Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটা

বিশ্বকাপ শুরুর আগেই মরক্কো কোচ মহম্মদ ওয়াহবি জানিয়ে ছিলেন, আমরা বিশ্বকাপ জিততে পারি। গ্রুপ পর্ব ও প্রি-কোয়ার্টার ফাইনালের পর তাঁকে আর উড়িয়ে দিতে পারছেন কোথায়!

লিখেছেন Adminপ্রকাশিত Jul 9, 2026, 1:19 AM
ShareWhatsAppFacebookX
 আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: মরক্কো কি আন্ডারডগ? বৃহস্পতিবার ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে হয়ত সেটাই, কিন্তু মরক্কো শিবির যে সেটা মনেই করে না! আজ নয়, বিশ্বকাপ শুরুর আগেই মরক্কো কোচ মহম্মদ ওয়াহবি জানিয়ে ছিলেন, আমরা বিশ্বকাপ জিততে পারি। গ্রুপ পর্ব ও প্রি-কোয়ার্টার ফাইনালের পর তাঁকে আর উড়িয়ে দিতে পারছেন কোথায়! হ্যাঁ, কথাটা শুনে হয়ত একটু বাড়াবাড়ি মনে হচ্ছে, কিন্তু এটা তো স্পষ্ট, বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসটা কোন জায়গায়। স্বপ্ন দেখাটা কতদূর!

সামনে ফ্রান্স। সামনে এমবাপে, দেম্বেলে, ওলিজে, দুয়ে, বারকোলারা। অবশ্যই মরক্কো আন্ডারডগ, কিন্তু এই দলকেও হারাতে পারি, এই বিশ্বাসটা থাকা ও তার যুক্তি থাকার মধ্যে এটা তো স্পষ্ট, একটা দুর্ধর্ষ ম্যাচ হতে যাচ্ছে।

এই মরক্কো দলটা অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রনে দুর্দান্ত ভারসাম্যযুক্ত একটা দল। দুর্দান্ত রক্ষণ, গতিময় প্রতিআক্রমণ ও মানসিক দৃঢ়তায় তরতর করে দৌড়োচ্ছে। দলটা কতটা ভাল, কী করতে পারে তার কিছুটা দেখিয়েছে গত বিশ্বকাপেই। আফ্রিকার প্রথম দল হিসাবে উঠেছিল সেমিফাইনালে। তারা যদি এবার আরও বড় স্বপ্ন দেখে, তাকে একেবারে অযৌক্তিক বলবেন কীভাবে?

ফ্রান্স শুধু অসাধারণই নয়, প্রায় অপ্রতিরোধ্য। কী দুর্দান্ত দল! বিশেষ করে আক্রমণভাগ ও মাঝমাঠ। তবে তুলনায় রক্ষণ কিন্তু অতটা নিখুঁত নয়। কিছু সমস্যা আছে সেখানে, সেটা আগের ম্যাচগুলোতে দাপিয়ে জিতলেও অনেকেরই চোখ এড়ায়নি। তবে ফ্রান্সের আরও বড় শক্তি তাদের শিবিরে কোনও চোট আঘাত নেই ও দুর্দান্ত রিজার্ভ বেঞ্চ। এই ফ্রান্সকে হয়ত থামানো কঠিন, কিন্তু মরক্কো শিবিরের প্রবল আত্মবিশ্বাস, এই কঠিন কাজটা করার ক্ষমতা তাদের আছে।

বৃহস্পতিবার রাতে ম্যাচের ফল কী হবে, ম্যাচ কেমন হবে, তা হয়ত আগে থেকে বলা যায় না, তবে ম্যাচের আগে দুরন্ত মানসিকতা ও পারফরম্যান্সের নিরিখে একটা যুদ্ধের আবহ তৈরি করে দিয়েছে আফ্রিকার দেশটি। ভয়ঙ্কর একটা যুদ্ধ, দুরন্ত একটা ম্যাচ – অপেক্ষায় ফুটবলবিশ্ব।  

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 9

শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন

বিশ্বকাপ কোয়ার্টার ফইনালে বেলজিয়ামের সামনে স্পেন। দুই দেশ শেষবার মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখে্ামুখি হয়েছে। পরিসংখ্যান অবশ্যই স্প্যানিশদের পক্ষে। শুক্রবার কি সেই রেকর্ডকে আরও কিছুটা মজবুত করে নিতে পারবে ফুয়ন্তের দল?

বিশ্বকাপের খবরJul 9

হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস

ফুটবল ম্যাচ ইতিহাসে জায়গা পেয়ে যায় অনেক কারণে। কোনও ঐতিহাসিক জয়, ঐতিহাসিক গোল বা কারও দুরন্ত পারফরম্যান্সের জন্য। কিন্তু ৪৫ বছর আগের ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ ইতিহাসে জায়গা করে নিয়েছে একজন ধারাভাষ্যকারের জন্য, যাঁর নাম ওই বিয়র্গে লিলিয়েন।

ক্রিকেটJul 9

১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ

আবার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে হোম অফ ক্রিকেট। আগামী শুক্রবার, ১০ জুলাই প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লর্ডস। চার দিনের এই ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দল।

বিশ্বকাপের খবরJul 9

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে

বিশ্বকাপের আসরে ফিফা প্রেসি়ডেন্ট ইনফান্তিনোর ভূমিকায় ক্ষোভ জমছে। প্রতিবাদ হচ্ছে। এবার আইওসিতে অভিযোগ জানাতে চলেছে মানবাধিকার সংগঠন FairSquare। ইনফান্তিনো আইওসি-রও সদস্য। সে কারণেই সেখানে অভিযোগ জমা পড়তে চলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।