সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইন
সোমবারই শহরে চলে আসছেন এরউইন। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি স্কটিশ স্ট্রাইকার সোমবার রাতে শহরে এসে মঙ্গলবার থেকেই শুরু করে দেবেন অনুশীলন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
সোমবারই শহরে চলে আসছেন এরউইন। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি স্কটিশ স্ট্রাইকার সোমবার রাতে শহরে এসে মঙ্গলবার থেকেই শুরু করে দেবেন অনুশীলন।

তাঁর সঙ্গে এক বছরের চুক্তি। ৩২ বছর বয়সী এরউইন ম্যাকলরেনের মতই বক্স স্ট্রাইকার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকারের সম্পদ শক্তি ও স্কিল। গত বছর ছিলেন জর্ডনের ক্লাব আল ফয়সলিতে। স্কটিশ জাতীয় যুব দলেও খেলেছেন। স্কটিশ লিগ ও ইংলিশ প্রিময়র লিগেও খেলার অভিজ্ঞতা আছে। লিডস ইউনাইটেড, বারি এফসির প্রাক্তনী। খেলেছেন এশিয়ার ক্লাবেও।
মোহনবাগানে সই করে এরউইন বলেন, “ভারতে প্রথম এলাম। বেশ কয়েকটি আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল, কিন্তু মোহনবাগান ভারতের সেরা ক্লাব বলেই এখানে খেলতে এলাম। আগে এখানে খেলে যাওয়া আমার স্কটিশ বন্ধুদের কাছে শুনেছি, মোহনবাগানের দর্শন ও পেশাদারিত্ব বিশ্বের যে কোনও ক্লাবের সঙ্গে টেক্কা দিতে পারে। সাফল্য ও ঐতিহ্যের বিচারে এই ক্লাবের ধারে কাছে কেউ নেই। সমর্থকদের আবেগ ও ভালবাসাও এই ক্লাবের জার্সি পরার অন্যতম কারণ। নিয়মিত ট্রেনিং করছি। ট্রফি জেতাই আমার একমাত্র লক্ষ্য”.








