তিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে গোয়ায় হবে ২০২৭ আইপিএলের নিলাম
তিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে। ডিসেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। আগের তিনবার নিলাম হয়েছিল দুবাই, জেড্ডা ও আবুধাবিতে। ২০২৫ নিলাম হয় জেড্ডায় এবং ২০২৪-এর নিলাম হয়েছিল দুবাইতে। ২০২৬-এ আবু ধাবিতে হয়েছিল আইপিএল নিলাম। ২০২৭-এর নিলাম হবে গোয়ায়।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল আগেই জানিয়ে ছিলেন তাঁরা আইপিএল নিলাম এবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে ভেন্যু নিয়ে একটু সমস্যার কথা জানিয়ে ছিলেন। তিনি আরও জানিয়ে ছিলেন, আমরা সব সময়ই এই নিলাম ভারতে করতে চাই, কিন্তু বিবাহের মরসুমের জন্য ভেন্যু ঠিক করার সমস্যা হয়. এবার ছোট আকারেই হবে নিলাম, জানিয়ে ছিলেন ধুমল।
ভেন্যু হিসাবে গোয়া নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেল ২০২৩-এর পর আইপিএল নিলাম ভারতেই হবে।
পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়েও বিসিসিআই নতুন করে ভাবছে। বোর্ডের মিটিংয়ের পর সব ফ্র্যাঞ্চাইজির থেকে এ ব্যাপারে তাদের মতামত চাওয়া হয়েছে।