Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাAIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা

AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকা

তাঁর ফেসবুক বায়োতে এখনও সেই পুরনো দিনের নীরব স্মৃতি জ্বল জ্বল করছে “AIFF Regional Football Academy।”

লিখেছেন Adminপ্রকাশিত Aug 26, 2026, 8:03 PM
ShareWhatsAppFacebookX
AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকা

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: তাঁর ফেসবুক বায়োতে এখনও সেই পুরনো দিনের নীরব স্মৃতি জ্বল জ্বল করছে “AIFF Regional Football Academy।” একসময় এডমুন্ড লালরিংডিকা ছিলেন ভারতীয় ফুটবলে নিজের জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখা এক সাধারণ কিশোর। আজ সেই ছেলেটিই ভারতীয় ফুটবলের অন্যতম আলোচিত নাম। গ্যালারি ভরা দর্শকের উল্লাস, শিরোনাম কিংবা প্রচারের আলোয় আসার অনেক আগে তাঁর পথচলা শুরু হয়েছিল AIFF ইউথ ডেভলপমেন্টের হাত ধরে।

এডমুন্ড লালরিংডিকা র কথায়, “আমি AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল।”

ডুরান্ড কাপ ফাইনালে এডমুন্ড লালরিংডিকা শুধু তিনটি গোলই করেননি, কলকাতা ডার্বির ইতিহাসেও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ৪-১ গোলে জয় তুলে ২২ বছর পর ইস্টবেঙ্গল যখন ট্রফি ঘরে তোলে, তখন তাঁর হ্যাটট্রিক তাঁকে ভারতীয় ফুটবলের পরিচিত মুখ থেকে রাতারাতি ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় নায়কে পরিণত করে।

AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হওয়ার অভিজ্ঞতা এবং সেটি কীভাবে তাঁর ফুটবলজীবন ও কেরিয়ারকে গড়ে দিয়েছে, জানতে চাওয়া হলে নস্টালজিক এডমন্ড বলেন, “প্রায় ১১ বছর বয়সে আমি AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দিয়েছিলাম এবং সেখানেই আমার যুব ফুটবলের একটা বড় সময় কেটেছে। এই প্রোগ্রাম আমাকে শৃঙ্খলা শিখিয়েছে এবং একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। আজ আমি যেখানে পৌঁছেছি, সেখানে এর বড় ভূমিকা রয়েছে।”

নিজের রাজ্য মিজোরামে AIFF-এর গ্রাসরুটস প্রোগ্রাম নিয়ে এডমন্ড বলেন, “তরুণ ফুটবলারদের ছোটবেলা থেকেই ফুটবলের মৌলিক বিষয় শেখা এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার জন্য এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবান যে এই সুযোগ-সুবিধাগুলো পেয়েছি। AIFF-এর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।” প্রসঙ্গত মিজোরামে ফুটবল এখন ঘরঘর কী কাহানি, ছেলে মেয়েরা ফুটবল খেলতে চায়। ফুটবল খেলে নাম করার স্বপ্ন দেখে তারা।

তবে এডমুন্ড লালরিংডিকার এই সাফল্যের পেছনের গল্পটা আরও গভীর। ইস্টবেঙ্গল যখন তাঁর হ্যাটট্রিকে ভর করে ডুরান্ড কাপ জিতল, সেই মুহূর্তটি তাঁর কাছে শুধুমাত্র একটি ফাইনাল জয় ছিল না, ছিল ব্যক্তিগতভাবেও বিশেষ একটি দিন। ম্যাচের আগে তিনি এবং তাঁর বোন মিলে হ্যাটট্রিকের জন্য প্রার্থনা করেছিলেন। সেই স্বপ্ন সত্যি হওয়ার পর তাঁর প্রথম ভাবনাই ছিল ঈশ্বরকে ধন্যবাদ জানানো। তাঁর কথায়, “প্রথমেই আমার মনে হয়েছিল, ঈশ্বরকেই কৃতিত্ব দিতে হবে।”

গত মরশুমে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার ট্রফি জেতায় ইস্টবেঙ্গলের কাছে এই জয় ছিল আরও তাৎপর্যপূর্ণ। এডমুণ্ডও সেই সাফল্যে উচ্ছ্বসিত। নতুন মরশুমের সাফল্যের জন্য তিনি কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, “এটা সবে শুরু। আশা করি ভবিষ্যতে হাবাসের সঙ্গে আমরা আরও অনেক ট্রফি জিততে পারব।”

সামনে রয়েছে ভারত-ব্রাজিল ম্যাচ। সেই ম্যাচে খেলার সুযোগ এডমন্ডের কাছেও স্বপ্নের মতো। তিনি বলেন, “প্রত্যেক ভারতীয় ফুটবলারের কাছেই ব্রাজিলের বিরুদ্ধে খেলা একটা স্বপ্ন।”

তবে এখনই ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে চান না তিনি। তাঁর সমস্ত মনোযোগ ইস্টবেঙ্গলে এবং নিজের পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে। এডমুন্ড লালরিংডিকা বলেন, “আমি শুধু কঠোর পরিশ্রম করে নিজের ক্লাবের হয়ে সেরাটা দিতে পারি। যদি জাতীয় দলে ডাক পাই, দেশের জন্য নিজের সবটা উজাড় করে দেব।”

AIFF-এর যুব ফুটবল ব্যবস্থার এক প্রতিভাবান কিশোর থেকে জাতীয় দলের স্বপ্ন দেখা ফুটবলার, আর সেখান থেকে কলকাতা ডার্বির নায়ক, এডমুন্ড লালরিংডিকার গল্প মনে করিয়ে দেয়, ফুটবল কখনও কখনও তার নায়কদের সামনে আনতে সময় নেয়। কিন্তু যখন সেই মুহূর্ত আসে, তখন তা হয়ে ওঠে এমন এক চিরকালীন স্মৃতি, যা সহজে ভোলার নয়।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 26

AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকা

তাঁর ফেসবুক বায়োতে এখনও সেই পুরনো দিনের নীরব স্মৃতি জ্বল জ্বল করছে “AIFF Regional Football Academy।”

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।