প্রথম বলেই ছক্কা মোট সাতবার, বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা
আবার প্রথম বলেই ছয়। মোট সাতবার এই ঘটনা ঘটালেন অভিষেক শর্মা। একই সঙ্গে করে ফেললেন বিশ্বরেকর্ড। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড করেন অভিষেক।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
আবার প্রথম বলেই ছয়। মোট সাতবার এই ঘটনা ঘটালেন অভিষেক শর্মা। একই সঙ্গে করে ফেললেন বিশ্বরেকর্ড। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড করেন অভিষেক।
নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করে। তারপর ভারতের ইনিংস শুরু করতে নেমে প্রথম ওভারে ম্যাট হেনরির ষষ্ঠ বলটির সামনে প্রথমবার পড়েন অভিষেক। সেই বল সরাসরি ওভার বাউন্ডারি।
তিনি পেরিয়ে গেলেন আফগানিস্তানের সফিকুল্লা সিনওয়ারিকে। সফিকুল্লা প্রথম বলে ছক্কা মেরেছেন মোট ৬ বার। সূর্যকুমার যাদব আছেন তৃতীয় স্থানে। তিনি পাঁচবার এমন ঘটনা ঘটিয়েছেন। এছাড়া চার বার করে প্রথম বলেই ছক্কা মেরেছেন তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, নিউজিল্যানেডের কলিন মুনরো ও আমিরশাহির মহম্মদ নাভিদ।
অভিষেক ও সঞ্জু স্যামসন দুর্দান্তভাবে শুরু করেন ভারতের ইনিংস. প্রথম ৫.৫ ওভারেই তাঁরা তুলে নেন ৯৩ রান। তবে ব্রেসওয়াল ভেঙে দেন সেই জুটি। ১২ বলে ২৯ রান করে আউট হয়ে যান অভিষেক শর্মা।








