Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆ হ্যামস্ট্রিংয়ে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা◆কলকাতায় ভারতের বিরুদ্ধে গোলাপি মোজা পরে খেলবে উরুগুয়ে; ফুটবলকে ব্যবহার করা হবে স্তন ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে◆হরমনপ্রীতের অধিনায়কত্বের ইতি, নতুন কাণ্ডারি হওয়ার দৌড়ে স্মৃতি◆ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দাওয়াই দিলেন দিয়েগো ফোরলান◆সতর্ক থেকে মনোযোগ বাড়ানোর বার্তা, উরুগুয়ে ম্যাচে আর ভুল চান না খালিদ জামিল◆মেসির ইভেন্টের টিকিট কিনেছিলেন যাঁরা, তাঁরা পাচ্ছেন ভারত-উরুগুয়ে ম্যাচের কমপ্লিমেন্টারি পাস◆“আমাকে আর এক ওভার দাও”, অধিনায়ক সরফরাজকে অনুরোধ মুকেশের, তারপর দুরন্ত স্পেল◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆ হ্যামস্ট্রিংয়ে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা◆কলকাতায় ভারতের বিরুদ্ধে গোলাপি মোজা পরে খেলবে উরুগুয়ে; ফুটবলকে ব্যবহার করা হবে স্তন ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে◆হরমনপ্রীতের অধিনায়কত্বের ইতি, নতুন কাণ্ডারি হওয়ার দৌড়ে স্মৃতি◆ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দাওয়াই দিলেন দিয়েগো ফোরলান◆সতর্ক থেকে মনোযোগ বাড়ানোর বার্তা, উরুগুয়ে ম্যাচে আর ভুল চান না খালিদ জামিল◆মেসির ইভেন্টের টিকিট কিনেছিলেন যাঁরা, তাঁরা পাচ্ছেন ভারত-উরুগুয়ে ম্যাচের কমপ্লিমেন্টারি পাস◆“আমাকে আর এক ওভার দাও”, অধিনায়ক সরফরাজকে অনুরোধ মুকেশের, তারপর দুরন্ত স্পেল◆

দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএলে এবার নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেটীয় ভূমিকায় যুক্ত থাকলেও, এই প্রথম আইপিএলে কোনও দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ। তিনি হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নেবেন।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 6, 2026, 4:01 PM
ShareWhatsAppFacebookX
দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আইপিএলে এবার নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেটীয় ভূমিকায় যুক্ত থাকলেও, এই প্রথম আইপিএলে কোনও দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ। তিনি হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নেবেন।

২০১৯ সাল থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ। দীর্ঘদিন তিনি পুরুষ ও মহিলা দলের ডিরেক্টর অফ ক্রিকেট-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবার সরাসরি দলের কোচিংয়ের দায়িত্ব তাঁর হাতে তুলে দিল ফ্র্যাঞ্চাইজি।

দু'মরশুম দিল্লির হেড কোচ থাকার পর সরে গেলেন হেমাঙ্গ বাদানি। তাঁর পাশাপাশি বোলিং কোচ মুনাফ প্যাটেল, টিম ডিরেক্টর বেণুগোপাল রাও এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ইয়ান বেলকেও ধরে রাখছে না দিল্লি। ২০২৬ আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল দিল্লি। তার আগের মরশুমে পঞ্চম স্থানে শেষ করেছিল তারা।

সৌরভ এবার নিজের পছন্দের সাপোর্ট স্টাফ নিয়ে দল সাজাতে পারেন। ইতিমধ্যেই জল্পনা রয়েছে, ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও সৌরভের কোচিং টিমে যোগ দিতে পারেন।

গত বছরই প্রথমবার হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব সামলান তিনি। তাঁর কোচিংয়ে প্রিটোরিয়া ফাইনালে উঠেছিল।

দিল্লির নতুন দায়িত্ব নিয়ে সৌরভ বলেছেন, “আইপিএলে হেড কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি এবং বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নতুন মরশুমে দলের সঙ্গে কাজ করার এবং একটি শক্তিশালী ও ভয়ডরহীন দল তৈরি করার দিকে তাকিয়ে আছি।”

দিল্লিতে সৌরভের সঙ্গে কাজ করবেন অধিনায়ক অক্ষর প্যাটেল এবং সিনিয়র ব্যাটার কেএল রাহুল। ২০২৬ আইপিএলের পর লখনউ সুপার জায়ান্টস থেকে ঋষভ পন্থকেও ফের দলে নিয়েছে দিল্লি। ফলে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দলের অভিজ্ঞ কোর আরও শক্তিশালী হয়েছে।

গত বছরই দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের মরশুম শুরুর আগে দিল্লির হেড কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ। সেই জল্পনাই এবার বাস্তব রূপ পেল।

‘দাদা’কে স্বাগত দিল দিল্লি

সৌরভের নিয়োগে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও কো-ওনার পার্থ জিন্দাল। তিনি বলেন, “দাদা দিল্লি ক্যাপিটালস পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং এখনও রয়েছেন। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন—এই ঘোষণা করতে পেরে আমি গর্বিত ও সম্মানিত।”

ফ্র্যাঞ্চাইজির আর এক কো-ওনার কিরণ কুমার গ্র্যান্ডিও সৌরভের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। দিল্লির ক্রিকেট কাঠামো এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কই এই ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এবার আইপিএল নিলামের আগে দলের পরিকল্পনার দায়িত্বও থাকবে সৌরভের হাতে। ২০২৭ আইপিএল মেগা নিলামের আগে শেষ মরশুম হওয়ায় দলের স্কোয়াডে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

উল্লেখ্য, সৌরভের দিল্লির হেড কোচ হওয়ার কয়েক সপ্তাহ আগেই চেন্নাই সুপার কিংস ২০২৭ মরশুমের জন্য জাহির খানকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে। এর ফলে স্টিফেন ফ্লেমিংয়ের ১৯ বছরের দীর্ঘ কোচিং অধ্যায়েরও অবসান হয়েছে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
ভারতীয় ফুটবল কী পেল বিশ্বকাপ খেলা দেশগুলির বিরুদ্ধে খেলে? XTRA TALK
YouTube

ভারতীয় ফুটবল কী পেল বিশ্বকাপ খেলা দেশগুলির বিরুদ্ধে খেলে? XTRA TALK

XtraTime Bangla

ভারতের প্রথমার্ধের খেলায় চমকে গিয়েছিলেন Uruguay এর ফুটবলাররা: Diego Forlan
YouTube

ভারতের প্রথমার্ধের খেলায় চমকে গিয়েছিলেন Uruguay এর ফুটবলাররা: Diego Forlan

XtraTime Bangla

ভারতীয় ফুটবলারদের Brazil ও Uruguay ম্যাচ নিয়ে ১০ গোল! সেই দায় নিজের কাঁধে নিলেন Khalid Jamil
YouTube

ভারতীয় ফুটবলারদের Brazil ও Uruguay ম্যাচ নিয়ে ১০ গোল! সেই দায় নিজের কাঁধে নিলেন Khalid Jamil

XtraTime Bangla

Live:স্কোর বুকে কান দেবেনা!দুবারের বিশ্বজয়ী উরুগুয়েকে একাধিক গোল দিতে পারত ভারত India 1-6 Uruguay
YouTube

Live:স্কোর বুকে কান দেবেনা!দুবারের বিশ্বজয়ী উরুগুয়েকে একাধিক গোল দিতে পারত ভারত India 1-6 Uruguay

XtraTime Bangla

এভাবেই একদিন হবে! India vs Uruguay ম্যাচ দেখে জানালেন Sourav Ganguly
YouTube

এভাবেই একদিন হবে! India vs Uruguay ম্যাচ দেখে জানালেন Sourav Ganguly

XtraTime Bangla

ভারতে এসে কলকাতায় ঘুরে এই শহরের কালচারে মুগ্ধ উরুগুয়ের তারকা খেলোয়াড় Lucas Torreira
YouTube

ভারতে এসে কলকাতায় ঘুরে এই শহরের কালচারে মুগ্ধ উরুগুয়ের তারকা খেলোয়াড় Lucas Torreira

XtraTime Bangla

Uruguay এর বিরুদ্ধে সবকিছু উজাড় করে নতুন মাইলস্টোন তৈরি করতে মরিয়া ভারতীয় ফুটবলাররা!দেখুন অনুশীলন
YouTube

Uruguay এর বিরুদ্ধে সবকিছু উজাড় করে নতুন মাইলস্টোন তৈরি করতে মরিয়া ভারতীয় ফুটবলাররা!দেখুন অনুশীলন

XtraTime Bangla

East Bengal কোচ Habas অসাধারণ! Derby তে কঠিন লড়াই হবে: I M Vijayan
YouTube

East Bengal কোচ Habas অসাধারণ! Derby তে কঠিন লড়াই হবে: I M Vijayan

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 6

হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল

উরুগুয়ের কাছে ৬-১ গোলে হারের দায় নিজের ঘাড়েই নিচ্ছেন ভারতের কোচ খালিদ জামিল। “দুই ম্যাচে ১০ গোল হজম করা খুবই খারাপ। তবে আমি যেমন বলেছি, এটা আমার ভুল। এর জন্য আমি অন্য কাউকে দোষ দিতে চাই না,” বললেন তিনি।

ফুটবলOct 6

প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে

ফুটবল আমাদের ছিলই। তার সঙ্গে যেটা ছিল, সেটা ভয়। ভয় কেটে গেছে। ব্রাজিল ম্যাচের মতোই দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের ম্যাচেও ভারতের খেলাকে স্কোরবোর্ড দেখে বিচার করবেন না। ভারত ছেড়ে দে মা, কেঁদে বাঁচি—এক মিনিটের জন্যও ছিল না। প্রচণ্ড বজ্রপাতের জন্য ২৬ মিনিটে খেলা স্থগিত হল। তার আগে পর্যন্ত খালিদ জামিলের প্ল্যানিং ছিল দেখার মতো।

ক্রিকেটOct 6

দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএলে এবার নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেটীয় ভূমিকায় যুক্ত থাকলেও, এই প্রথম আইপিএলে কোনও দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ। তিনি হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নেবেন।

ক্রিকেটOct 6

 হ্যামস্ট্রিংয়ে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা

এবার  চোটের জন্য ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। অন্তত তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তিনি অনিশ্চিত হয়ে পড়লেন।