Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কোব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসওগোল বাতিলে বিতর্ক, বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল জীবনে কখনও ফুটবল খেলেননি, অথচ তাঁর কম্পিউটার ব্রেনেই আর্জেন্টিনার জয়জয়কার ভেনিজুয়েলার ভূমিকম্পে দুর্গতদের সাহাযার্থে ২ লক্ষ ২৫ হাজার ডলার দান করলেন নেইমার, পাওয়া গেল মানবিক ব্রাজিলীয় তারকাকেভারতের বিশ্বকাপ খেলার জন্য বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে মাস্টারপ্ল্যান দিল মোহনবাগানবিশ্বকাপে গোলের বন্যা, প্রথমবার ডাবল সেঞ্চুরিছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কোব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসওগোল বাতিলে বিতর্ক, বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল জীবনে কখনও ফুটবল খেলেননি, অথচ তাঁর কম্পিউটার ব্রেনেই আর্জেন্টিনার জয়জয়কার ভেনিজুয়েলার ভূমিকম্পে দুর্গতদের সাহাযার্থে ২ লক্ষ ২৫ হাজার ডলার দান করলেন নেইমার, পাওয়া গেল মানবিক ব্রাজিলীয় তারকাকেভারতের বিশ্বকাপ খেলার জন্য বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে মাস্টারপ্ল্যান দিল মোহনবাগানবিশ্বকাপে গোলের বন্যা, প্রথমবার ডাবল সেঞ্চুরি

গোল বাতিলে বিতর্ক, বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পারলেও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি পারল না। আগের ম্যাচে একেবারে শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোয় চলে গেলেও টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে এবারের মত বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল জার্মানির।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 30, 2026, 5:26 AM
ShareWhatsAppFacebookX
গোল বাতিলে বিতর্ক,  বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে

গৌতম রায়

 

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পারলেও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি পারল না। আগের ম্যাচে একেবারে শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোয় চলে গেলেও টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে এবারের মত বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল জার্মানির। তবে জার্মানির একটি ন্যায্য গোল কি বাতিল করা হল? তাদের প্রতি কি অন্যায় করা হল? তা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেল।

টাইব্রেকারটাও ছিল নাটকীয়তায় ভরা। জার্মানির দুটি শট প্যারাগুয়ে গোলরক্ষক হিল আটকে দিলেও শেষ দুটি শট নষ্ট করে জার্মানিকে আবার ম্যাচে ফেরালো প্যারাগুয়ে। কিন্ত জার্মানি যেন এদিন জিততে চাইছিল না, নাহলে ওভাবে লাইফলাইন পেয়েও সাডেন ডেথে কেন ওভাবে বারের ওপর দিয়ে উড়িয়ে দেবেন জোনাথন তা! আর ভুল করেননি হোসে কানালে। গোল করে শেষ ষোলোয় পৌঁছে দিলেন প্যারাগুয়েকে।

প্যারাগুয়ের হয়ে পেনাল্টি শ্যুট আউটে গোল করেন মরিসিও, গুস্তাভো গোমেজ, ম্যাতিয়াস গালারজা ও হোসে কানালে। অন্যদিকে জার্মানির হয়ে গোল করেন কিমিচ, মুসিয়ালা ও আমিরি। মিস করেন হাভার্টজ, ওটেমাডে ও তা।

 প্রশ্ন তো উঠবেই নির্ধারিত সময়ের প্রথমার্ধেও বলের দখল নিজেদের কাছে রেখেও, প্যারাগুয়ে রক্ষণের ওপর দাপিয়ে গেলেও কেন গোল করতে পারল না জার্মানি? উল্টে কেনই বা গোল খেয়ে পিছিয়ে পড়তে হল? উত্তর একটাই, গুস্তাভো আলফারোর প্যারাগুয়ের জমাট রক্ষণ জার্মানি ভেদ করতে পারল না। এমনভাবে ডিফেন্সিভ জোনটাকে নি্শ্ছিদ্র করে রেখেছিলেন প্যারাগুয়ে ডিফেন্ডার ও মাঝমাঠের ফুটবলাররা, যে কিছুতেই পেনিট্রিটিভ জোনে ডিফেন্স চেরা পাস খেলার জায়গা পাচ্ছিলেন না জার্মান অ্যাটাকাররা। ফলে বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতে হচ্ছিল।

উল্টোদিকে হঠাৎ ডানদিক দিয়ে একটা দুর্দান্ত আক্রমণ তুলে আনে প্যারাগুয়ে। দারুণ সেন্টার রাখেন ম্যাতিয়াস গালারজা, কিন্তু প্রশ্ন হল যখন সেই বলে হেড করে গোল করে গেলেন এনসিসো, তখন তিনি ওভাবে আনমার্কড রইলেন কীভাবে? ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় জার্মানদের।

এরপরই টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ কোচ নাগলসম্যান কৌশল বদলে প্ল্যান বি-তে চলে যান। দ্বিতীয়ার্ধে মাঝখানে খেলাটা অযথা জটিল না করে প্যারাগুয়ে ডিফেন্স স্ট্রেচ করে উইং থেকে দ্রুত ক্রস করতে লাগল জার্মানরা। এবং মেচার জায়গায় গোয়ের্ৎজাকে নামিয়ে দিলেন নাগলসম্যান। তাতেই ফল মিলল। বাঁদিক থেকে করা ফ্লোরিয়ান উইর্টজের ক্রসে হেড করে গোলটি শোধ করে দেল হাভার্টজ। তিনি এভাবে দ্বিতীয় গোলটিও পেয়ে যেতেন, কিন্তু তাঁর হেড এক্ষেত্রে দারুনভাবে বাঁচিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো হিল। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলেই।

অতিরিক্ত সময়ে কর্ণার থেকে হেড করে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন জোনাথন তা। কিন্তু অ্যানটন প্যারাগুয়ে গোলরক্ষককে ফাউল করেছেন বলে ভারের সাহায়্যে গোলটি বাতিল করেন রেফারি। এক্ষেত্রে গোলরক্ষকের প্লে অ্যাক্টিংয়ের জন্যই বঞ্চিত হতে হল জার্মানিকে। ফাউল হয়নি। তাঁর পড়ে যাওয়ার কোনও কারণ ছিল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে চলে গেল ম্যাচ।

জার্মানি মানে একটা কামড়। জার্মানি মানে একটা নাছোড় মনোভাব, কিলার ইনস্ট্রিঙ্কট। পেনাল্টি শ্যুট আউটে সেই জার্মানিকেই বড় অচেনা মনে হল। চাপে পড়ে গিয়েছিলেন কি হাভার্টজরা? হতে পারে। ফল যা হওয়ার তাই হল। গুডবাই ওয়ার্ল্ড কাপ।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan ক্ষুধার্ত বাঘের মত সর্বশক্তি দিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে নিঃশব্দেই অনুশীলন সারছে
YouTube

Mohun Bagan ক্ষুধার্ত বাঘের মত সর্বশক্তি দিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে নিঃশব্দেই অনুশীলন সারছে

XtraTime Bangla

Mohammedan ক্লাবের সচিব-সভাপতি বদলের পর নতুন দিশা নিয়ে কলকাতা লিগের প্রস্তুতি শুরু! দেখুন অনুশীলন
YouTube

Mohammedan ক্লাবের সচিব-সভাপতি বদলের পর নতুন দিশা নিয়ে কলকাতা লিগের প্রস্তুতি শুরু! দেখুন অনুশীলন

XtraTime Bangla

Mohammedan ফুটবলারদের আর হবে না বেতন সমস্যা! কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতেই দল করেছি: Washim Akram
YouTube

Mohammedan ফুটবলারদের আর হবে না বেতন সমস্যা! কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতেই দল করেছি: Washim Akram

XtraTime Bangla

জোর করে হারানো হল Germany-কে? VAR বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব ! World Cup 2026
YouTube

জোর করে হারানো হল Germany-কে? VAR বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব ! World Cup 2026

XtraTime Bangla

Gill-এর হাতে বিদায় Germany-র। বিশ্বকাপে চমকে দিল Paraguay। VAR বিতর্ক চরমে! World Cup 2026
YouTube

Gill-এর হাতে বিদায় Germany-র। বিশ্বকাপে চমকে দিল Paraguay। VAR বিতর্ক চরমে! World Cup 2026

XtraTime Bangla

Japan এর হাই ইনটেনসিটি ফুটবল পাত্তা  পেলোনা। ব্রাজিলের কাছে| কীভাবে খেলল
YouTube

Japan এর হাই ইনটেনসিটি ফুটবল পাত্তা পেলোনা। ব্রাজিলের কাছে| কীভাবে খেলল

XtraTime Bangla

Neymar ছাড়াই জ্বলে উঠল Brazil! Japan এর অনবদ্য লড়াই হার মানল Ancelotti-র বুদ্ধির কাছে
YouTube

Neymar ছাড়াই জ্বলে উঠল Brazil! Japan এর অনবদ্য লড়াই হার মানল Ancelotti-র বুদ্ধির কাছে

XtraTime Bangla

মানবিক Neymar! ভেনিজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই তারকা
YouTube

মানবিক Neymar! ভেনিজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই তারকা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 30

ছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প

অরল্যান্ডো গিলের এই গল্প শুধু একটি ফুটবল ম্যাচের নয়; এটি সংগ্রাম, আত্মত্যাগ, ধৈর্য এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। একসময় যাঁর পরিবারের কাছে "কিছুই ছিল না", আজ তাঁর হাত ধরেই পুরো দেশ উদযাপন করছে এক স্মরণীয় জয়।

বিশ্বকাপের খবরJun 30

পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কো

আলোচনায় মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। জয় নিশ্চিত হওয়ার পর তিনিও সবার আগে ছুটে গেছেন নিজের মায়ের কাছে। যেন মরক্কো আবারও মনে করিয়ে দিল, সাফল্যের সবচেয়ে বড় উদযাপন পরিবারের সঙ্গেই।

বিশ্বকাপের খবরJun 30

ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। আর্সেনাল তাকে দলে নেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় নতুন অধ্যায়। যে ছেলেকে একসময় বড় বড় ক্লাব বারবার ফিরিয়ে দিয়েছিল, সেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লিই একদিন আর্সেনালের জার্সিতে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেন। বাবার স্বপ্ন সফল হল, লড়াই সার্থক।

বিশ্বকাপের খবরJun 30

টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসও

জার্মানির পর নেদারল্যান্ডস। একই দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ফেবারিট। টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-২ গোলে হারল ডাচরা। ১২০ মিনিটের পর ম্যাচের ফল ছিল ১-১।