Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 25, 2026, 6:04 PM
ShareWhatsAppFacebookX
লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

AIFF Media Desk: লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

খুব অল্প জনসংখ্যার লাদাখে ফুটবলপ্রেম অপরিসীম হলেও ফুটবল খেলাটা অত সহজ নয়। বছরের ৬ মাস স্নো ফল, প্রাকৃতিক দুর্যোগ, ঠান্ডা হাওয়া এবং ১১০০০ মিটার উচ্চতার হাই অল্টিটিউড বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে আর্থিক চ্যালেঞ্জ। কিন্তু তার জন্য দমে যাননি লাদাখের মানুষরা।

Ladsakh 1.jfif

১ লাদাখ এফসি দলের ফাউন্ডার Tsering Angmo জানিয়েছেন, "লাদাখের প্রতিটি অঞ্চলে লুকিয়ে রয়েছে ফুটবল প্রতিভা, আমাদের লক্ষ্য লাদাখ থেকেই উঠে আসুক ভবিষ্যতের ফুটবল তারকা, বাইরের ফুটবলার নয় লাদাখের প্রতিভা অন্বেষণই আমাদের একমাত্র লক্ষ্য। যেকারণে ডুরান্ড কাপে যারা খেলেছিলেন তারা লাদাখের ফুটবলে কন্ট্রিবিউট করার জন্য কেউ কোচিং পদ বেছে নিচ্ছেন কেউ হচ্ছেন রেফারি। কারণ আমরা প্রফেশনাল স্ট্রাকচার আনতে চাই লাদাখে! যাতে পরবর্তী প্রজন্ম সঠিক পরিচর্যার মধ্য দিয়ে বড় হোক আইএসএল, আইএফএল খেলুক দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক।"

হাজার প্রতিকূলতার মধ্যেও লাদাখের এই ফুটবল রিভোলিউশনের প্রথম পদক্ষেপই ছিল ১ লাদাখ এফসি দলের ডুরান্ড কাপে অংশগ্রহণ, গোটা ভারতবর্ষ জানতে পারে লাদাখের মানুষও ফুটবল খেলেন। আর সেই কারণে ১ লাদাখ এফসি ফুটবল স্কুল তৈরি করেছে নাম দিয়েছে 'Football For All' যেখানে লাদাখের শিশুরা সপ্তাহে অন্তত তিনদিন ফুটবল শিখতে আসতে পারে।

ইতিমধ্যে লে এবং কার্গিলে ২ টি ফিফা স্বীকৃত প্রফেশনাল মাঠ রয়েছে এছাড়াও আগামীদিনে আরও মাঠ, আরও সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে Angmo ও লাদাখ ফুটবল এসোসিয়েশনের।

তিনি বলেছেন, "আপনারা বিশ্বাস করবেন না সাম্প্রতিক সময় ৫টি স্থানীয় লিগ শুরু হয়েছে। অগাস্টে লাদাখে প্রথমবার প্রফেশনাল মহিলাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে যেখানে ৮টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটি ফুটবলার লাদাখেরই বাসিন্দা। সরকার এবং AIFF গত ৫ বছরে অনেক সাহায্য করেছে। আমরা সম্প্রতি স্পোর্টস পলিসি বানিয়েছি। সরকারও স্পোর্টস কোটায় চাকরির ঘোষণা করেছে। আমরা ডুরান্ড কাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা লাদাখে একটা ইকোসিস্টেম তৈরি করব। আমরা সময় নেব, ৩-৪ বছর সময় লাগুক কিন্তু নিজেদের ছেলে-মেয়েদের উপরেই কাজ করবো।"

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।