Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’ গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দবেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’ গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ

‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলের

‘২০ বছরের জাতীয় দলীয় কেরিয়ারে এমন সুযোগ পাইনি’—তরুণদের জন্য গর্বিত ছেত্রী, তবে মনের কোণে আক্ষেপও

লিখেছেন Adminপ্রকাশিত Aug 29, 2026, 11:47 PM
ShareWhatsAppFacebookX
‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলের

ছবি সৌজন্য - আইএসএল

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রীর নাম যে কোনও আলোচনায় সবার আগে উঠে আসবে। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেশের ফুটবলের মুখ ছিলেন তিনি। কিন্তু ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার যে সুযোগ বর্তমান প্রজন্মের সামনে তৈরি হয়েছে, তা নিজের কেরিয়ারে পাননি ছেত্রী। তাই জাতীয় দলের বর্তমান ফুটবলারদের এমন সুযোগ পেতে দেখে গর্বিত হওয়ার পাশাপাশি মনের কোণে যে একটু আক্ষেপ রয়েছে, সেটাও লুকোলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।

বর্তমানে জাতীয় দলের ড্রেসিংরুমে নেই সুনীল। মাঠের বাইরে থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স দেখছেন তিনি। আর সেখান থেকেই বর্তমান প্রজন্মের ফুটবলারদের জন্য নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ছেত্রী বলেন, “একজন দর্শক হিসেবে আমার একটু ঈর্ষা হচ্ছে। পেশাদার ফুটবলার হিসেবে ২৪-২৬ বছর এবং জাতীয় দলের হয়ে প্রায় ২০ বছর কাটিয়েও আমি এমন সুযোগ পাইনি।”

ব্রাজিল ও উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগকে তাই ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ছেত্রী। তাঁর আশা, তরুণ ফুটবলাররা নিজেদের ফিট রাখবেন, সাহসের সঙ্গে লড়াই করবেন এবং এই বড় মঞ্চের সুযোগকে কাজে লাগাবেন।

দল নির্বাচন নিয়েও ছেত্রীকে প্রশ্ন করা হয়। কয়েকজন ফুটবলারকে দলে না রাখা নিয়ে অবশ্য কোনও বিতর্কে যেতে চাননি তিনি। বরং কোচের সিদ্ধান্তের উপরই সম্পূর্ণ আস্থা রেখেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

“এর উত্তর কোচকেই দিতে হবে। আমি এখন শুধুই একজন সমর্থক। সবার মতো আমিও বাইরে থেকে দেখছি,” বলেন ছেত্রী। তাঁর মতে, দলের কী প্রয়োজন, সেটা কোচই সবচেয়ে ভালো বোঝেন। ফলে কোচিং স্টাফ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে সমর্থনই করেছেন তিনি।

আর যদি হঠাৎ আবার মাঠে ফেরার কথা ওঠে? ছেত্রীর জবাব শুনে হাসি থামবে না! মজার ছলে তিনি বলেন, “আমি মাত্র ২০ মিনিট অনুশীলন করেছি। আমার বয়স এখন প্রায় ৪২। ঠিকমতো দৌড়তেই পারি না, সমস্যায় পড়ছি।”

তবে মজার আড়ালেও বর্তমান প্রজন্মের প্রতি ছেত্রীর বিশ্বাস একেবারে স্পষ্ট। তাঁর মতে, এবার সময় তরুণদের। তিনি বলেন, “এটা ওদের সময়। দলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে। প্রত্যেকেই সুযোগ পায়। ঠিক যেমনটা আমি প্রায় ২০ বছর আগে পেয়েছিলাম।”

ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সম্ভাবনা ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে ঐতিহাসিক এক অধ্যায় হতে পারে। আর সেই অধ্যায়ে নিজে মাঠে না থাকলেও, সুনীল ছেত্রী থাকবেন গ্যালারি কিংবা সাইডলাইন থেকে—একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে নয়, বরং ভারতীয় ফুটবলের একজন গর্বিত সমর্থক হয়ে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?
YouTube

কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?

XtraTime Bangla

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke
YouTube

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke

XtraTime Bangla

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte
YouTube

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte

XtraTime Bangla

Brazil এর বিরুদ্ধে যারা খেলবে, তাদের দেখে আমার হিংসে হচ্ছে: Sunil Chhetri
YouTube

Brazil এর বিরুদ্ধে যারা খেলবে, তাদের দেখে আমার হিংসে হচ্ছে: Sunil Chhetri

XtraTime Bangla

Mohun Bagan Super Giant 3-1 Railways Fc | Goals Video & Match Highlights | CFL 2026
YouTube

Mohun Bagan Super Giant 3-1 Railways Fc | Goals Video & Match Highlights | CFL 2026

XtraTime Bangla

Mohun Bagan রাজা হিসেবে তার রাজত্ব চলাকালীন সবকিছু জিততে নিল বড় পদক্ষেপ! বিস্তারিত দেখুন
YouTube

Mohun Bagan রাজা হিসেবে তার রাজত্ব চলাকালীন সবকিছু জিততে নিল বড় পদক্ষেপ! বিস্তারিত দেখুন

XtraTime Bangla

বৃষ্টি ভেজা Mohun Bagan মাঠে হালকা অনুশীলনেই নিজেদের শক্তিশালী করে তোলার লক্ষ্যে Miguel-Maclaren-রা
YouTube

বৃষ্টি ভেজা Mohun Bagan মাঠে হালকা অনুশীলনেই নিজেদের শক্তিশালী করে তোলার লক্ষ্যে Miguel-Maclaren-রা

XtraTime Bangla

পেনাল্টির ভুল শুধরে Habas মন্ত্রে কীভাবে East Bengal-কে সেদিন বাঁচিয়েছিলেন কল্যাণীর Sandip Mandi?
YouTube

পেনাল্টির ভুল শুধরে Habas মন্ত্রে কীভাবে East Bengal-কে সেদিন বাঁচিয়েছিলেন কল্যাণীর Sandip Mandi?

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 29

বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ

আবার জনতার হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ। বেঙ্গালুরু মেট্রোয় ভ্রমণ করছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেল। দেশের প্রাক্তন ক্রিকেটার, আইসিসি ম্যাচ রেফারি ও কর্ণাটক ক্রিকেটের আইকনের এমন সাধারণ জীবন যাপন আবার ফ্যানেদের মন জয় করে নিল।

ফুটবলAug 29

‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলের

‘২০ বছরের জাতীয় দলীয় কেরিয়ারে এমন সুযোগ পাইনি’—তরুণদের জন্য গর্বিত ছেত্রী, তবে মনের কোণে আক্ষেপও

ক্রিকেটAug 29

ইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’

সাক্ষাৎকারে ইমরানের চরিত্র ও সততা নিয়ে সওয়াল করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মিয়াঁদাদ। তিনি বলেন, “ও একজন সৎ মানুষ। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার মতো মানুষ ও নয়।” দীর্ঘদিন ইমরানের সঙ্গে খেলেছেন বলেই তাঁর সততা সম্পর্কে তিনি নিশ্চিত বলেও দাবি করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক।

ক্রিকেটAug 29

সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্ত

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কে—এই প্রশ্নের উত্তর কখনওই সহজ হতে পারে না। আর সেই কারণেই রবিচন্দ্রন অশ্বিনের তৈরি ‘অল-টাইম গ্রেট’ ব্র্যাকেটও হয়ে উঠেছিল বেশ আকর্ষণীয়। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহওয়াগ, কপিল দেব এবং সচিন তেন্ডুলকর—প্রতিটি রাউন্ডেই তাঁকে এমন ক্রিকেটারদের মধ্যে বেছে নিতে হয়েছে, যাঁরা ভারতীয় ক্রিকেটের ভিন্ন ভিন্ন যুগকে নিজেদের মতো করে সমৃদ্ধ করেছেন।