ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস
একদিকে দুর্দান্ত ফর্মে আছে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগানও এখন অনেকটাই তৈরি। তাই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। ডুরান্ডে এই মোহনবাগানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেটা মাথায় রাখতে চান না লালহলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার আবার ডার্বি। আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। একদিকে দুর্দান্ত ফর্মে আছে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগানও এখন অনেকটাই তৈরি। তাই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। ডুরান্ডে এই মোহনবাগানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেটা মাথায় রাখতে চান না লালহলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, ডুরান্ড আর শিল্ড আলাদা টুর্নামেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি প্রতিপক্ষকে ১০০ শতাংশ সম্মান করি। তবে এএফসির আগে শিল্ড ফাইনালে ফোকাস করা কঠিন। তাছাড়া অনেক ফুটবলার জাতীয় দলে খেলার জন্য ব্যস্ত ছিল। সেই ম্যাচের দুদিনের মধ্যে ন্যাচ। আমি সেরা এগারো নামানোর চেষ্টা করব। সকলের সঙ্গে কথা বলে তাদের কন্ডিশন জেনেই প্রথম একাদশ তৈরি করব।
ভারতীয় ফুটবলারদের সম্পর্কে আমাদের বিদেশিদেরও ধারণা আছে। কিছু ফুটবলার ব্রাজিল, উরুগুয়ে ও পানামা ম্যাচ নিয়েভাবছিল কিন্তু এটা অন্যরকম ম্যাচ। সেই ম্যাচের জন্য তাঁরা তৈরি। হাবাস জানিয়ে দিলেন, শৃঙ্খলা খুবইগুরুত্বপূর্ণ।








