
লাল-হলুদে নতুন অধ্যায় শুরু জিভুলিচের। এবার দেখার, তাঁর ইউরোপীয় অভিজ্ঞতা ইস্টবেঙ্গলের মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে।
