Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলাচীনের মাটিতে পাকিস্তান বধ ভারতের: ১৯ গোল ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দলের ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দের১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তাফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারেরপ্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলাচীনের মাটিতে পাকিস্তান বধ ভারতের: ১৯ গোল ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দলের ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দের

চীনের মাটিতে পাকিস্তান বধ ভারতের: ১৯ গোল ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দলের

ভারত গত দুই আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। সেমিফাইনালে জিততে পারলেই আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে ভারতীয় দল। ১৯-০ ব্যবধানের এই বড় জয় নিঃসন্দেহে পরের ম্যাচের আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 10, 2026, 4:50 PM
ShareWhatsAppFacebookX
চীনের মাটিতে পাকিস্তান বধ ভারতের: ১৯ গোল ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দলের

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০২৬ মহিলা জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। চিনের মোচিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত।

ম্যাচের শুরু থেকেই নিজেদের  দাপট দেখায় ভারত। আক্রমণের পর আক্রমণে পাকিস্তানের রক্ষণকে চাপে ফেলে দেয় ভারতীয় দল। বিপক্ষকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না দিয়ে, এক ইঞ্চিও জমি না ছেরে একের পর এক গোল করে যায় তারা। এই বিশাল জয়ের ফলে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের সপ্তম মিনিটে পুজা সাহুর গোলে ভারত এগিয়ে যায়। মাত্র দুই মিনিট পরেই ব্যবধান বাড়ান রোশনি এইন্দ। এরপর ১১ মিনিটে তনুশ্রী দীনেশ কাদু এবং ১৩ মিনিটে সুখবীর কৌর গোল করেন। একই মিনিটে আরও একটি গোল করেন সানিকা চন্দ্রকান্ত মানে। ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতের ব্যবধান আরও বাড়ান সানিকা।

প্রথমার্ধেই ভারতের গোলের বন্যা অব্যাহত থাকে। মধু সিদার, গীতা যাদব, তনুজা টোপ্পো এবং পুজা মালিকও গোলের তালিকায় নাম লেখান। ফলে প্রথমার্ধ শেষ হয় ভারতের ১০-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায়।

দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। ভারতের আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে পাকিস্তান। পূর্ণিমা যাদব, মধু সিদার, সুপ্রিয়া এবং কৃষ্ণা শর্মা গোল করেন। এরপর পুজা মালিক পরপর দু’টি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। সুপ্রিয়া আরও একটি গোল করেন এবং বিনিমা ধানও স্কোরশিটে নাম তোলেন। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ভারতের ১৯-০ জয় নিশ্চিত করেন রোশনি এইন্দ।

এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক তিনটি গোল করেন পুজা মালিক। রোশনি এইন্দ, সানিকা চন্দ্রকান্ত মানে, মধু সিদার এবং সুপ্রিয়া দু’টি করে গোল করেন।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। দক্ষিণ কোরিয়াকে ৪-১, মালয়েশিয়াকে ১১-১ এবং জাপানকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। এরপর চিনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত।

ভারত গত দুই আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। সেমিফাইনালে জিততে পারলেই আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে ভারতীয় দল। ১৯-০ ব্যবধানের এই বড় জয় নিঃসন্দেহে পরের ম্যাচের আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 10

১৩ বছর পর ঈশান কিষানের অধিনায়কত্বে দলীপে সূর্যোদয় পূর্বাঞ্চলে

ইস্ট জোনের দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক ঈশান কিষাণ। প্রথম ইনিংসে দুরন্ত ২৭০ রান করার পর দ্বিতীয় ইনিংসেও আক্রমণাত্মক ব্যাটিং করে ৮০ রান করেন তিনি। ফলে ফাইনালে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫০ রান। তাঁর ব্যাটিংয়ের উপর ভর করেই প্রথম থেকেই ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে নেয় ইস্ট জোন।

ক্রিকেটSep 10

বারবার চোটে ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা, আসন্ন টি-২০-তে দল নির্বাচনে ফের অনিশ্চয়তা

চোটের কারণে পেসার হর্ষিত রানা ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে যশ ঠাকুরকে। এই পরিবর্তনের সঙ্গে ফের সামনে চলে এসেছে ভারতীয় ক্রিকেটারদের চোটের সমস্যা। এর আগে চোটের কারণে তালিকায় ছিলেন ঋষভ পন্থ, সাই সুদর্শন, জসপ্রীত বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ ও টুর্নামেন্টের মধ্যে দিয়ে এগিয়ে চলা সূচির কারণে ভারতীয় দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের ফিট রাখা এবং একটি স্থির কম্বিনেশন ধরে রাখা।

ক্রিকেটSep 10

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারের

বর্তমানে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি ক্রিকেটারদের সামনে বড় আর্থিক সুযোগ এনে দিচ্ছে। তার মধ্যেও স্যান্টনারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁর অঙ্গীকারেরই  প্রমাণ। অর্থের চেয়ে দেশের হয়ে খেলা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

অন্য খেলাSep 10

প্রজন্ম বদলেছে, আনন্দের লড়াই নয়: ৫৬-তেও জারি কিংবদন্তির পথচলা

৫৬ বছর বয়সেও গ্লোবাল চেস লিগের অন্যতম বড় আকর্ষণ বিশ্বনাথন আনন্দ। এমন এক প্রজন্মের খেলোয়াড়দের বিরুদ্ধে এখনও তিনি বোর্ডে লড়াই করছেন, যাদের প্রস্তুতির ধরন, খেলার গতি এবং আধুনিক দাবার সঙ্গে মানিয়ে নেওয়ার পদ্ধতি অনেকটাই আলাদা। এই পর্যায়ের দাবায় সামান্য ভুলও ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সাম্প্রতিক ফলাফলও দেখাচ্ছে, এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ধারাবাহিকভাবে সেরাটা দেওয়া কতটা কঠিন।