১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ
এবারের আইএসএল শুরু হচ্ছে ১০ অক্টোবর। চলবে ২০২৭-এর মে মাস পর্যন্ত। পুরনো ফরম্যাট ফিরে আসছে। হোম অ্যাওয়ে ভিত্তিতে লিগের পর শীর্ষে থাকা দল সরকারিভাবে আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং শিল্ড জিতবে। একই সঙ্গে তারাই এএফসিতে খেলার সুযোগ পাবে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এবারের আইএসএল শুরু হচ্ছে ১০ অক্টোবর। চলবে ২০২৭-এর মে মাস পর্যন্ত। পুরনো ফরম্যাট ফিরে আসছে। হোম অ্যাওয়ে ভিত্তিতে লিগের পর শীর্ষে থাকা দল সরকারিভাবে আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং শিল্ড জিতবে। একই সঙ্গে তারাই এএফসিতে খেলার সুযোগ পাবে।
আবার ফিরে আসছে প্লে অফ ফরম্যাট। লিগ পর্বের শেষে সেরা ৬টি দল প্লে অফে অংশ নেবে। সেরা দল জিতবে আইএসএল কাপ। ৮ মাসের প্রতিযোগিতায় মোট ১৬৩টি ম্যাচ হবে।
এবার ফেডারেশনের সঙ্গে ক্লাব জোট সম্মিলীতভাবে আয়োজন করবে লিগ। এই মডেল নতুন আশা দেখাবে মনে করছেন অনেকেই। ১৩ দল হোম অ্যাওয়ে পদ্ধতিতে রাউন্ড রবিন লিগ খেলবে। চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ অবশ্য আটকে আছে অ্যাপ্রুভালের অপেক্ষায়। অংশগ্রহণকারি দলগুলি হল বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, ইন্টারকাশি, কেরালা ব্রাদার্স, মোহনবাগান এসজি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।
গতবার ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ডহারবার এফসি। সেই সূত্রে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু প্রয়োজনীয় ফি ও কাগজপত্র জমা না দেওয়ায় তাদের আইএসএলে দেখা যাবে না। আগামি বছর তাদের ইন্ডিয়ান ফুটবল লিগে খেলতে হবে।