ভারতের ফুটবল সংস্কৃতি নেই? ব্রাজিল ম্যাচের আগে আনসেলোত্তির মন্তব্যে বড় প্রশ্ন
ম্যাচ ঘিরে উত্তেজনা যতই থাকুক, ব্রাজিল কোচের মন্তব্য এই লড়াইকে শুধুমাত্র একটি ম্যাচের গণ্ডি ছাড়িয়ে আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে এই অভিজ্ঞতা থেকে ভারত কতটা শিখতে পারবে?

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যখন ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে কলকাতায় পা রাখবে, তখন ভারতীয় ফুটবলে তৈরি হবে অন্যরকম আবহ। তার উপর ব্রাজিলের দায়িত্বে কার্লো আনসেলোত্তি। ম্যাচ ঘিরে উত্তেজনা যতই থাকুক, ব্রাজিল কোচের মন্তব্য এই লড়াইকে শুধুমাত্র একটি ম্যাচের গণ্ডি ছাড়িয়ে আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে এই অভিজ্ঞতা থেকে ভারত কতটা শিখতে পারবে?
আনসেলোত্তি স্বীকার করেছেন, বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতের তুলনায় কম। তবে তাঁর মতে, এই ম্যাচ থেকে শুধু ভারতই শিখবে না, ব্রাজিলের কাছেও এটি নতুন অভিজ্ঞতা। বিভিন্ন দেশের সঙ্গে খেললে তাদের ফুটবল সংস্কৃতি, খেলার ধরন এবং পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। কলকাতায় প্রথমবার আসার বিষয়টিও তাঁকে যথেষ্ট উৎসাহিত করছে।
ভারতের জন্য অবশ্য এই ম্যাচের গুরুত্ব আরও বেশি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে খেললে দেশের ফুটবলাররা সরাসরি বুঝতে পারবেন বিশ্বের সর্বোচ্চ স্তরের ফুটবলে গতি, দক্ষতা, সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিদ্বন্দ্বিতার মান কতটা উঁচু। ফলাফল যা-ই হোক, এই ম্যাচ বর্তমান প্রজন্মের সামনে নিজেদের অবস্থান বোঝার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।ভারতের ‘ফুটবল সংস্কৃতি’ নিয়েআনসেলো ত্তির মন্তব্য, ব্রাজিলের কলকাতা ম্যাচ ঘিরে সামনে বড় প্রশ্ন I
তবে আসল পরীক্ষা ম্যাচের পর। ব্রাজিলের বিরুদ্ধে পাওয়া অভিজ্ঞতাকে যদি খেলোয়াড় তৈরির প্রক্রিয়া, প্রতিযোগিতার মান এবং তরুণ প্রতিভাদের উঠে আসার পথ আরও শক্তিশালী করতে ব্যবহার করা যায়, তবেই এই ম্যাচের প্রকৃত মূল্য পাওয়া যাবে।
কারণ ব্রাজিলের কলকাতা সফরের গুরুত্ব শুধু ৩ অক্টোবরের ৯০ মিনিটে সীমাবদ্ধ নয়। মাঠে ভারত দেখবে বিশ্ব ফুটবলের উচ্চতা, আর ব্রাজিলের খেলোয়াড় ও আনসেলোত্তি কাছ থেকে দেখবেন ভারতের ফুটবল সংস্কৃতি। সেই আদানপ্রদানের প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে, তার উত্তর মিলবে ম্যাচ শেষ হওয়ার অনেক পরে।








