শুক্রবার সামনে ইন্টার কাশি, দলে বদল আনবেন ইস্টবেঙ্গল কোচ হাবাস
ইস্টবেঙ্গলকে একসঙ্গে আইএসএল ও এসিএলে খেলতে হচ্ছে, তাই ঘনঘন ম্যাচ। সে কারণেই ইন্টার কাশি ম্যাচের আগে কোচ হাবাসের কাছে প্রশ্ন ছিল, তিনি কি রোটেশন পদ্ধতিতে খেলাবেন হাবাস জানিয়ে দেন, দলে কয়েকটা পরিবর্তন তিনি করবেন, তবে সেটা খুব বেশি নয়।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শুক্রবার ইন্টার কাশির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে দুর্দান্তভাবে শুরু করেছে লালহলুদ ব্রিগেড। ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চার্চিল ব্রাদার্সকে। তার চেয়েও বড় কথা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে তারা।
ইস্টবেঙ্গলকে একসঙ্গে আইএসএল ও এসিএলে খেলতে হচ্ছে, তাই ঘনঘন ম্যাচ। সে কারণেই ইন্টার কাশি ম্যাচের আগে কোচ হাবাসের কাছে প্রশ্ন ছিল, তিনি কি রোটেশন পদ্ধতিতে খেলাবেন হাবাস জানিয়ে দেন, দলে কয়েকটা পরিবর্তন তিনি করবেন, তবে সেটা খুব বেশি নয়।
একসঙ্গে দুটি টুর্নামেন্টে খেলতে হওয়ায় অনেক বেশি ট্রাভেল করতে হচ্ছে। এটা কতটা সমস্যার ইস্টবেঙ্গল কোচের সরাসরি উত্তর, ট্রফি জিততে গেলে এর সঙ্গে মানাতে হবে।
তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, দুটো টুর্নামেন্ট খেলার জন্য তাঁরা পুরোপুরি তৈরি। তবে আশা করেন যাতে কোনও চোট আঘাত না লেগে যায়, তাহলে আবার পরিকল্পনা বদলাতে হবে।
এই মরসুমে হাবাসের দলর স্বদেশি ব্রিগেড দুর্দান্ত খেলছে। এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া, তাঁর দলের সকলেই তৈরি। তিনি স্বদেশি – বিদেশি আলাদা করে দেখেন না। আসলে নিজের দল নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী আন্তোনিও লোপেজ হাবাস।
আগের ম্যাচে জোড়া গোল করেছেন বিপিন সিং। তাঁর বক্তব্য, গোল করলে সেটা যেমন নিজের জন্য তেমনি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া গোল করলে সব সময়ই আত্মবিশ্বাস বাড়ে। সেটা নিয়েই তাঁরা ইন্টার কাশির বিরুদ্ধে ঝাঁপাতে চান।
