আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানু
কমনওয়েলথ গেমসে টানা তিন সোনা জয় মীরাবাই চানুর। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ভারোত্তোলনে টানা তিনবার তিনি সোনাজয় করলেন। অন্যান্য প্রতিযোগিদের ধারে কাছে আসতে না দিয়ে রীতিমত দাপট দেখিয়েই সোনা জিতলেন ভারতীয় ভারোত্তোলক।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কমনওয়েলথ গেমসে টানা তিন সোনা জয় মীরাবাই চানুর। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ভারোত্তোলনে টানা তিনবার তিনি সোনাজয় করলেন। অন্যান্য প্রতিযোগিদের ধারে কাছে আসতে না দিয়ে রীতিমত দাপট দেখিয়েই সোনা জিতলেন ভারতীয় ভারোত্তোলক। আবেগে ভারতের জাতীয় সংগীতের সময় কেঁদে ফেললেন চানু।
স্ন্যাচে প্রথম সুযোগে তিনি হায়েস্ট ওপেনিং ওয়েট ৮২ কেজি ওজন নেন। কিন্তু তুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় সুযোগে তিনি সফল হন এবং তৃতীয় সুযোগে ৮৫ কেজি ওজন তুলে নেন।
এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম সুযোগে হায়েস্ট ওপেনিং ওয়েট ১০৫ কেজি ওজন নিলেও তুলতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় সুযোগে ১০৫ কেজি ওজন তুলে সোনাজয় নিশ্চিত করেন। অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে যান।
চানুর এই সোনাই ভারতের প্রথম সোনাজয়। এখনও পর্যন্ত ভারত জিতেছে একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ।
