Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনাভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনা

নতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড

নতুন আইনে দেশের ক্রীড়া প্রশাসনের উপর নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল স্পোর্টস বোর্ড -এর মতো কেন্দ্রীয় কাঠামোর কথা বলা হয়েছে। ফলে বিসিসিআই-এর দীর্ঘদিনের স্বশাসন এবং আর্থিক স্বাধীনতার সঙ্গে নতুন আইনের বিধানের সংঘাত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 9, 2026, 5:22 PM
ShareWhatsAppFacebookX
নতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: বিরাট পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে ভারতীয় ক্রিকেট প্রশাসনে। নতুন ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স এক্ট, ২০২৫ এর আওতায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং তার অধীনস্থ সংস্থা গুলি পড়ছে কিনা তাই নিয়ে কড়া প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট।

বিসিসিআই এবং তার অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থা গুলির থেকে নতুন আইন প্রয়োগের পদক্ষেপ ও বর্তমান অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, এবং বিচারপতি ভি. মোহনা।

নতুন এই আইনের আওতায় দেশের ক্রীড়া সংস্থা গুলির প্রশাসনে একাধিক কঠোর নিয়ম লাগু হয়েছে। এই আইনাধীন রয়েছে কিছু কড়া নিয়ম, যেমন পদাধিকারীদের বয়স সীমা, নৈতিক মানদণ্ড, কার্যকালের নির্দিষ্ট সীমা, ইত্যাদি। অন্যদিকে, বিসিসিআই এর পদাধিকারীরা রাজ্য এবং জাতীয় স্তরে মিলিয়ে টানা বারো বছর দায়িত্বে থাকতে পারেন।

বিসিসিআই-এর অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান হল তার আর্থিক স্বায়ত্তশাসন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে এসেছে যে, তারা সরকারি অর্থের উপর নির্ভরশীল নয়। ফলে অন্যান্য সরকারি বা সরকারি অনুদাননির্ভর ক্রীড়া সংস্থার মতো একই নিয়মের আওতায় তাদের আনা উচিত কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

নতুন আইনে দেশের ক্রীড়া প্রশাসনের উপর নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল স্পোর্টস বোর্ড -এর মতো কেন্দ্রীয় কাঠামোর কথা বলা হয়েছে। ফলে বিসিসিআই-এর দীর্ঘদিনের স্বশাসন এবং আর্থিক স্বাধীনতার সঙ্গে নতুন আইনের বিধানের সংঘাত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্য ক্রিকেট সংস্থাগুলি নতুন আইনের আওতায় এলে তাদের প্রশাসন সংক্রান্ত কিছু বিরোধ ভবিষ্যতে স্পোর্টস ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে।

বিসিসিআই-এর প্রশাসনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অবশ্য নতুন নয়। ভারতীয় ক্রিকেটে সংস্কারের লক্ষ্যে বিচারপতি আর. এম. লোধা কমিটির সুপারিশের পর থেকেই বোর্ডের সাংগঠনিক কাঠামো এবং প্রশাসনিক নিয়মে একাধিক পরিবর্তন এসেছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সংশোধিত বিসিসিআই সংবিধান গৃহীত হয়। পরবর্তীতে ২০২২ সালে পদাধিকারীদের কার্যকালের নিয়মেও পরিবর্তনের অনুমতি দেয় শীর্ষ আদালত।

এখন নতুন ক্রীড়া আইনকে ঘিরে ফের বিসিসিআই-এর প্রশাসনিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিসিসিআই এবং বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার বক্তব্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাঁদের জবাবের ভিত্তিতেই ভবিষ্যত নির্ধারিত হতে পারে, ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নতুন জাতীয় ক্রীড়া প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হবে কি না।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 10

ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দল

এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসেও একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসছে। একদিকে ভিনিসিয়াস, রাপিনহা-সহ তারকাখচিত ব্রাজিল দল, অন্যদিকে কোচ খালিদ জামিলের অধীনে নিজেদের বিশ্বমঞ্চে প্রমাণের লক্ষ্যে নামবে ব্লু টাইগার্স।

ফুটবলSep 10

ভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকা

২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।

অন্য খেলাSep 9

জীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানি

শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।

ক্রিকেটSep 9

পাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।