জোড়া গোলে কামব্যাক রোনাল্ডোর, ফাইভ স্টারে ঝলমলে পর্তুগাল
দুরন্ত কামব্যাক ক্রিস্চিয়ানো রোনাল্ডোর। জোড়া গোল করে বিশ্বকাপ মাতালেন এবার তিনি। কামব্যাক পর্তুগালেরও। ৫-০ গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগিজরা। যে ফুটবল খেলল, তাতে বুঝিয়ে দিল এবার তাদেরও কেন অন্যতম ফেবারিট বলা হচ্ছে।

দুরন্ত কামব্যাক ক্রিস্চিয়ানো রোনাল্ডোর। জোড়া গোল করে বিশ্বকাপ মাতালেন এবার তিনি। কামব্যাক পর্তুগালেরও। ৫-০ গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগিজরা। যে ফুটবল খেলল, তাতে বুঝিয়ে দিল এবার তাদেরও কেন অন্যতম ফেবারিট বলা হচ্ছে।
তিনি রোনাল্ডো। ক্রিস্চিয়ানো রোনাল্ডো এবার জানিয়ে দিলেন বিশ্বকাপে আছেন। তিনিও আছেন। মেসি এমবাপের দরন্ত ফর্মের পাশে তাঁকে বেশ ফ্যাকাসে দেখাচ্ছিল। সমালোচনাও হচ্ছিল। সব কিছুই আপাতত থামিয়ে দিলেন সিআরসেভেন। বিশ্বকাপে গোলের হিসাবে ছুঁয়ে ফেললেন মিরোস্লাভ ক্লোজেকে। পর্তুগালের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও করে ফেললেন।
প্রথম গোলটি ডানদিক থেকে আসা সেন্টারে চলতি বলে দুর্দান্ত কানেকশন। দ্বিতীয় গোলের বল সাজিয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্ডেজ। ২০-২৫ গজ দৌড়ে যে পাসটি রাখেন ব্রুনো, তাতে দ্বিতীয় পোস্টে নিখুঁত ফিনিশ রোনাল্ডোর। আরও দু-তিনবার গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। আর একটু ভাগ্য সহায় থাকলে এদিন হ্যাটট্রিক পেতেই পারতেন।
বাকি গোলগুলি করলেন নুনো মেন্ডিস, নেমাতোভ ও রাফায়েল লিয়াও। মেন্ডিসের গোলটি ফ্রি কিক থেকে। উজবেক গোলরক্ষককে বোকা বানিয়েই তিনি গোলটি করলেন। ফ্রি কিক মারার জন্য তৈরি রোনাল্ডো, কিন্তু গোলরক্ষক ভাবতে পারেননি তাঁর পাশ থেকে এসে জোরালো গড়ানে শট নেবেন মেন্ডিস। তাই তাঁর ঝাঁপাতে দেরি হয়ে গিয়েছিল।
এদিন দল হিসাবে অনেক ঝলমলে পর্তুগাল, তবে মাথায় রাখতে হবে প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। তবে সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের ছন্দে ফিরল পর্তুগাল। ছন্দে ফিরলে্ন ক্রিস্চিয়ানো রোনাল্ডো।








