বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব
দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। এশিয়া কাপ জিতিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত কোনও টি-২০ সিরিজ হারেনি। অথচ কয়েক মাসের মধ্যেই সেই অধিনায়কই হয়ে গেলেন দলের বাইরে! ভারতীয় ক্রিকেটে এমন নাটকীয় পরিবর্তন যে বিতর্ক তৈরি করবে, সেটাই স্বাভাবিক। আর এবার সেই বিতর্কে নিজের যন্ত্রণা উজাড় করে দিলেন সূর্যকুমার যাদব।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পরও সূর্যকুমারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরও বড় ধাক্কা—শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে ঘোষিত পরের টি-২০ দলেই জায়গা হয়নি সূর্যের।
ধারাবাহিক খারাপ ফর্ম। মূলত সেই কারণেই তাঁর নেতৃত্ব যায়. দলে সুযোগ হারান। তবে সাময়িক খারাপ ফর্মের জন্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে এভাবে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা যায় কিনা তা নিয়ে বিতর্কও হয়েছিল।
এবার নির্বাচকদের সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সূর্যকুমার। চরম হতাশায় তিনি বলেছে, এমনটা যে হতে পারে, সেটা তিনি ভাবতে পারেননি। প্রশ্ন তুলেছেন, কীভাবে এটা হয়! আরও জানিয়েছেন, তিনি ভেবেছিলেন অন্তত দু বছর তিনি ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন।
মাত্র কয়েক মাস আগে তিনি দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, অথচ তিনিই নেই ভবিষ্যতের পরিকল্পনায়, এটাই সবচেয়ে বেশি ব্যথিত করেছিল সূর্যকে। সে কারণেই এতদিন পর নিজের কষ্টের, হতাশার, বিস্ময়ের কথা এভাবে ব্যক্ত করলেন স্কাই।