শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা
ভারতীয় মহিলা ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগ। স্মৃতি মান্ধানার যুগ। শুক্রবারই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করছেন তিনি। যদিও এর আগে নেতৃত্ব দিয়েছেন। তবে যখন অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পাওয়া যায়নি তখন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসাবে কাজ চালিয়েছেন তিনি। এবার পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ শুরু করছেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ডব্লুপিএলে আরসিবিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মান্ধানা। তাঁর লক্ষ্য পেশাদার, ঐক্যবদ্ধ একটা দল গড়ে তুলে ভারতকে সব ফরম্যাটে এক নম্বরে নিয়ে যাওয়া। মান্ধানা স্পষ্ট করে দেন যে তিনি প্লেয়ার্স ক্যাপ্টেন।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে টি টোয়েন্টি সিরিজ। এই ম্যাচ দিয়েই শুরু হবে স্মৃতি মান্ধানার নতুন ইনিংস। পরমনপ্রীত কৌরের হাত থেকে তিনি নিলেন নেতৃত্বের ব্যাটন।
মান্ধানা জানান, তালিকায় তুমি হয়ত সবার আগে, কিন্তু কার্যক্ষেত্রে তুমি সবার শেষে। ক্রিকেটারদের যখন যার যা দরকার, তখন তোমাকে পাশে দাঁড়াতে হবে। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন ১৩ বছরের। এই সময়ে মানুষ হিসাবে ও ক্রিকেটার হিসাবে পরিণত হয়েছেন। তার প্রভাব পড়েছে তাঁর সাফল্যে। তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের নিজের মত এগোনোর ব্যাপারে স্বাধীনতা দিলে শুধু তাঁদের পারফরম্যান্সই ভাল হয়না, দলও উপকৃত হয়। মান্ধানা এও জানিয়ে দেন, আগের থেকে এখন তিনি ক্রিকেটারদের আরও ভালোভাবে বুঝতে পারেন। সকলের শুভেচ্ছা নিয়ে নতুন কাজ শুরু করতে চলেছেন স্মৃতি মান্ধানা।