আবার ভাগ্য বদলে গেল সূর্যকুমার যাদবের, মুম্বইয়ের অধিনায়ক হলেন স্কাই
২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন তারপরই জাতীয় দলের নেতৃত্ব হারান। যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এমনকী ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদও পড়ে যান স্কাই। এরপর ক্রমশ পিছোনোর পালা। শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়ালেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বই দলের অধিনায়ক হলেন।

একেই বলে উথ্থান পতন। বিস্মৃতির অতল থেকে আবার ঘুরে দাঁড়ালেন সূর্যকুমার যাদব। এবার মুম্বইয়ের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন তারপরই জাতীয় দলের নেতৃত্ব হারান। যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এমনকী ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদও পড়ে যান স্কাই। এরপর ক্রমশ পিছোনোর পালা। শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়ালেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বই দলের অধিনায়ক হলেন।
এমসিএ একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতের প্রাক্তন টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে আসন্ন ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বই দলের অধিনায়ক করা হল। আশা করা যায় তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিস্ফোরক ব্যাটিং দিয়ে দলকে তুলে নিয়ে যেতে পারবেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রনে সংঘবদ্ধ মুম্বই দল।
অধিনায়ক হয়ে সূর্য বলেন, মুম্বইয়ের অধিনায়কত্ব করা সব সময়ই গর্বের। তিনি এই প্রতিভাবান দলের নেতৃত্ব পেয়ে দারুণ সম্মানিত। এবার লাল বলের ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচ খেলেননি বলে তিনি রণজি ট্রফির দল থেকে সরে দাঁড়িয়েছেন। তবে টি টোয়েন্টিতে মুম্বই লিগে আবার দারুণ পারফর্ম করছেন। মুম্বইয়ের নেতৃত্ব পেয়ে তাঁর চোখে আবার স্বপ্ন, ফিরতে চান ভারতীয় দলে।








