এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট
বেসিন রিজার্ভে টেস্ট জয় থেকে আর ৮ উিকেট দূরে ভারত। শেষ দিন নিউজিল্যান্ডের শেষ ৮ উইকেট তুলে নিতে পারলেই ঐতিহাসিক জয় পাবে টিম ইন্ডিয়া। অন্যদিকে কিউয়িদের ম্যাচ বাঁচাতে কাটাতে হবে আরও ৯০ ওভার। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। ভারতের প্রথম ইনিংসের রানের চেযে এখনও ২৩৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান করে ডিক্লেয়ার করে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও হেনরি নিকোলস আউট হওয়ার পর দারুণভাবে লড়াই চালাচ্ছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রা। তবে অনেক লম্বা ইনিংস খেলতে হবে তাঁদের, না হলে ম্যাচ বাঁচানো মুশকিল।
ভারতের প্রথম ইনিংসে কেএল রাহুল ১৩৬ রান করে আউট হন। ঋষভ পন্থ করেন ১২৮ রান এবং ধ্রুব জুরেল ৭৮ রান করেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ তিনটি ও রাচিন রবীন্দ্রা দুটি উইক্ট নে্ন।
ম্যাচ জিততে গেলে শেষ দিন প্রথম ঘন্টায় কিউয়িদের ধাক্কা দিতে হবে. জসপ্রীত বুমরার নেতৃত্বে অবশ্য তাল ঠোকার জন্য পুরোপুরি তৈরি।