Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে ১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলানিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে ১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলা

মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে

সুব্রত কাপ জয়ী এই দলে এরম অনেক ছোটু-ই আছে, যারা প্রতিদিন পরিস্থিতির সাথে লড়াই করেও, হার মানেনা, স্বপ্ন পূরণের লক্ষ্যে অটল থাকে। এদের মধ্যে সবারই স্বপ্ন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার, হাজারও প্রতিকূলতার মাঝেও নিজেদের প্রতিভাকে শান দিয়ে আরও বড় মঞ্চের জন্য নিজেদের প্রস্তুত করছে এই ঝাড়গ্রামের এই তরুণ দল।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 12, 2026, 11:33 AM
ShareWhatsAppFacebookX
মাঠে ফুটবল, ঘরে সংগ্রাম: ২৬ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: মাঝে কেটে গেছে ২৬ টা বছর, দুই দশকেরও বেশি সময়, এই দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর, ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ ছাত্রদের হাত ধরে বাংলায় এলো সুব্রত কাপ। এই জয় শুধু একটি টুর্নামেন্ট জয় নয়, এই জয় লড়াই, আর্থিক অনটন, হাজারও প্রতিকূলতার মাঝে স্বপ্ন দেখা ও হার না মানার গল্প।

মনিকপাড়া স্কুলের হেডমাস্টার, শৈবাল মহাপাত্র বলেন, "চারটে ঘরে থাকে বাহাত্তর জন ছাত্র"। তাঁর কথা অনুযায়ী, অভাব ছিলো এই খেলোয়াড়দের নিত্যদিনের সঙ্গী; জায়গার অভাব, সুযোগের অভাব, আর্থিক অভাব, ছিলনা শুধু স্বপ্নের অভাব। অভাব কে ভুলে, এই স্বপ্ন আর জেতার খিদে কে সঙ্গী করেই মাঠে নেমেছিল বাংলার এই তরুণ খেলোয়াড়রা। অভাব অনটনের সাথে নিত্যদিনের জীবন যাপন করেও, ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ স্কুল ফুটবলের জাতীয় মঞ্চে শেষ হাসি হাসলো, মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্ররা।

ঝাড়গ্রামের জয়ী দলের এই ছেলে গুলোর প্রায় সবাই আদিবাসী সম্প্রদায়ের, মাটির সংস্পর্শে তাদের বেড়ে ওঠা; তাদের দৈনন্দিন রুটিন বলতে মাঠে খেলাধূলা, বাবা মা কে চাষাবাদে সাহায্য। প্রকৃতির মাঝে বেড়ে ওঠা এবং রোজের জীবনযুদ্ধের সাথে মানিয়ে, ফুটবলই এই ছেলে গুলোর স্বপ্ন পূরণের একমাত্র রাস্তা।

ফাইনালের মঞ্চে যেই ছোটু রাম হেমব্রমের গোলে বাংলা দীর্ঘ ২৬ বছর পর সুব্রত কাপ পেলো, তার বাবাও চাষাবাদ করেন। ছোটু বলেন ৫ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি, কিন্তু ফুটবল নিয়ে উন্মাদনার কারণে বাড়িতে শুনতে হয়েছে খেলাধূলা করে কি হবে, সত্যিই তো, যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে খেলোয়াড় হওয়ার স্বপ্ন যেন বিলাসিতা। কিন্তু ছোটুর এই জয় প্রমাণ করে দিলো ছেড়া কাঁথাতে শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখতে হয়। ছোটুর নিজের বাবাকে চাষে সাহায্য করে মাটির সাথে টান, হার না মানা জেদ, আর এক আকাশ সমান স্বপ্নই আজ তাকে পৌঁছে দিয়েছে জয়ের এই মঞ্চে।

সুব্রত কাপ জয়ী এই দলে এরম অনেক ছোটু-ই আছে, যারা প্রতিদিন পরিস্থিতির সাথে লড়াই করেও, হার মানেনা, স্বপ্ন পূরণের লক্ষ্যে অটল থাকে। এদের মধ্যে সবারই স্বপ্ন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার, হাজারও প্রতিকূলতার মাঝেও নিজেদের প্রতিভাকে শান দিয়ে আরও বড় মঞ্চের জন্য নিজেদের প্রস্তুত করছে এই ঝাড়গ্রামের এই তরুণ দল।

২৬ বছর আগে বাংলার যে সাফল্য থেমে গেছিল, ঝাড়গ্রামের মানিকপাড়া বিদ্যাপীঠের ছাত্রদের হাত ধরে এতদিন পর বাংলা পেলো তাঁর হারানো ঐতিহ্য।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 12

নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”

এমবাপ্পের দাবির পক্ষে রয়েছে তাঁর দুর্দান্ত পরিসংখ্যানও। লা লিগায় তিনি করেছেন ২৫টি গোল। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলসংখ্যা ১৫। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় তাঁর মোট গোলসংখ্যা ২২-এ পৌঁছেছে। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেছেন তিনি।

অন্য খেলাSep 12

ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টার

এশিয়ান গেমসের আগে হরিতার এই পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের গতি বাড়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের এই অ্যাথলিট। আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতায় ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও অংশ নেওয়ার আশা রয়েছে তাঁর।

ক্রিকেটSep 12

ধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়

সিএসকের এই স্পষ্টীকরণে, ধোনির কথিত মালিকানা পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া ছবিটাই বদলে গেল। ফ্র্যাঞ্চাইজি যখন বড় অংশের শেয়ার কেনার বিষয়ে কোনও আলোচনার কথা অস্বীকার করছে, তখনও ধোনির সঙ্গে সিএসকের আর্থিক যোগসূত্র রয়েছে। জানা গিয়েছে, কোম্পানিতে ধোনির এক লক্ষেরও বেশি শেয়ার রয়েছে। যদিও মোট শেয়ারের তুলনায় তাঁর এই অংশীদারিত্ব খুবই সামান্য।

ক্রিকেটSep 12

বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্ন

ধারাবাহিক পারফরম্যান্স এবং নিরলস অনুশীলনের ওপর ভর করেই এগিয়ে চলেছে সূর্যবংশীর ক্রিকেটযাত্রা। অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধেও কোনও দ্বিধা ছাড়াই আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলেছে। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর এই পরিণত মানসিকতা এবং সাহসী ক্রিকেট নজর কেড়েছে ক্রিকেটমহলের। তাঁর অগ্রগতি আরও একবার তুলে ধরেছে ভারতীয় ক্রিকেটের বয়সভিত্তিক পরিকাঠামোর গুরুত্ব। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আইপিএল এবং সেখান থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর যে পথ তরুণ ক্রিকেটারদের সামনে তৈরি রয়েছে, সূর্যবংশীর উত্থান তারই এক উজ্জ্বল উদাহরণ।