Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কোব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসওগোল বাতিলে বিতর্ক, বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল জীবনে কখনও ফুটবল খেলেননি, অথচ তাঁর কম্পিউটার ব্রেনেই আর্জেন্টিনার জয়জয়কার ভেনিজুয়েলার ভূমিকম্পে দুর্গতদের সাহাযার্থে ২ লক্ষ ২৫ হাজার ডলার দান করলেন নেইমার, পাওয়া গেল মানবিক ব্রাজিলীয় তারকাকেভারতের বিশ্বকাপ খেলার জন্য বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে মাস্টারপ্ল্যান দিল মোহনবাগানবিশ্বকাপে গোলের বন্যা, প্রথমবার ডাবল সেঞ্চুরিছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কোব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসওগোল বাতিলে বিতর্ক, বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, টাইব্রেকারে হার প্যারাগুয়ের কাছে ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল জীবনে কখনও ফুটবল খেলেননি, অথচ তাঁর কম্পিউটার ব্রেনেই আর্জেন্টিনার জয়জয়কার ভেনিজুয়েলার ভূমিকম্পে দুর্গতদের সাহাযার্থে ২ লক্ষ ২৫ হাজার ডলার দান করলেন নেইমার, পাওয়া গেল মানবিক ব্রাজিলীয় তারকাকেভারতের বিশ্বকাপ খেলার জন্য বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে মাস্টারপ্ল্যান দিল মোহনবাগানবিশ্বকাপে গোলের বন্যা, প্রথমবার ডাবল সেঞ্চুরি

ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল

যুদ্ধটা শেষ পর্যন্ত জিতল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে জেগে উঠে ম্যাচটা ২-১ গোলে বার করে নিল। দপ করে জ্বলে উঠেও নিভে গেল ব্লু সামুরাই। তবে আবার একটা বিশ্বকাপে মনে দাগ কেটে দিয়ে টোকিও ফিরছে জাপান।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 30, 2026, 1:17 AM
ShareWhatsAppFacebookX
 ঘুম ভেঙে জেগে উঠে জাপান-বধ, শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল

গৌতম রায়

 

যুদ্ধটা শেষ পর্যন্ত জিতল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে জেগে উঠে ম্যাচটা ২-১ গোলে বার করে নিল। দপ করে জ্বলে উঠেও নিভে গেল ব্লু সামুরাই। তবে আবার একটা বিশ্বকাপে মনে দাগ কেটে দিয়ে টোকিও ফিরছে জাপান।

গোটা প্রথমার্ধ ছন্নছাড়া ব্রাজিল। উল্টাদিকে ভীষণ অরগানাইজড, ডিসিপ্লিনড, ক্যালকুলেটিভ জাপান। ব্রাজিলের মত দলের বিরুদ্ধে যেভাবে খেলা উচিত, ঠিক সেভাবেই শুরু করেছিল তারা। দুর্দান্ত ডিফেন্স অর্গানাইজেশনের পাশাপাশি গতিময় প্রতিআক্রমণ।

প্রথমার্ধে আগের ম্যাচগুলোর মতই  ব্রাজিল মাঝমাঠে অনেক ফাঁকা জায়গা। দুই সেন্টার ব্যাক গ্যার্বিয়েল ও মারকুইনহোসের সঙ্গে ফরোয়ার্ডদের মাঝে অনেকটাই ফাঁকা জমি। সেখান দিয়ে বারেবারেই দ্রুতগতিতে উঠে আসছিল জাপানিরা।

তবে জাপান গোলটা করে এগিয়ে গিয়েছিল, সেটি কোনও পরিকল্পিত আক্রমণ থেকে আসেনি। মাঝমাঠে ড্যানিলো একটি মিস পাস করেন। সেই বল ধরে পড়ে থাকা ফাঁকা জায়গা দিয়ে দৌড় শুরু করেন সানো। গতিতে অনেকটা পিছিয়ে পড়লেন ক্যসেমিরো। গ্যাব্রিয়েলও ট্যাকলে না এসে পিছোতে থাকলেন। প্রায় ২০-২৫ গজ বল নিয়ে দৌড়ে জোরালো গড়ানে শটে আলিসনকে হার মানালেন কাইসু সানো।

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য ব্রাজিল। যাকে থামানো সম্ভব হল না জাপানের পক্ষে। বিদগ্ধ আনসেলোত্তি কৌশলে কয়েকটা পরিবর্তন করলেন। পাকুয়েতাকে তুলে নামিয়ে দিলেন টিনএজার এনড্রিককে। চলে গেলেন ৪-১-২-৩ ফর্মেশনে।

কুনহা একটু পিছিয়ে এসে মাঝমাঠের ফাঁকা জায়গা ভরাট করার জন্য ক্যাসেমিরোদের সাহায্য করতে লাগলেন। দুই সাইড ব্যাক ড্যানিলো ও ডগলাস স্যান্টোস ক্রমাগত ঝড়ের মত উঠে আসতে লাগলেন উইং ধরে। গোটা দল হাই প্রেসিং ফুটবল খেলতে লাগল। উুঁচু বলে জাপানের দুর্বলতা দেখে ক্রমাগত ক্রসও উড়ে আসতে থাকল। আর এসবের ফলেই বদলে গেল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় উঠল জাপান রক্ষণে।

বেশিক্ষণ সামাল দেওয়া সম্ভব হল না জাপানের পক্ষে। গ্যাব্রিয়েলের তুলে দেওয়া বলে দুর্দান্ত হেডে গোলটি শোধ করে দিলেন ক্যাসেমিরো। ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরল। সেই সময় আরও গোল হতেই পারত। তবে জয়সূচক গোলটি এল একেবারে শেষ লগ্নে। যখন সকলেই মনে করেছেন এই ম্যাচ অতিরিক্ত সময়ে যাচ্ছে, তখনই ব্রাজিল সমর্থকদের হাঁফ ছেড়ে বাঁচার গোল। দুই জাপানি ডিফেন্ডারের মাঝে দাঁড়িয়ে মার্টিনেলির নিখুঁত শটে শেষ ষোলোয় চলে গেল ব্রাজিল।

এখন প্রশ্ন বাকি টুর্নামেন্টে কি ব্রাজিল প্রথমার্ধের ফুটবলটা খেলবে, নাকি দ্বিতীয়ার্ধেরটা? প্রথমটা হলে কিন্তু বেশি কিছু আশা করা যাবে না। তবে দ্বিতীয়টা পারলে, তখন যে ঝলমলে আবস্থায় পাওয়া গেল আনসেলোত্তির দলকে, তাতে ২০০২-এর পর আবার সাম্বার ঢেউ দেখা যেতেই পারে। আনসেলোত্তি কিন্তু এই দলটার অনেকটাই। সেটা হাড়ে হাড়ে বুঝে গেল জাপান।  

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan ক্ষুধার্ত বাঘের মত সর্বশক্তি দিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে নিঃশব্দেই অনুশীলন সারছে
YouTube

Mohun Bagan ক্ষুধার্ত বাঘের মত সর্বশক্তি দিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে নিঃশব্দেই অনুশীলন সারছে

XtraTime Bangla

Mohammedan ক্লাবের সচিব-সভাপতি বদলের পর নতুন দিশা নিয়ে কলকাতা লিগের প্রস্তুতি শুরু! দেখুন অনুশীলন
YouTube

Mohammedan ক্লাবের সচিব-সভাপতি বদলের পর নতুন দিশা নিয়ে কলকাতা লিগের প্রস্তুতি শুরু! দেখুন অনুশীলন

XtraTime Bangla

Mohammedan ফুটবলারদের আর হবে না বেতন সমস্যা! কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতেই দল করেছি: Washim Akram
YouTube

Mohammedan ফুটবলারদের আর হবে না বেতন সমস্যা! কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতেই দল করেছি: Washim Akram

XtraTime Bangla

জোর করে হারানো হল Germany-কে? VAR বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব ! World Cup 2026
YouTube

জোর করে হারানো হল Germany-কে? VAR বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব ! World Cup 2026

XtraTime Bangla

Gill-এর হাতে বিদায় Germany-র। বিশ্বকাপে চমকে দিল Paraguay। VAR বিতর্ক চরমে! World Cup 2026
YouTube

Gill-এর হাতে বিদায় Germany-র। বিশ্বকাপে চমকে দিল Paraguay। VAR বিতর্ক চরমে! World Cup 2026

XtraTime Bangla

Japan এর হাই ইনটেনসিটি ফুটবল পাত্তা  পেলোনা। ব্রাজিলের কাছে| কীভাবে খেলল
YouTube

Japan এর হাই ইনটেনসিটি ফুটবল পাত্তা পেলোনা। ব্রাজিলের কাছে| কীভাবে খেলল

XtraTime Bangla

Neymar ছাড়াই জ্বলে উঠল Brazil! Japan এর অনবদ্য লড়াই হার মানল Ancelotti-র বুদ্ধির কাছে
YouTube

Neymar ছাড়াই জ্বলে উঠল Brazil! Japan এর অনবদ্য লড়াই হার মানল Ancelotti-র বুদ্ধির কাছে

XtraTime Bangla

মানবিক Neymar! ভেনিজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই তারকা
YouTube

মানবিক Neymar! ভেনিজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই তারকা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 30

ছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প

অরল্যান্ডো গিলের এই গল্প শুধু একটি ফুটবল ম্যাচের নয়; এটি সংগ্রাম, আত্মত্যাগ, ধৈর্য এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। একসময় যাঁর পরিবারের কাছে "কিছুই ছিল না", আজ তাঁর হাত ধরেই পুরো দেশ উদযাপন করছে এক স্মরণীয় জয়।

বিশ্বকাপের খবরJun 30

পরিবার মানে শুধু স্ত্রী-সন্তান নয়, মা-বাবাও, বিশ্বকে আবারও সেই বার্তাই দিচ্ছে মরক্কো

আলোচনায় মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। জয় নিশ্চিত হওয়ার পর তিনিও সবার আগে ছুটে গেছেন নিজের মায়ের কাছে। যেন মরক্কো আবারও মনে করিয়ে দিল, সাফল্যের সবচেয়ে বড় উদযাপন পরিবারের সঙ্গেই।

বিশ্বকাপের খবরJun 30

ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে আজ দেশের নায়ক, মার্টিনেলির জীবনের হৃদয়স্পর্শী গল্প

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। আর্সেনাল তাকে দলে নেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় নতুন অধ্যায়। যে ছেলেকে একসময় বড় বড় ক্লাব বারবার ফিরিয়ে দিয়েছিল, সেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লিই একদিন আর্সেনালের জার্সিতে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেন। বাবার স্বপ্ন সফল হল, লড়াই সার্থক।

বিশ্বকাপের খবরJun 30

টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসও

জার্মানির পর নেদারল্যান্ডস। একই দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ফেবারিট। টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-২ গোলে হারল ডাচরা। ১২০ মিনিটের পর ম্যাচের ফল ছিল ১-১।