Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে ১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলানিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে ১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলা

আগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন

এবারের প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। তাঁদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী। ঘরের মাঠে বাংলার প্রতিনিধিত্ব করছেন মোট ৯০ জন প্রতিযোগী। খুদে শাটলারদের এই জাতীয় স্তরের লড়াইয়ে রয়েছে আকর্ষণীয় পুরস্কারও। টুর্নামেন্টের মোট পুরস্কারমূল্য ৬ লক্ষ টাকা।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 12, 2026, 12:27 PM
ShareWhatsAppFacebookX
আগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: শহরে শুরু হয়ে গেল ব্যাডমিন্টনের নতুন প্রজন্মের লড়াই। শুক্রবার হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল জাতীয় ব্যাডমিন্টন সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৩) র‍্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিমান খুদে শাটলাররা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার পরিচয় দিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি চেতন আনন্দের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস এবং সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিবের পাশাপাশি শেখর বিশ্বাস ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। তাঁদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী। ঘরের মাঠে বাংলার প্রতিনিধিত্ব করছেন মোট ৯০ জন প্রতিযোগী। খুদে শাটলারদের এই জাতীয় স্তরের লড়াইয়ে রয়েছে আকর্ষণীয় পুরস্কারও। টুর্নামেন্টের মোট পুরস্কারমূল্য ৬ লক্ষ টাকা।

পুরুষ ও মহিলা দুই বিভাগেই সিঙ্গলসে চ্যাম্পিয়নরা পাবেন ৭২ হাজার টাকা করে। রানার্স-আপদের জন্য পুরস্কার ৩৬ হাজার টাকা, সেমিফাইনালিস্টদের ২৮ হাজার টাকা এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে। অন্যদিকে, পুরুষ ও মহিলা ডাবলসের বিজয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। রানার্স-আপ জুটির পুরস্কার ৩৬ হাজার টাকা, আর সেমিফাইনালিস্ট জুটিরা পাবেন ২৮ হাজার টাকা করে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা আগামী দিনের ব্যাডমিন্টন তারকাদের নিয়ে আগামী কয়েক দিন সরগরম থাকবে হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি। জাতীয় স্তরের এই মঞ্চ থেকেই ভবিষ্যতের তারকাদের উঠে আসার অপেক্ষায় এখন গোটা বাংলা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 12

নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”

এমবাপ্পের দাবির পক্ষে রয়েছে তাঁর দুর্দান্ত পরিসংখ্যানও। লা লিগায় তিনি করেছেন ২৫টি গোল। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলসংখ্যা ১৫। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় তাঁর মোট গোলসংখ্যা ২২-এ পৌঁছেছে। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেছেন তিনি।

অন্য খেলাSep 12

ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টার

এশিয়ান গেমসের আগে হরিতার এই পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের গতি বাড়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের এই অ্যাথলিট। আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতায় ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও অংশ নেওয়ার আশা রয়েছে তাঁর।

ক্রিকেটSep 12

ধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়

সিএসকের এই স্পষ্টীকরণে, ধোনির কথিত মালিকানা পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া ছবিটাই বদলে গেল। ফ্র্যাঞ্চাইজি যখন বড় অংশের শেয়ার কেনার বিষয়ে কোনও আলোচনার কথা অস্বীকার করছে, তখনও ধোনির সঙ্গে সিএসকের আর্থিক যোগসূত্র রয়েছে। জানা গিয়েছে, কোম্পানিতে ধোনির এক লক্ষেরও বেশি শেয়ার রয়েছে। যদিও মোট শেয়ারের তুলনায় তাঁর এই অংশীদারিত্ব খুবই সামান্য।

ক্রিকেটSep 12

বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্ন

ধারাবাহিক পারফরম্যান্স এবং নিরলস অনুশীলনের ওপর ভর করেই এগিয়ে চলেছে সূর্যবংশীর ক্রিকেটযাত্রা। অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধেও কোনও দ্বিধা ছাড়াই আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলেছে। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর এই পরিণত মানসিকতা এবং সাহসী ক্রিকেট নজর কেড়েছে ক্রিকেটমহলের। তাঁর অগ্রগতি আরও একবার তুলে ধরেছে ভারতীয় ক্রিকেটের বয়সভিত্তিক পরিকাঠামোর গুরুত্ব। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আইপিএল এবং সেখান থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর যে পথ তরুণ ক্রিকেটারদের সামনে তৈরি রয়েছে, সূর্যবংশীর উত্থান তারই এক উজ্জ্বল উদাহরণ।