Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা ভিনির জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল ম্যাচ শেষে অশালীন ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ বেলিংহ্যামের বিরুদ্ধে জন্মদিনে গোডাউনে ‘কলকাতার মেসি’, অবহেলায় কাটালেন ৭০ ফুটের ফুটবলের ম্যাজিশিয়ান ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, বিঘ্ন ঘটতে পারে আজ রাতের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচেউন্মত্ত সমর্থক থেকে জাতীয় বীর – ড্যানিয়েল মুনোজের গল্প বিশ্বশান্তির বার্তা দিয়ে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়ল ইরান ফুটবল দল বাবা হলেন জেরেমি ডোকু, ফিরলেন দেশে, সমালোচনা করায় বরখাস্ত টেলিভিশন উপস্থাপককলম্বিয়ার জয়, মুন্ওজের গোলে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতম্যাচ গোলশূন্য, ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়লেন কার্লোস কুইরোজ তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা ভিনির জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল ম্যাচ শেষে অশালীন ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ বেলিংহ্যামের বিরুদ্ধে জন্মদিনে গোডাউনে ‘কলকাতার মেসি’, অবহেলায় কাটালেন ৭০ ফুটের ফুটবলের ম্যাজিশিয়ান ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, বিঘ্ন ঘটতে পারে আজ রাতের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচেউন্মত্ত সমর্থক থেকে জাতীয় বীর – ড্যানিয়েল মুনোজের গল্প বিশ্বশান্তির বার্তা দিয়ে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়ল ইরান ফুটবল দল বাবা হলেন জেরেমি ডোকু, ফিরলেন দেশে, সমালোচনা করায় বরখাস্ত টেলিভিশন উপস্থাপককলম্বিয়ার জয়, মুন্ওজের গোলে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতম্যাচ গোলশূন্য, ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়লেন কার্লোস কুইরোজ

ম্যাচ গোলশূন্য, ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়লেন কার্লোস কুইরোজ

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ঘানার সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র। আগের ম্যাচে দাপটের সঙ্গে যেভাবে জমিয়ে ফুটবল খেলেছিল, এদিন তার ধারে কাছেও পৌঁছোতে পারল না। ঘানা কোচ কার্লোস কুইরোজের কৌশলের সামনে পড়ে হাঁসফাঁস করল থ্রি লায়ন্স।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 24, 2026, 3:53 AM
ShareWhatsAppFacebookX
ম্যাচ গোলশূন্য, ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়লেন কার্লোস কুইরোজ

গৌতম রায়

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ঘানার সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র। আগের ম্যাচে দাপটের সঙ্গে যেভাবে জমিয়ে ফুটবল খেলেছিল, এদিন তার ধারে কাছেও পৌঁছোতে পারল না। ঘানা কোচ কার্লোস কুইরোজের কৌশলের সামনে পড়ে হাঁসফাঁস করল থ্রি লায়ন্স।

সারাক্ষণ বলের দখল রাখার চেষ্টা করে গেছে। আক্রমণ শানানোর চেষ্টা করে গেছে, কিন্তু বক্সের সামনে এসেই ইংল্যান্ডের যা কিছু জারিজুরি শেষ। তার সবচেয়ে বড় কারণ সেভাবেই যে ফাঁদ পেতেছিলেন কুইরোজ।

দুর্দান্ত রক্ষণ সংগঠন দেখালো ঘানা। দেখালেন কুইরোজ। না, অযথা বল বা প্রতিপক্ষ ফুটবলারকে তাড়া করা নয়। বলের দখল রাখার দিকেও তেমন নজর দেওয়া নয়। কুইরোজের কৌশল ছিল, প্রতিপক্ষকে বলের দখল রাখতে দাও, কিন্তু ফাইনাল থার্ডে এলেই জায়গাগুলো বন্ধ করে দাও। ঘানার রক্ষণ ও মাঝমাঠের ফুটবলাররা নিজেদের রক্ষণে জায়গা ভরাট করার দিকে নজর দিয়েছিলেন। যাতে ইংল্যান্ড অ্যাটাকাররা পেনিট্রেটিভ জোনে কোনও স্পেস না পায়। পাসিং অপসন যাতে বন্ধ করে দেওয়া যায়। আর এই কাজে বেশি করে ডিফেন্সিভ মিডফিল্ডারদের ব্যবহার করলেন কুইরোজ।

আর এই জাঁতাকলে পড়ে হতোদ্যম হয়ে পড়লেন হ্যারি কেন, রাইসরা। ইংল্যান্ডকে রীতিমত কাঁদিয়ে ছাড়লেন কার্লোস কুইরোজ। নব্বই মিনিট সব ধরণের চেষ্টা করেও গোলমুখ খুলতে পারলেন না। যদিও একেবারে শেষ মুহূর্তে নিকো ও রেইলির হেড বারে লেগে ফিরল।

এর সঙ্গে ছিল সুযোগ পেলেই ঘানার দ্রুতগতির প্রতিআক্রমণ। তারা যদি গোল পেয়ে যেত তাহলেই কিছু বলার ছিল না। খেতাব জয়ের দৌড়ে টক্কর দিতে গেলে এর চেয়ে অনেক, অনেক উন্নতি করতে হবে থমাস টুচেলের ফুটবলারদের।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
আসল ব্রাজিল বনাম Ancelotti র ব্রাজিল। একই সঙ্গে খেলছে দুটো দল! Match Analysis| FIFA World Cup 2026
YouTube

আসল ব্রাজিল বনাম Ancelotti র ব্রাজিল। একই সঙ্গে খেলছে দুটো দল! Match Analysis| FIFA World Cup 2026

XtraTime Bangla

Neymar এর প্রত্যাবর্তনের দিনেও নায়ক সেই Vinicius Jr! বিধ্বংসী Brazil
YouTube

Neymar এর প্রত্যাবর্তনের দিনেও নায়ক সেই Vinicius Jr! বিধ্বংসী Brazil

XtraTime Bangla

প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নেমে একী করলেন Neymar? Vini-Neymar জুটি ভরসাযোগ্য?
YouTube

প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নেমে একী করলেন Neymar? Vini-Neymar জুটি ভরসাযোগ্য?

XtraTime Bangla

স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ভিনিসিয়াস! প্রথম গোলটি দেখুন #vinicius #vinijr #brazil
YouTube

স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ভিনিসিয়াস! প্রথম গোলটি দেখুন #vinicius #vinijr #brazil

XtraTime Bangla

America-তে বিশ্বকাপ হচ্ছে কি? কানাডা কিন্তু কাঁপছে! সেই ছবি তুলে ধরেছেন Xtra Time এর প্রতিনিধি
YouTube

America-তে বিশ্বকাপ হচ্ছে কি? কানাডা কিন্তু কাঁপছে! সেই ছবি তুলে ধরেছেন Xtra Time এর প্রতিনিধি

XtraTime Bangla

Mohun Bagan দিবসের আগে মহিলা দল নিয়ে বড় মন্তব্য Sanjiv Goenka-র! টুটু বসুর নামে রাস্তা
YouTube

Mohun Bagan দিবসের আগে মহিলা দল নিয়ে বড় মন্তব্য Sanjiv Goenka-র! টুটু বসুর নামে রাস্তা

XtraTime Bangla

Messi-র জন্মদিন সেলিব্রেশনে গাঙ্গুলি বাগান যেন একটুকরো রোজারিও! ৮ থেকে ৮০ মেসিকেই ভালোবাসি
YouTube

Messi-র জন্মদিন সেলিব্রেশনে গাঙ্গুলি বাগান যেন একটুকরো রোজারিও! ৮ থেকে ৮০ মেসিকেই ভালোবাসি

XtraTime Bangla

গ্যালারির Hooligan থেকে Colombia-র Hero! Daniel Munoz আপনাদেরই একজন। World Cup 2026
YouTube

গ্যালারির Hooligan থেকে Colombia-র Hero! Daniel Munoz আপনাদেরই একজন। World Cup 2026

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 25

তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা

প্রথম ম্যাচে তাঁকে প্রথম দলে রাখেননি ব্রাজিল কোচ আনসেলোত্তি। খেলিয়ে ছিলেন থিয়াগোকে।তা নিয়ে সমালোচনাও হয়। পরের ম্যাচ থেকেই অবশ্য প্রথম দলে কুনহা। মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা বড় ভুল ছিল।

বিশ্বকাপের খবরJun 25

ভিনির জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সি-র শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের ফলে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের খবরJun 24

ম্যাচ শেষে অশালীন ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ বেলিংহ্যামের বিরুদ্ধে

ইংল্যান্ড ও ঘানার মধ্যে ০-০ গোলের ড্র ম্যাচে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলেছেন ঘানার প্রধান কোচ কার্লোস কুইরোজ।

ফুটবলJun 24

জন্মদিনে গোডাউনে ‘কলকাতার মেসি’, অবহেলায় কাটালেন ৭০ ফুটের ফুটবলের ম্যাজিশিয়ান

বিশ্ব ফুটবলের উজ্জ্বলতম নক্ষত্র বুধবার ৩৯ বছরে পা দিলেন। বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াচ্ছেন আজও, তাঁর জাদুতে মুগ্ধ ফুটবলবিশ্ব। অথচ তাঁর জন্মদিনেই কলকাতার ৭০ ফুটের ‘মেসি’ পড়ে রইলেন অবহেলার গোডাউনে, বালির বস্তার উপর, কালো ত্রিপলে ঢাকা অবস্থায়।