অলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন এশা সিং
ভারতীয় শ্যুটার এশা সিংয়ের স্বপ্নের মরসুম চলছে। এবার অলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে জিতলেন বিশ্বকাপ সোনা। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন এশা। ফাইনালে বেশ চাপে ছিলেন ভাকের। শেষ পর্যন্ত তিনি ব্রোঞ্জ জিতলেন। ফলে পোডিয়ামে একসঙ্গে ভারতের দুই প্রতিযোগি।
ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ভারতীয় শ্যুটার এশা সিংয়ের স্বপ্নের মরসুম চলছে। এবার অলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে জিতলেন বিশ্বকাপ সোনা। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন এশা। ফাইনালে বেশ চাপে ছিলেন ভাকের। শেষ পর্যন্ত তিনি ব্রোঞ্জ জিতলেন। ফলে পোডিয়ামে একসঙ্গে ভারতের দুই প্রতিযোগি।
ফাইনালে দুর্দান্ত মানসিকতার পরিচয় দিয়ে বাজিমাত করেন এশা। একই সঙ্গে নিজের তারকা ইমেজকে আরও উজ্জ্বল করলেন। পাশাপাশি এর ফলে বোঝা যাচ্ছে ভারতের মহিলাদের শ্যুটিংয়ে গভীরতা কতটা।
কয়েক সপ্তাহ আগেই মিউনিখে রেকর্ড বুকে নিজের নাম লিখেছিলেন। তারপর আবার একটা ওয়ার্ল্ড কাপ টাইটেল। এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আগে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।
যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত দাপট দেখিয়েছিল ভারত। পদকের লড়াইয়ে দাপট ভারতীয়দেরই। এশার সোনার পাশাপাশি ব্রোঞ্জ জিতে অখুশি নন মানু ভাকের।