Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆

১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি

১৪ বছরের অপেক্ষার অবসান। নাটকীয় ফাইনালে পেনাল্টি শুটআউটে মণিপুরকে ৩-২ গোলে হারিয়ে ডঃ তালিমেরেন আও জুনিয়র মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম স্তরের শিরোপা জিতে নিল বাংলা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের আরডিটি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করল বাংলার মেয়েরা।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 25, 2026, 5:48 PM
ShareWhatsAppFacebookX
১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ১৪ বছরের অপেক্ষার অবসান। নাটকীয় ফাইনালে পেনাল্টি শুটআউটে মণিপুরকে ৩-২ গোলে হারিয়ে ডঃ তালিমেরেন আও জুনিয়র মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম স্তরের শিরোপা জিতে নিল বাংলা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের আরডিটি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করল বাংলার মেয়েরা।

শেষবার ২০১২ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল শুক্রবার। শুধু তাই নয়, গতবারের ফাইনালে মণিপুরের কাছে ০-৯ গোলে হারের স্মৃতিও মুছে দিল এই জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলা। ১৪ মিনিটে স্বর্ণা ছেত্রীর বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে মণিপুরের গোলরক্ষক সোনিয়া দেবী লাইশরামকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন দিয়া বিশ্বাস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফেরে মণিপুর। বিরতির পাঁচ মিনিট পর বক্সের সামনে থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান নর্মদা দেবী মায়েংবাম। এরপর দুই দলের রক্ষণই শক্ত হাতে ম্যাচ সামলায়। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ফাইনাল গড়ায় পেনাল্টি শুটআউটে।

বাংলার মেয়েরা মৌমিতা মাঝি, সুদীপ্তা মণ্ডল ও পল্লবী বর্মন পেনাল্টিতে গোল করেন। মণিপুরের হয়ে সফল হন মঙ্গালেইবি ইরোম ও আগুনওয়াংলিউ খেংটামেই।সেখানেই বাংলার নায়ক অধিনায়ক ও গোলরক্ষক অনন্যাশা নেওগি তার কেরামতি দেখিয়ে দুটি পেনাল্টি আটকে দিয়ে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন।

এই ঐতিহাসিক সাফল্যে বাংলা ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হল। দলের খেলোয়াড়, কোচিং দল এবং সহযোগী কর্মীদের অভিনন্দন জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 25

বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

ফুটবলSep 25

রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন

পানামা কোচ বলেন, বিশ্বকাপ খেলে এল এরকম তিনটি দলের বিরুদ্ধে ফিফা উইন্ডোয় খেলার ব্যবস্থা করা দারুণ প্রশংসনীয় কাজ। তাঁর মতে, এই ম্যাচগুলি খেলার সুযোগ পেযে ভারতের অভিজ্ঞতা হবে তারা ঠিক কোথায় আছে এবং তাদের কোথায় যেতে হবে।

ফুটবলSep 25

‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ফুটবলSep 25

এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল

গর্বিত, খুশি, উচ্ছ্বসিত তবে তাতে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন খালিদ জামিল। তিনি কোচ হয়ে আসার পর এটাই ভারতীয় দলের সেরা সাফল্য। ফিফা ক্রমতালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে পারবে ব্লু টাইগার্স, এটা বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবেননি। তবে ম্যাচের পর খালিদ মাঠে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তাঁরা ভাল ফলই করবেন।