Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনাভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনা

জমকালো সবুজ মেরুনে পালিত হল মোহনবাগান দিবস

ক্লাবে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুরু। প্রচণ্ড বৃষ্টি। একটু কমতেই চলে এলেন ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খান। তারপরই তাঁকে নিয়ে সচিব সভাপতিরা করলেন পতাকা উত্তোলন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 29, 2026, 6:45 PM
ShareWhatsAppFacebookX
 জমকালো সবুজ মেরুনে পালিত হল মোহনবাগান দিবস

২৯ অগাস্ট, মোহনবাগান দিবস। আবেগে, আন্তরিকতায় সবুজ মেরুনে পালিত হল তাদের গর্বের এই দিন। ১৯১১-র এই দিনে মোহনবাগানের ঐতিহাসিক শিল্ডজয়। দোর্দন্ডপ্রতাপ ব্রিটিশ ফৌজি দল ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিলেন খালিপায়ের মোহনবাগান ফুটবলাররা। সেই অমর ইতিহাসকে প্রতি বছরের মত এবারও আবেগে, শ্রদ্ধায় স্মরণ করল সবুজ মেরুন।

ক্লাবে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুরু। প্রচণ্ড বৃষ্টি। একটু কমতেই চলে এলেন ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খান। তারপরই তাঁকে নিয়ে সচিব সভাপতিরা করলেন পতাকা উত্তোলন।

এরপরই সবাই চলে গেলেন অমর একাদশের মূর্তির সামনে। সেখানে অমর একাদশকে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান। ততক্ষণে মাঠে প্রাক্তনদের প্রীতি ম্যাচের সব প্রস্তুতি সারা। মাঠে গিয়ে প্রাক্তনদের সঙ্গে পরিচয়পর্ব ক্রীড়ামন্ত্রীর। করমর্দনের পর বলে শট মেরে গোলও করলেন ক্রীড়ামন্ত্রী।

MB Day 1.jfif

মাঠ ছাড়ার আগে ক্রীড়ামন্ত্রী জানিয়ে গেলেন, ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগানের ওই লড়াই ইতিহাস হয়ে আছে। তারপরও অধিকাংশ সময় তারাই সেরার শিরোপা পেয়েছে। এমন এক পরিবেশ তৌরি করার জন্য সমর্থক ও সকলকেই ধন্যবাদ জানান তিনি। বলেন, মেহনবাগান, ইস্টবেঙ্গল অন্যান্য ক্লবগুলি যেভাবে ফুটবলকে জনপ্রিয় করে তুলেছে, তার তুলনা নেই।
বুধবারের মূল আকর্ষণ ছিল প্রাক্তনদের প্রীতি ফুটবল ম্যাচ। শিবদাস ভাদুরি একাদশ ও বিজয়দাস ভাদুরি একাদশের মধ্যে ম্যাচটি শেষ হল ২-২ গোলে।

মূল অনুষ্ঠান হবে একদিন পর বৃহস্পতিবার। অঞ্জন মিত্রকে দেওয়া হবে মরোণোত্তর মোহনবাগানরত্ন। এছাড়াও নানা পুরষ্কারের মধ্যে দিয়ে সেরাদের সম্মান জানাবে মোহনবাগান।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 10

ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দল

এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসেও একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসছে। একদিকে ভিনিসিয়াস, রাপিনহা-সহ তারকাখচিত ব্রাজিল দল, অন্যদিকে কোচ খালিদ জামিলের অধীনে নিজেদের বিশ্বমঞ্চে প্রমাণের লক্ষ্যে নামবে ব্লু টাইগার্স।

ফুটবলSep 10

ভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকা

২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।

অন্য খেলাSep 9

জীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানি

শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।

ক্রিকেটSep 9

পাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।