Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
‘এমন ম্যাচ আরও খেলতে হবে’: ভারত-পানামা ম্যাচের আগে খালিদ জামিলের বড় বার্তা◆শুধু গ্যালারিতে নয়, মানুষের পাশেও মোহনবাগান সমর্থকরা, সমর্থকদের বদলে যাওয়া সংস্কৃতির নতুন ছবি◆পানামা-ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ, কাজে লাগাতে মরিয়া গুরপ্রীত◆আনসেলোত্তির মন্তব্য উড়িয়ে খালিদের বার্তা, ‘পাত্তা দিই না; পানামাতেই নজর’◆পদক জয়ের স্বপ্ন অধরা, এশিয়াডে ষষ্ঠ প্রণতি নায়েক◆বিশ্বকাপের আগে হার্দিককে তৈরি করতে মরিয়া গম্ভীর, চাই পর্যাপ্ত ম্যাচ অনুশীলন◆চোটের পুনরাবৃত্তি, রিহ্যাবে দীর্ঘ অপেক্ষা! অশ্বিনের প্রশ্নে কাঠগড়ায় প্লেয়ার ম্যানেজমেন্ট◆ইন্ডিয়ান সুপার লিগের নতুন নিয়মে বাড়ছে ক্লাবগুলির ক্ষমতা:বেঙ্গালুরু এফসি◆বাবাকে হারিয়ে চালিয়েছেন উবের, আজ এশিয়ান গেমসে পদকজয়ী সলমন!◆ভারতের ফুটবল সংস্কৃতি নেই? ব্রাজিল ম্যাচের আগে আনসেলোত্তির মন্তব্যে বড় প্রশ্ন◆‘এমন ম্যাচ আরও খেলতে হবে’: ভারত-পানামা ম্যাচের আগে খালিদ জামিলের বড় বার্তা◆শুধু গ্যালারিতে নয়, মানুষের পাশেও মোহনবাগান সমর্থকরা, সমর্থকদের বদলে যাওয়া সংস্কৃতির নতুন ছবি◆পানামা-ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ, কাজে লাগাতে মরিয়া গুরপ্রীত◆আনসেলোত্তির মন্তব্য উড়িয়ে খালিদের বার্তা, ‘পাত্তা দিই না; পানামাতেই নজর’◆পদক জয়ের স্বপ্ন অধরা, এশিয়াডে ষষ্ঠ প্রণতি নায়েক◆বিশ্বকাপের আগে হার্দিককে তৈরি করতে মরিয়া গম্ভীর, চাই পর্যাপ্ত ম্যাচ অনুশীলন◆চোটের পুনরাবৃত্তি, রিহ্যাবে দীর্ঘ অপেক্ষা! অশ্বিনের প্রশ্নে কাঠগড়ায় প্লেয়ার ম্যানেজমেন্ট◆ইন্ডিয়ান সুপার লিগের নতুন নিয়মে বাড়ছে ক্লাবগুলির ক্ষমতা:বেঙ্গালুরু এফসি◆বাবাকে হারিয়ে চালিয়েছেন উবের, আজ এশিয়ান গেমসে পদকজয়ী সলমন!◆ভারতের ফুটবল সংস্কৃতি নেই? ব্রাজিল ম্যাচের আগে আনসেলোত্তির মন্তব্যে বড় প্রশ্ন◆

পদক জয়ের স্বপ্ন অধরা, এশিয়াডে ষষ্ঠ প্রণতি নায়েক

আট জন প্রতিযোগীর ফাইনালে প্রণতি মোট ১৩.১০০ পয়েন্ট সংগ্রহ করেন। তাঁর দুটি ভল্ট প্রচেষ্টাতেই তিনি ১২.৯০০ পয়েন্ট পান। সেখানে তাঁর দক্ষতা নির্ধারণকারী নম্বর ছিল ৮.৫০০ এবং কঠিনতার নম্বর ৪.৪। পরবর্তী হিসাবে তাঁর মোট নম্বরে ০.২০ পয়েন্ট যোগ হয়।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 24, 2026, 6:41 PM
ShareWhatsAppFacebookX
পদক জয়ের স্বপ্ন অধরা,   এশিয়াডে ষষ্ঠ প্রণতি নায়েক

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে পদক জয়ের স্বপ্ন পূরণ হল না বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়কের। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় মহিলাদের শৈল্পিক জিমন্যাস্টিক্সের ভল্টের ফাইনালে ষষ্ঠ স্থানে প্রতিযোগিতা শেষ করলেন বাংলার এই তারকা।

আট জন প্রতিযোগীর ফাইনালে প্রণতি মোট ১৩.১০০ পয়েন্ট সংগ্রহ করেন। তাঁর দুটি ভল্ট প্রচেষ্টাতেই তিনি ১২.৯০০ পয়েন্ট পান। সেখানে তাঁর দক্ষতা নির্ধারণকারী নম্বর ছিল ৮.৫০০ এবং কঠিনতার নম্বর ৪.৪। পরবর্তী হিসাবে তাঁর মোট নম্বরে ০.২০ পয়েন্ট যোগ হয়।

ভল্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইয়ো সেওজেওং ১৪.১০০ পয়েন্ট নিয়ে সোনা জেতেন। উত্তর কোরিয়ার আন চ্যাং ওক ১৩.০৩৩ পয়েন্ট নিয়ে রুপো এবং চিনের দু সিয়ু ১২.৮০০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।

যোগ্যতা অর্জন পর্বে ১২.৯১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন প্রণতি। এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

জাপানে যাওয়ার আগে পায়ের চোট থেকেও সেরে উঠতে হয়েছিল বাংলার এই জিমন্যাস্টকে। ফলে ষষ্ঠ স্থানে শেষ করা তাঁর জন্য উল্লেখযোগ্য ফল। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ভল্টে অষ্টম স্থানে শেষ করেছিলেন প্রণতি। সেই তুলনায় এবার দু’ধাপ উন্নতি করলেও এশিয়ান গেমস থেকে পদক নিয়ে ফিরতে পারলেন না বাংলার এই জিমন্যাস্ট।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
১০০ বছরে বিশেষ পরিকল্পনা? CAB-র AGM-এ কী কথা হল? জানালেন সভাপতি Sourav Ganguly
YouTube

১০০ বছরে বিশেষ পরিকল্পনা? CAB-র AGM-এ কী কথা হল? জানালেন সভাপতি Sourav Ganguly

XtraTime Bangla

কলকাতা লিগের পর খেপ খেলা ছাড়া রাস্তা নেই বাংলার ফুটবলারদের!তেতো সত্য উদঘাটন! Fact Check!RANOJIT DAS
YouTube

কলকাতা লিগের পর খেপ খেলা ছাড়া রাস্তা নেই বাংলার ফুটবলারদের!তেতো সত্য উদঘাটন! Fact Check!RANOJIT DAS

XtraTime Bangla

ছুটবে ভারতের অশ্বমেধ যজ্ঞ! সামনে Panama ম্যাচ! Brazil নিয়ে ভাবনা! Press conferences
YouTube

ছুটবে ভারতের অশ্বমেধ যজ্ঞ! সামনে Panama ম্যাচ! Brazil নিয়ে ভাবনা! Press conferences

XtraTime Bangla

একদিনের অনুশীলনেই মন জিতলেন Customs-এর ফুটবলাররা! স্বপ্ন দেখাচ্ছেন East Bengal এর তরুণ ব্রিগেড
YouTube

একদিনের অনুশীলনেই মন জিতলেন Customs-এর ফুটবলাররা! স্বপ্ন দেখাচ্ছেন East Bengal এর তরুণ ব্রিগেড

XtraTime Bangla

East Bengal এর বিরুদ্ধে নজর কাড়া Ricky Gharami-র পরবর্তী লক্ষ্য Santosh Trophy!
YouTube

East Bengal এর বিরুদ্ধে নজর কাড়া Ricky Gharami-র পরবর্তী লক্ষ্য Santosh Trophy!

XtraTime Bangla

আমরা ইস্টবেঙ্গলের কাছে নয়, কাস্টমসের কাছেই হেরেছি!- Biswajit Bhattacharya
YouTube

আমরা ইস্টবেঙ্গলের কাছে নয়, কাস্টমসের কাছেই হেরেছি!- Biswajit Bhattacharya

XtraTime Bangla

East Bengal মাঠে আমি কোনওদিন হারিনি!  হুঙ্কার  Bino George এর। IFA Shield
YouTube

East Bengal মাঠে আমি কোনওদিন হারিনি! হুঙ্কার Bino George এর। IFA Shield

XtraTime Bangla

Mohun Bagan এরপর ISL জিতলেও কি সরাসরি এভাবেই ক্লাবে আসবে ট্রফি? কী জানালেন Srinjoy Basu?
YouTube

Mohun Bagan এরপর ISL জিতলেও কি সরাসরি এভাবেই ক্লাবে আসবে ট্রফি? কী জানালেন Srinjoy Basu?

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 24

‘এমন ম্যাচ আরও খেলতে হবে’: ভারত-পানামা ম্যাচের আগে খালিদ জামিলের বড় বার্তা

ভারতের উন্নতির জন্য আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জামিল। তাঁর মতে, কঠিন প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত খেললেই দলের উন্নতির সুযোগ বাড়বে। “শক্তিশালী দলের বিরুদ্ধে বেশি খেললে উন্নতি হবেই। এটা আমাদের জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। এই ধরনের ম্যাচ আমাদের আরও খেলতে হবে,” বলেছেন ভারতীয় কোচ।

ফুটবলSep 24

শুধু গ্যালারিতে নয়, মানুষের পাশেও মোহনবাগান সমর্থকরা, সমর্থকদের বদলে যাওয়া সংস্কৃতির নতুন ছবি

একসময় ফুটবল সমর্থকদের পরিচয় মূলত গ্যালারির আবেগ, দলের প্রতি ভালোবাসা এবং ৯০ মিনিটের লড়াইকে ঘিরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই সমর্থক সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। প্রিয় দলের পাশে থাকার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কাজে যুক্ত হওয়া এবং প্রয়োজনীয় মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগও এখন সমর্থকদের কর্মকাণ্ডের অংশ হয়ে উঠছে।

ফুটবলSep 24

পানামা-ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ, কাজে লাগাতে মরিয়া গুরপ্রীত

আসন্ন ম্যাচগুলির প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে গুরপ্রীত জানান, এমন শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া তাঁদের কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল। একইসঙ্গে এই দলগুলিকে ভারতে এনে ম্যাচ আয়োজন করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং সংশ্লিষ্ট সকলকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, এই ধরনের ম্যাচ আয়োজন করা যথেষ্ট বড় সাফল্য।

ফুটবলSep 24

আনসেলোত্তির মন্তব্য উড়িয়ে খালিদের বার্তা, ‘পাত্তা দিই না; পানামাতেই নজর’

কার্লো আনসেলোত্তির ভারতীয় ফুটবল নিয়ে মন্তব্য ঘিরে আলোচনা যতই তীব্র হোক, সেই বিতর্কে ঢুকতে নারাজ খালিদ জামিল। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে আনচেলত্তির মূল্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের কোচের সাফ জবাব, “আমি পাত্তা দিই না। প্রত্যেকের নিজের মতামত জানানোর অধিকার রয়েছে।”