Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆

‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

পর্তুগিজ মহাতারকা লেখেন, “লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে আলিঙ্গন।”

লিখেছেন Admin•প্রকাশিত Oct 8, 2026, 12:16 PM
ShareWhatsAppFacebookX
  ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ফুটবল মাঠে তাঁদের দ্বৈরথ নিয়ে লেখা হয়েছে অসংখ্য ইতিহাস। কিন্তু মাঠের বাইরে একে অপরের প্রতি সম্মান যে এতটুকুও কমেনি, আরও একবার তার প্রমাণ মিলল। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের দিনে আর্জেন্টাইন মহাতারকার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মঙ্গলবার, ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন মেসি। মনুমেন্টালে আয়োজিত সেই ম্যাচে গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন ৩৯ বছরের মেসি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে জাতীয় দলের জার্সিকে বিদায় জানান তিনি। মেসি জানান, ইতিমধ্যেই তাঁর আর্জেন্টিনার জার্সি পরার দিনগুলিকে মিস করতে শুরু করেছেন। একইসঙ্গে পরিবার, সতীর্থ এবং আর্জেন্টিনার ফুটবলের সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

সেই পোস্টেই প্রয়াত দিয়েগো মারাদোনাকেও স্মরণ করেন মেসি। আর মেসির পোস্টে কমেন্ট করে শ্রদ্ধা জানান তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো।

পর্তুগিজ মহাতারকা লেখেন, “লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে আলিঙ্গন।”

মেসিকে রোনাল্ডোর এই বার্তা ফুটবলবিশ্বে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ গত প্রায় দুই দশক ধরে মেসি-রোনাল্ডো দ্বৈরথই আধুনিক ফুটবলের অন্যতম প্রধান আকর্ষণ।

২০০৭ সাল থেকে ব্যালন ডি’অর ও বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে বারবার মুখোমুখি হয়েছেন তাঁরা। রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মেসির বার্সেলোনার সঙ্গে তাঁদের লড়াই আরও তীব্র হয়ে ওঠে। এল ক্লাসিকো হয়ে ওঠে বিশ্ব ফুটবলের অন্যতম কাঙ্ক্ষিত দ্বৈরথ।

তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা কখনও ব্যক্তিগত সম্মানকে ছাপিয়ে যায়নি। আন্তর্জাতিক মঞ্চেও দু’বার একে অপরের মুখোমুখি হয়েছেন মেসি ও রোনাল্ডো—দু’জনেরই রয়েছে একটি করে জয়।

মেসির আন্তর্জাতিক বিদায়ের দিনে তাই রোনাল্ডোর এই বার্তা যেন তাঁদের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার এক সুন্দর সমাপ্তির ছবিই তুলে ধরল।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 8

মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের

দেবাশিস বললেন, “আজ আমাদের অর্ধেক ফুটবলার খেলতে পারেনি, তাও ৩ গোলে জেতা ম্যাচ। এক গোলে জিতেছি। কোচ পানোস দেখিয়ে দিলেন। আমরা তিনটি ট্রফিতে খেলে দুটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স। তাও ডুরান্ডে আমাদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। ওই জার্নিটা করতে বাধ্য না হলে হয়ত হারতে হত না।“

ফুটবলOct 8

ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান

সমীর জেলকোভিচের করা গোলে ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার আ্ইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ১৯৭৯ সালে শেষবার তারা একই সঙ্গে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর এতদিন পর আবার সেই কৃতিত্ব অর্জন করল সবুজ মেরুন ব্রিগেড।

ক্রিকেটOct 8

কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের

এক সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তর দিতে একটুও ভাবেননি তিনি—“বিরাট আমার প্রিয় খেলোয়াড়।” শুধু পছন্দ নয়, কোহলির পারফরম্যান্সের সঙ্গে তাঁর আবেগ যেন সরাসরি জড়িয়ে ছিল। নানা জানিয়েছিলেন, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর আর খেতেই ইচ্ছে করত না।  

ফুটবলOct 8

‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

পর্তুগিজ মহাতারকা লেখেন, “লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে আলিঙ্গন।”