সেমিফাইনালে হেরে ব্রোঞ্জজয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের, ৪০ বছর পর টানা দুটি এশিয়াডে পদক
এশিয়ান গেমসের ব্যডমিন্টনে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল। সেমিফাইনালে চিনের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি জিতলেও সিঙ্গলসে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন লক্ষ্য সেন ও আয়ুশ শেট্টি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসের ব্যডমিন্টনে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল। সেমিফাইনালে চিনের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি জিতলেও সিঙ্গলসে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন লক্ষ্য সেন ও আয়ুশ শেট্টি।
২০২৩ এ এশিয়াডে এই চিনের কাছে ফাইনালে হেরে রুপো জিতেছিল ভারত। তবে এবার ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গে ৪০ বছর পরে পরপর দুটি এশিয়াডে পদক জিতল ভারতীয় দল। ১৯৮২ ও ১৯৮৬ সালে জিতেছিল ব্রোঞ্জ পদক।
কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছিলেন বিশ্বের ১৪ নম্বর লক্ষ্য সেন। কিন্তু সেমিফাইনালে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় শি ইউ কুইয়ের বিরুদ্ধে সেই মানের খেলা তুলে ধরতে পারলেন না। ম্যাচ হারেন ১৬-২১ ও ১৮-২১ পয়েন্টে।
তবে ডাবলসে দুর্দান্তভাবে ম্যাচ জিতে ভারতকে লড়াইয়ে ফেরান সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। তাঁরা হারালেন প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাং জুটিকে। ম্যাচের ফল ২১-১১ ও ২২-২০।
এরপর চাপ বাড়ে ভরতের ২০ বছর বয়সী তারকা আয়ুশ শেট্টির ওপর। বিশ্বের ২০ নম্বর আয়ুশ হেরে গেলেন বিশ্বের ১২ নম্বর লি শি ফেংয়ের কাছে। তিনি হারলেন ১৯-২১ ও ১৩-২১ পয়েন্টে।
দ্বিতীয় ডাবলস ম্যাচে চিনা জুটির কাছে হেরে গেলেন বিশ্বের ২৫ নম্বর ভারতীয় জুটি হরিহরণ আমসাকারুনান ও এম আর অর্জুন। তবে এই হার সত্ত্বেও ব্রোঞ্জ জিতে ৪০ বছর পর নজির তৈরি করল ভারতীয় দল।








