Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ারঅলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন এশা সিং পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কার্গিল নায়কদের জয় উৎসর্গ করলেন ভারতীয় বক্সার যদুমণি সিং আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানুদুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক ভারতের, রেকর্ড গড়ে রুপোজয় ভারোত্তোলক ঋষিকান্ত সিংয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ারকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ারঅলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন এশা সিং পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কার্গিল নায়কদের জয় উৎসর্গ করলেন ভারতীয় বক্সার যদুমণি সিং আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানুদুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক ভারতের, রেকর্ড গড়ে রুপোজয় ভারোত্তোলক ঋষিকান্ত সিংয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

একদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারের

ফারুখ ইঞ্জিনিয়ার বলেন, "আমার মতে আদর্শ ওপেনিং জুটি হওয়া উচিত রোহিত শর্মা ও বৈভব সূর্যবংশী। তবে গিল অসাধারণ ব্যাটার এবং বর্তমানে ভারতীয় দলের সেরা ব্যাটার। তাই ওকে চার নম্বরে নামানো উচিত।"

লিখেছেন Adminপ্রকাশিত Jul 27, 2026, 4:43 PM
ShareWhatsAppFacebookX
একদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারের

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ভারতের ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পরিকল্পনায় বড় পরিবর্তনের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর মতে, তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশীকে এখনই ভারতের ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত এবং রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো উচিত। একই সঙ্গে বর্তমান ওয়ানডে অধিনায়ক শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি।

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ফারুখ ইঞ্জিনিয়ার বলেন, "আমার মতে আদর্শ ওপেনিং জুটি হওয়া উচিত রোহিত শর্মা ও বৈভব সূর্যবংশী। তবে গিল অসাধারণ ব্যাটার এবং বর্তমানে ভারতীয় দলের সেরা ব্যাটার। তাই ওকে চার নম্বরে নামানো উচিত।"

তিনি আরও বলেন, "গিল খুব বেশি বল তুলে মারার ব্যাটার নয়। তাই ওয়ানডেতে বাঁহাতি-ডানহাতি ওপেনিং কম্বিনেশন দারুণ কার্যকর হতে পারে। যদি রোহিত খেলেন, আর আমি মনে করি ওর খেলা উচিত, তাহলে রোহিতের সঙ্গে সূর্যবংশীকেই ওপেন করানো উচিত।"

ইঞ্জিনিয়ারের মতে, ওপেনিংয়ে নামলে বৈভব নিজের স্বাভাবিক খেলাটা আরও ভালোভাবে খেলতে পারবে।

"ওপেনার হিসেবে ও আরও বিপজ্জনক হবে। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নেওয়ার ক্ষমতা ওর অসাধারণ। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে শুভমন গিল—এভাবে ভারতের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে," বলেন তিনি।

জিম্বাবোয়ে সিরিজেই মুগ্ধ করেছেন বৈভব

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবোয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। দুইটি অর্ধশতরানসহ তিনি করেছেন ১৫১ রান।

এই পারফরম্যান্সের পর ইঞ্জিনিয়ার মনে করছেন, বৈভব এখনই ওয়ানডে ক্রিকেটের জন্য প্রস্তুত।

"এখনই বৈভবকে ভারতের ওয়ানডে দলে নেওয়ার সঠিক সময়। অনেকে টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে বড় পার্থক্য করেন, কিন্তু আমার মতে হাফ-ভলি তো হাফ-ভলিই। ও ধারাবাহিক রান করছে, আত্মবিশ্বাসও তুঙ্গে। তাই ওপেনিংয়ে ওকে সুযোগ দেওয়া উচিত," বলেন তিনি।

ফারুখ ইঞ্জিনিয়ারের বিশ্বাস, বৈভবের আক্রমণাত্মক শুরু ভারতের জন্য ম্যাচ জেতানোর অন্যতম অস্ত্র হতে পারে।

"ও যত ম্যাচ হারাবে, তার চেয়ে অনেক বেশি ম্যাচ জেতাবে। শুরুতেই যদি এমন বিধ্বংসী ইনিংস খেলতে পারে, তাহলে পরের ব্যাটারদের ইনিংস গড়ার সময় মিলবে এবং দল বড় স্কোর করতে পারবে," মন্তব্য তাঁর।

৮৮ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের মতে, বৈভবের স্বাভাবিক খেলাকে বদলানোর চেষ্টা করা উচিত নয়।

"সামান্য শর্ট বল পেলেই সূর্যবংশী সেটাকে ছক্কায় পরিণত করতে পারে। ও নিজের ভুল থেকে শিখেছে, এখন অনেক পরিণত। কিন্তু ওকে অতিরিক্ত কোচিং করানোর দরকার নেই। এমসিসি-র পুরনো ব্যাটিং বই মেনে ও খেলে না, আর সেই বইও এখন অনেকটাই সেকেলে।"

শেষে বৈভবের প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা টানেন ইঞ্জিনিয়ার।

"ও একজন জিনিয়াস। ভিভ রিচার্ডসও কখনও বই দেখে ব্যাটিং শেখেননি। আমি যত ব্যাটারকে খেলতে দেখেছি, ভিভই সেরা। তাই বৈভবের উপর ভরসা রাখুন। ভবিষ্যতে ভারতের জন্য ও বিশাল সম্পদ হয়ে উঠবে," বলেন ফারুখ ইঞ্জিনিয়ার।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 27

কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে ভারতের পাশাপাশি তামিলনাড়ুর মুখ উজ্জ্বল করলেন ওয়েটলিফটার রাজা মুথুপান্ডি। পুরুষদের ৬৫ কেজি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁকে ৩০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।

ক্রিকেটJul 27

বিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকে

এক প্রতিবেদনে জানানো হয়েছে, হার্দিক পাণ্ড্যের বদলে চেন্নাই সুপার কিংস দিতে রাজি রয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস, ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে এবং অতিরিক্ত ১০ কোটি টাকা।

ক্রিকেটJul 27

একদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারের

ফারুখ ইঞ্জিনিয়ার বলেন, "আমার মতে আদর্শ ওপেনিং জুটি হওয়া উচিত রোহিত শর্মা ও বৈভব সূর্যবংশী। তবে গিল অসাধারণ ব্যাটার এবং বর্তমানে ভারতীয় দলের সেরা ব্যাটার। তাই ওকে চার নম্বরে নামানো উচিত।"

ক্রিকেটJul 27

সিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জয়ের পর ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তরুণদের নিয়ে গড়া ভারতীয় দল সিরিজের তিনটি ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয়। রবিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৩৫ রানে জিতে সিরিজে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করে ভারত।