Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলিপ্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারতইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআইএশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষামহিলা ফুটবলে ১৫ বছরের বড় বাণিজ্যিক চুক্তি, হাত মেলাল এআইএফএফ-ক্যাপ্রি স্পোর্টসদিল্লি প্রিমিয়ার লিগে ‘ফিক্সিং’ বিতর্ক! ক্রিকেটারের অভিযোগে চাঞ্চল্যসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলিপ্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারতইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআইএশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষামহিলা ফুটবলে ১৫ বছরের বড় বাণিজ্যিক চুক্তি, হাত মেলাল এআইএফএফ-ক্যাপ্রি স্পোর্টসদিল্লি প্রিমিয়ার লিগে ‘ফিক্সিং’ বিতর্ক! ক্রিকেটারের অভিযোগে চাঞ্চল্যসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

মন পড়ে কলকাতায়, ছটপট করছেন তরুণ ফুটবলার তনবীর দে

আইএসএলে খেলা এক ফুটবলার, ভারতীয় দলে সুযোগ পাওয়া সেই বাঙালি ফুটবলারের বুকে কেন এত হাহুতাশ, এত অতৃপ্তি, এত অসম্পূর্ণতা, তার খোঁজ কে রাখে! তনবীর দে – নদীয়ার ছেলে।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 11, 2026, 5:11 PM
ShareWhatsAppFacebookX

আইএসএলে খেলা এক ফুটবলার, ভারতীয় দলে সুযোগ পাওয়া সেই বাঙালি ফুটবলারের বুকে কেন এত হাহুতাশ, এত অতৃপ্তি, এত অসম্পূর্ণতা, তার খোঁজ কে রাখে! তনবীর দে – নদীয়ার ছেলে। প্রতিভাবান এই ফুটবলারের কাছে একসঙ্গে আটটি ক্লাবের জুনিয়র দলে খেলার প্রস্তাব ছিল। তার মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানও ছিল। কিন্তু শেষ পর্যন্ত নর্থ ইস্টে খেলার সিদ্ধান্তই নেন তনবীর। নর্থ ইস্টের হয়ে আরএফডিএলে ১৮টি গোল করে জেতেন গোল্ডেন বুট। তারপরই অনূর্ধ্ব ২০ ভারতীয় দলে সুযোগ। তবু তনবীরের মন পড়ে বাংলায়। মন পড়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলে। যুবভারতীতে।

প্রশ্ন তো ওঠেই, তাহলে সুযোগ পেয়েও কেন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের প্রস্তাব তিনি গ্রহণ করেননি? আসলে বয়সের তুলনায় অনেকটাই পরিণত ১৮ বছরের তনবীর। জানালেন, মাঠের বাইরে বসে থাকতে চান না। তাই ছোট দল থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তারপর মোহনবাগান বা ইস্টবেঙ্গল – এই স্বপ্নকে বুকে নিয়েই এগোচ্ছেন।

তবে শূন্যতা তো আছেই। তনবীরের নিজের কথায়, “সব বাঙালি ছেলেরই স্বপ্ন থাকে  ইস্টবেঙ্গল বা মোহনবাগানে খেলার। এই বাংলার মাটি আমার প্রাণ। মোহনবাগান-ইস্টবেঙ্গল আমার স্বপ্ন। স্বপ্নের যুবভারতী। সেখানে থাকতে না পারার জন্য একটা হাহুতাশ, একটা অতৃপ্তি তো থাকবেই! যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বিরুদ্ধে খেলি, খেলার সময় প্রতিপক্ষ ভাবলেও পরে মনে হয় নিজের মাটির বিরুদ্ধে খেললাম।“ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের জার্সি পরে ভরা যুবভারতীতে গোল করার স্বপ্নে বুঁদ তনবীর।

এই আবেগটা চলে গেছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের দলের ভিতর থেকে। বাঙালি ছেলে যে দলে প্রায় নেই। অথচ এই আবেগটাই ছিল প্রাণ। ভালো খেলার কাঠামো। এখনও বাঙালি প্রতিভা আছে। তাঁদের মধ্যে আগের সেই আবেগটাও এখনও আছে। মোহনবাগান-ইস্টবেঙ্গলকে নিয়ে তনবীরের আবেগ দেখে বাঙালি ফুটবলারদের নিয়ে আমাদের দুই প্রধানের কর্মকর্তাদের সার্বিক ভাবনা যদি একটু বদলায়, তাতে লাভ বাংলার ফুটবলেরই।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan-এর গোলটা কি অফসাইড ছিল? BSL কি হবে? পূর্ণ সাক্ষাৎকারে কী বললেন IFA সচিব Anirban Dutta?
YouTube

Mohun Bagan-এর গোলটা কি অফসাইড ছিল? BSL কি হবে? পূর্ণ সাক্ষাৎকারে কী বললেন IFA সচিব Anirban Dutta?

XtraTime Bangla

কলকাতায় ৭ দিন আগে এসেও East Bengal অনুশীলনে কী কারণে নেই Ake Loba? দেখুন ভিডিও
YouTube

কলকাতায় ৭ দিন আগে এসেও East Bengal অনুশীলনে কী কারণে নেই Ake Loba? দেখুন ভিডিও

XtraTime Bangla

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হল প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা Asean Cup-এ
YouTube

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হল প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা Asean Cup-এ

XtraTime Bangla

Mohun Bagan এর প্রাক্তনীদের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে অনুশীলনে ঝড় তুলছেন Miguel-রা!  দেখুন ভিডিও
YouTube

Mohun Bagan এর প্রাক্তনীদের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে অনুশীলনে ঝড় তুলছেন Miguel-রা! দেখুন ভিডিও

XtraTime Bangla

Mohammedan Vs Mohun Bagan রিপ্লে আইনেই নেই! রেফারি রুমে মোহনবাগানের কেউ যায়নি! Anirban Dutta
YouTube

Mohammedan Vs Mohun Bagan রিপ্লে আইনেই নেই! রেফারি রুমে মোহনবাগানের কেউ যায়নি! Anirban Dutta

XtraTime Bangla

Brazil এর বিরুদ্ধে India-র হয়ে গলা ফাটাতে আসছেন Zidane-র সাবস্টিটিউট Vikash Dhorasoo
YouTube

Brazil এর বিরুদ্ধে India-র হয়ে গলা ফাটাতে আসছেন Zidane-র সাবস্টিটিউট Vikash Dhorasoo

XtraTime Bangla

চরম সিদ্ধান্ত, CFL Final Replay নেই! Mohamedan নেই IFA Shield এ| নাটকীয় দিন
YouTube

চরম সিদ্ধান্ত, CFL Final Replay নেই! Mohamedan নেই IFA Shield এ| নাটকীয় দিন

XtraTime Bangla

Mohun Bagan সমর্থকদের সামনে প্রিয় ক্লাব ছাড়ার অদৃশ্য কারণ জানালেন Prabir Das!ঘুরিয়ে দেখালেন বাড়ি
YouTube

Mohun Bagan সমর্থকদের সামনে প্রিয় ক্লাব ছাড়ার অদৃশ্য কারণ জানালেন Prabir Das!ঘুরিয়ে দেখালেন বাড়ি

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 22

ছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলি

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে? প্রশ্নটা এখনই উঠলেও উত্তর দেওয়ার সময় এখনও আসেনি বলেই জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যৎ স্পষ্ট না করে বরং ছ’মাস পর ফের সেই প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি।

ক্রিকেটSep 22

প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারত

বাইশ গজে আরও একটা ইতিহাস টিম ইন্ডিয়ার। বিশ্বের প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জেতার নজির তৈরি করল ভারতীয় দল। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারানোর সঙ্গে সঙ্গে এই রেকর্ড করল ভারত।

ফুটবলSep 22

ইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআই

ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে আয়ারল্যান্ডের ফুটবল মহল। ১৬০-র বেশি আইরিশ ক্রীড়াবিদ ইতিমধ্যেই জাতীয় দলের ফুটবলারদের কাছে আবেদন জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচ বয়কট করার জন্য। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মাঠে না নেমে খেলোয়াড়দের সম্মিলিত অবস্থান নেওয়া উচিত।

অন্য খেলাSep 22

এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষা

এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে আবার স্বপ্নভঙ্গ। কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এর ফলে এশিয়ান গেমস পদকের জন্য ভারতকে অন্তত ১৬ বছর অপেক্ষা করতে হবে। ভারতের মহিলা দল শেষবার পদক জিতেছিল ২০১৪ সালে। ইন্দোনেশিয়ায়। জাপানের সঙ্গে যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছল ভারত।