অনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দলের ইতিহাস, দীর্ঘ ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে মহেশ গাউলির দল
অনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য। দীর্ঘ ২০ বছর পরে এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। উজবেকিস্তানে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারাল ভারত। ২০২৭-এর ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চিনে অনুষ্ঠিত হবে মূলপর্ব।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এদিন কোনও সময়েই বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ভারত। ২৫ মিনিটে প্রথম গোল করেন ড্যানি মিতেই। দ্বিতীয় গোলটি বিশাল যাদবের। ৭৯ মিনিটে ৩-০ করেন পরিবর্ত ফুটবলার মহম্মদ আরবাশ।
গ্রুপে তিনটি ম্যাচই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে মূলপর্বে গেল উজবেকিস্তান। ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয়। সেরা সাত দ্বিতীয় স্থানাধিকারির এক দল হয়ে মূলপর্বে যোগ্যতা অর্জন করল মহেশ গাউলির দল। অন্যদিকে গ্রুপের তিনটি ম্যাচই হেরে অবনমনে পড়ল বাংলাদেশ। তাদের এবার খেলতে হবে ডেভলপমেন্ট ফেসে।
আগামি বছর চিনে মূলপর্বের সেরা চার দল সরাসরি খেলবে ২০২৭ অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে। মূলপর্বে যোগ্যতা অর্জনের পর এবার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভারতীয় যুব দলের।