Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা

স্পেনের কাছে হারের পরই দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ

ম্যাচের পর আবেগঘন কন্ঠে মার্টিনেজ বলেন, এটাই ছিল পর্তুগালের কোচ হিসাবে আমার শেষ ম্যাচ। আঅমি দায়িত্ব নিয়েছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। সে লক্ষ্য পূরণ না হওয়ায় আর দায়িত্বে থাকা উচিত নয়।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 7, 2026, 3:28 PM
ShareWhatsAppFacebookX
 স্পেনের কাছে হারের পরই দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ

স্পেনের কাছে হারের পরই দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ

এবার রবার্তো মার্টিনেজ। পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর একে একে অনেক কোচই দায়িত্ব থেকে সরে গেছেন। কেউ নিজে থেকে সরে গেছেন, কাউকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পেনের কাছে হারের পর মার্টিনেজও সরে গেলেন। যদিও তাঁর সঙ্গে চুক্তর মেয়াদ শেষ হয়েছে।

ম্যাচের পর আবেগঘন কন্ঠে মার্টিনেজ বলেন, এটাই ছিল পর্তুগালের কোচ হিসাবে আমার শেষ ম্যাচ। আঅমি দায়িত্ব নিয়েছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। সে লক্ষ্য পূরণ না হওয়ায় আর দায়িত্বে থাকা উচিত নয়। তানি আরও জানান, তাঁর চুক্তি শেষ হয়েছে, নতুন কোচ বেছে নেওয়ার এটাই উপযুক্ত সময়।

সাংবাদিক সম্মেলনে তিনি আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়ালেন। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই রোনাল্ডো শুরু থেকে খেলেছেন। এমনকী পরিবর্ত হিসাবে নেমে গনসালো র্যামোস গোল পেলেও তাঁকে রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছে। এই নিয়ে সমালোচনাো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সে প্রসঙ্গে মার্টিনেজ বলেন, রোনাল্ডো ৯০ মিনিট খেলার জন্য তৈরি ছিল। সে শুধু গোল করার জন্য নয়, প্রতিপক্ষ রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করার জন্য ও অ্যাস্িস্ট করার জন্যও গুরুত্বপূর্ণ ফুটবলার। ও তরুণদের আদর্শ। বিশ্বকাপে ভাল কিছু করার জন্য সব সময় চেষ্টা করে গেছে। আমি ওর কাছে কৃতজ্ঞ।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জর্জে জেসুস। তিনি আল নাসেরে রোনাল্ডোকে কোচিং দিয়েছেন। তাই জাতীয় দলে আবার সেই জুটিকে দেখার সম্ভাবনা প্রবল।.

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।

ফুটবলAug 24

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস

ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

ক্রিকেটAug 24

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

ফুটবলAug 24

মোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরের

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে আসতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। সূত্রের খবর, ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে সব বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। এখন শুধু বাকি রয়েছে কিছু কাগজপত্রের কাজ। শোনা যাচ্ছে, এরউইনের সঙ্গে মোহনবাগানের চুক্তি হতে পারে ১+১ বছরের। চুক্তির আর্থিক মূল্যও প্রায় সাড়ে তিন কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।