Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে

বিশ্বকাপের আসরে ফিফা প্রেসি়ডেন্ট ইনফান্তিনোর ভূমিকায় ক্ষোভ জমছে। প্রতিবাদ হচ্ছে। এবার আইওসিতে অভিযোগ জানাতে চলেছে মানবাধিকার সংগঠন FairSquare। ইনফান্তিনো আইওসি-রও সদস্য। সে কারণেই সেখানে অভিযোগ জমা পড়তে চলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 9, 2026, 3:17 PM
ShareWhatsAppFacebookX
 ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে

 

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের আসরে ফিফা প্রেসি়ডেন্ট ইনফান্তিনোর ভূমিকায় ক্ষোভ জমছে। প্রতিবাদ হচ্ছে। এবার আইওসিতে অভিযোগ জানাতে চলেছে মানবাধিকার সংগঠন FairSquare। ইনফান্তিনো আইওসি-রও সদস্য। সে কারণেই সেখানে অভিযোগ জমা পড়তে চলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ফিফা এথিক্স কমিটিতেও অভিযোগ জানিয়েছিল এই মানবাধিকার সংগঠন। ট্রাম্পের বিভন্ন নীতি ও পদক্ষেপকে বারবার সমর্থন জানিয়ে ইনফান্তিনো রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন বলে এথিক্স কমিটিতে অভিযোগ জানানো হয়েছিল।

এমনকী Fifa Peace Prize ইস্যুতে ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানানে্া হচ্ছে। এই অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত ফিফা কাউন্সিল নিয়েছিল নাকি এককভাবে ইনফান্তিনো নিয়েছিলেন সে ব্যাপারে তদন্তের দাবি জানানো হচ্ছে। ফিফার নিজস্ব নিয়ম নীতি কি এক্ষেত্রে মেনে চলা হয়েছিল, সে প্রশ্নও তোলা হচ্ছে। বিশ্বকাপের ড্র-য়ের অনুষ্ঠানে ট্রাম্পকে এই পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত কি ফিফা কাউন্সিল নিয়েছিল নাকি একা ইনফান্তিনা নিয়েছিলেন, প্রশ্নের আওতায় আসছে এটাও। FairSquare- এর বক্তব্য, কোনও রকম সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি   ইনফান্তিনো এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটা ক্ষমতার গুরুতর অপব্যবহার হিসাবেই দেখা উচিত।

আইওসি প্রেসিডেন্ট জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি, তবে অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

এর পাশাপাশি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত রাখা নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগ, শাস্তি স্থগিত রাখার জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে ইনফান্তিনোকে অনুরোধ জানিয়ে ছিলেন। যদিও ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর কে্ানও ভূমিকা ছিল না।

সব মিলিয়ে এই ইস্যুতে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে যথেষ্ট চাপে পড়বেন ফিফা প্রেসিডেন্ট।

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 9

শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন

বিশ্বকাপ কোয়ার্টার ফইনালে বেলজিয়ামের সামনে স্পেন। দুই দেশ শেষবার মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখে্ামুখি হয়েছে। পরিসংখ্যান অবশ্যই স্প্যানিশদের পক্ষে। শুক্রবার কি সেই রেকর্ডকে আরও কিছুটা মজবুত করে নিতে পারবে ফুয়ন্তের দল?

বিশ্বকাপের খবরJul 9

হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস

ফুটবল ম্যাচ ইতিহাসে জায়গা পেয়ে যায় অনেক কারণে। কোনও ঐতিহাসিক জয়, ঐতিহাসিক গোল বা কারও দুরন্ত পারফরম্যান্সের জন্য। কিন্তু ৪৫ বছর আগের ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ ইতিহাসে জায়গা করে নিয়েছে একজন ধারাভাষ্যকারের জন্য, যাঁর নাম ওই বিয়র্গে লিলিয়েন।

ক্রিকেটJul 9

১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ

আবার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে হোম অফ ক্রিকেট। আগামী শুক্রবার, ১০ জুলাই প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লর্ডস। চার দিনের এই ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দল।

বিশ্বকাপের খবরJul 9

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে

বিশ্বকাপের আসরে ফিফা প্রেসি়ডেন্ট ইনফান্তিনোর ভূমিকায় ক্ষোভ জমছে। প্রতিবাদ হচ্ছে। এবার আইওসিতে অভিযোগ জানাতে চলেছে মানবাধিকার সংগঠন FairSquare। ইনফান্তিনো আইওসি-রও সদস্য। সে কারণেই সেখানে অভিযোগ জমা পড়তে চলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।