বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান
দিনটা মহমেডানের ভালই গেল। আগের দিনই ফিফার ট্র্যান্সফার ব্যান উঠে গিয়েছিল। তারপর নতুন আশার কথা জানিয়ে দিলেন সচিব। আবার ডুরান্ডে বড় জয় দিয়ে অভিযান শুরু করল সাদাকালো ব্রিগেড। দলের পারফরম্যান্সে যে খুশি সেটাও জানিয়ে দিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।

বেনারসের বাঘপত এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল মহমেডান। ২৯ মিনিটে দলের প্রথম গোলটি করেন ফারদিন আলি মোল্লা। অন্তত প্রথমার্ধে অনেকটাই সঙ্ঘবদ্ধ ছিল বাঘপতের রক্ষণ। তবে দ্বিতীয়ার্ধে বেশ চাপ বাড়ায় মহমেডান।
৭৩ মিনিটে লালরেমসাঙ্গা ফানাই ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল করেন ইসরাফিল দেওয়ান ও ফানাই। ম্যাচের পর কোচ মেহরাজ যেমন জানিয়ে দিলেন, তিনি খুশি, তেমনি এটাও জানিয়ে দিলেন, এখনই তিনি ডুরান্ডের নক আউট নিয়ে ভাবছেন না। ধাপে ধাপে ম্যাচ ধরে ধরে এগোতে চান।
এদিকে মহমেডানের এপর থেকে ফিফা ট্র্যান্সফার ব্যান তুলে নেওয়ায় সেপ্টেম্বর থেকে নতুন ফুটবলার সই করাতে পারবে সাদাকালো। আর্থিক সমস্যার কথা মেনে নিয়েও আইলিগের জন্য ভাল দল গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কর্তারা। তাঁদের লক্ষ্য আইলিগে চ্যাম্পিয়ন হয়ে আবার আইএসএলে ফিরে আসা। ট্র্যান্সফার ব্যান ওঠার পর নতুন করে ইনভেস্টর বা স্পনসর খোঁজার কাজ শুরু হয়ে গেল।