Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড আগুনে ম্যাচ, বিতর্কিত সিদ্ধান্ত, খাদের কিনিরা থেকে আর্জেন্টিনাকে জেতালেন যুবরাজ মেসি মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু আফগান ক্রিকেটার শাপুর জাদরানের স্পেনের কাছে হারের পরই দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বিশ্বকাপে দৌড় শেষ আমেরিকার, বালাগোনদের ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামএ ভাবেও 'বিশ্বজয়' হয় ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড আগুনে ম্যাচ, বিতর্কিত সিদ্ধান্ত, খাদের কিনিরা থেকে আর্জেন্টিনাকে জেতালেন যুবরাজ মেসি মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু আফগান ক্রিকেটার শাপুর জাদরানের স্পেনের কাছে হারের পরই দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বিশ্বকাপে দৌড় শেষ আমেরিকার, বালাগোনদের ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামএ ভাবেও 'বিশ্বজয়' হয় ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শুভ জন্মদিন ক্যাপ্টেন

আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এমনই একজন যাঁর সাফল্যে হেসেছি। ব্যর্থতায় কেঁদেছি। লর্ডসের ঔদ্ধত্যে যাঁর জন্য দীপ্ত হয়েছি, চ্যাপেলে ক্রুদ্ধ হয়েছি। বাদ পড়ার যন্ত্রণায় বিদ্ধ হয়েছি। আবার মহারাজকীয় কামব্যাকে ঋদ্ধ হয়েছি।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 8, 2026, 4:44 PM
ShareWhatsAppFacebookX
 শুভ জন্মদিন ক্যাপ্টেন

অর্কদ্যুতি রায় (অতিথি লেখক)

তখন সবে ক্লাস ফাইভে উঠেছি। মফস্বলি অশোকনগর থেকে শহরের কংক্রিটে এসে জীবনের আলোছায়াগুলো চেনা শুরু হয়েছে সবে। কলকাতার স্কুল। পেল্লায় পেল্লায় সাইজের ক্লাসরুম। সহপাঠীদের আদবকায়দা। কলেজ স্ট্রিট ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কত শত স্বপ্ন, সংগ্রাম। ফুটপাথে আচার, লেবুজল। বইয়ের মলাটে র‍্যাম্বো, ব্রুস লি। স্কুলের মাঠে ক্রিকেট। ক্লাসরুমে বুক ক্রিকেট।

জীবনের এক অন্যরকম আলো দেখা শুরু যে সময়ে, ঠিক তখনই সেই আলোয় এক রামধনুর রং এসে মিশল। সে রঙে যেমন এক প্রতিজ্ঞা ছিল, তেমনই ছিল আকাশ ছোঁয়ার অপার লিপ্সা। ছিল নিরলস সাধ, সাধনা; যার জেরে ও জোরে সাধ্যের গণ্ডিটাও নিমেষে আরও জোরালো হয়।

সেই রামধনুটাই কখন যেন টিভির পর্দা থেকে বইয়ের মলাটে র‍্যাম্বোকে সরিয়ে দিল। হি ম্যানের উপরে সেঁটে বসল। ঘরের চুন খসা দেওয়াল থেকে বলতে লাগল, আমিই তোমার মারাদোনা। আমিই তোমার সাম্প্রাস। আমিই তোমার ব্রুস লি। ধীরে ধীরে এমন 'অ্যাডিকশন' শুরু হল, হাফ ইয়ার্লি পরীক্ষায় না বসে টিভির দোকানের সামনে ফুটপাথে দাঁড়িয়ে একমনে দেখেছি অফ সাইডের দানবীয় ড্রাইভগুলো।

হেয়ার স্কুলের মাঠে ব্যাট করতে নামলে ভাবতাম, স্টান্সটা আমার হিরোর মতো হয়েছে তো! ক্লাস সেভেন-এইটের ছেলে কলার তুলে মাঠে ফিল্ডিং করে কানমোলাও খেয়েছে স্কুলের স্যারের কাছে। পরোয়া নেহি! দু'জনেই যখন বাঁ হাতে ব্যাট করি, ডান হাতে বল করি - তখন এই সামান্য স্টাইল নিয়ে লোকে যা বলে বলুক। হিরো আমার জীবন জুড়েই থাকুক। আমার চলন-বলন-মননে সে থাকুক।

ইংল্যান্ডের টনটন। ১৯৯৯। এক ঝটকায় সে হিরো আমার মনের জানলা এতটাই খুলে দিল যে এবার সামনে থেকে দেখতেই হবে। একটা অটোগ্রাফ নিতেই হবে। সে সময়ে বাবল গাম-এর মতোই বাজারে 'বিগ ফান'-এর রমরমা। এক টাকায় সে চ্যুইং গাম কিনলে ছবি ফ্রি। বান্ডিল বান্ডিল ছবি আমার কালেকশনে। আমার নায়ক তখন হরেক পোজে বন্দি রাবার ব্যান্ডে। আমার নায়ক তখন আমার ব্যাটের স্টিকারে, আমার স্কুলব্যাগের মধ্যিখানে। আমার পেন্সিল বক্সের উপরে, মাঝে, ভিতরে।

২০০০ সাল। ধীরে ধীরে মাধ্যমিকের হাতছানি। তিনি আমার দেশের ক্যাপ্টেন হলেন। আমার জীবন থেকে ক্রিকেট খেলা তখন অনেক দূরে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নামক উত্তুঙ্গ নেশায় বিভোর আমি প্রথমবার ইডেনে গিয়ে দেখলাম আমার প্রিয়তমকে। হোক না গ্যালারি থেকেই। 'দাদা... দাদা' করে চিল চিৎকার করে গলা ভেঙে মায়ের বকুনি। আসলে সে বকুনিও আমার কাছে ভয়ের ছিল না। দুঃখের ছিল না। বরং বড় অহঙ্কারের। আসলে মহাকাশ ছুঁতে পারার সাফল্যে যতটা আনন্দ হয়, ঠিক তেমনই।

কলেজ, ইউনিভার্সিটি। জীবনের নানা মোড় ঘুরে একমুঠো স্বপ্ন মিঠে রোদ হয়ে ফের ধরা দিল অনুভূতির চৌকাঠে। পেশা তখন সাংবাদিকতা। বলা ভাল, ক্রীড়া সাংবাদিকতা। তখন আমার ছেলেবেলার 'ক্রাশ' বাইশ গজের অন্তিম সেশনে দাঁড়িয়ে। এক অন্য সেনসেশন। যাঁকে একটা বার সামনে থেকে দেখার জন্য ঝড় উঠত মনের অতলে, সেই বিশ্ববন্দিতকে ইন্টারভিউ করতে গিয়ে গলা কেঁপেছে। প্রশ্ন ভুলেছি। হ্যাঁ, প্রফেশনালিজম-এর মৌলিক পাঠের কাছে মাথা নত করেই ফেলেছি। সাংবাদিক হিসেবে লিওনেল মেসি থেকে দুঙ্গা, রুড গুলিট। ওয়াসিম আক্রম, রিকি পন্টিং, ধোনি, অনিল কুম্বলে, লক্ষণ কিংবা যুবরাজ, আজহার, গাভাসকার, ভেঙ্কসরকার। কখনও এমন হয়নি কারোর সঙ্গে সাক্ষাতে।

আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এমনই একজন যাঁর সাফল্যে হেসেছি। ব্যর্থতায় কেঁদেছি। লর্ডসের ঔদ্ধত্যে যাঁর জন্য দীপ্ত হয়েছি, চ্যাপেলে ক্রুদ্ধ হয়েছি। বাদ পড়ার যন্ত্রণায় বিদ্ধ হয়েছি। আবার মহারাজকীয় কামব্যাকে ঋদ্ধ হয়েছি।

তাঁর সামনে প্রশ্ন ভুলে থমকে গেছি। বার বার নিজেকে প্রশ্ন করেছি, এই অপেশাদারিত্ব উচিত ছিল? মাথা যাই বলুক, মন জুড়ে যে সৌরভমাখা গৌরব স্থাপিত, জয় তারই হোক। জয় হোক অনুভূতির।

জিতুক ওই ক্লাস ফাইভের সাদামাটা মেঠো ভালবাসা। বারবার জিতে যাক ব্রুস লি-র উপরে সেঁটে থাকা মহারাজকীয় স্টিকারটা।

শুভ জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়।

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 8

ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক

বৃহস্পতিবার বোস্টনে রয়েছে ফ্রান্স বনাম মরক্কো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার। আর এটা দেখেই ভ্রু কোঁচকাচ্ছেন অনেকে। প্রশ্নও তুলছেন।

ক্রিকেটJul 8

শুভ জন্মদিন ক্যাপ্টেন

আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এমনই একজন যাঁর সাফল্যে হেসেছি। ব্যর্থতায় কেঁদেছি। লর্ডসের ঔদ্ধত্যে যাঁর জন্য দীপ্ত হয়েছি, চ্যাপেলে ক্রুদ্ধ হয়েছি। বাদ পড়ার যন্ত্রণায় বিদ্ধ হয়েছি। আবার মহারাজকীয় কামব্যাকে ঋদ্ধ হয়েছি।

ক্রিকেটJul 8

৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজ

কন্যা সানা এখন বার্সেলোনায়। মাঝরাতে সেখান থেকেই ভিডিও কল করেন। বাবাকে শুভেচ্ছায়, ভালোবাসায়, অভিনন্দনে ভরিয়ে দেন সানা। সকাল থেকেই বেহালার বাড়িতে ভক্তদের ভিড়। প্রত্যেকবারের মত এবারও সবাই এসেছিলেন শুভেচ্ছার ডালি নিয়ে। কেক, ফুল, উপহার নিয়ে প্রিয় দাদাকে ভরিয়ে দিলেন আবেগে। কেক কেটে জন্মদিন পালন ভক্তদের নিয়েই।

বিশ্বকাপের খবরJul 7

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে  সুইৎজারল্যান্ড। ১২০ মিনিটের ম্যাচে কোনও দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত স্নায়ুচাপের টাইব্রেকারে জয় নিশ্চিত করে সুইসরা।