Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান◆সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল◆স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা◆মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান◆সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল◆স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা◆মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দাওয়াই দিলেন দিয়েগো ফোরলান

তিনি জানালেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তর থেকে তৈরি হতে হবে। তরুণ প্রজন্মের জন্য চাই শক্তিশালী অ্যাকাডেমি ও বেশি ম্যাচ। উরুগুয়ে কোচকে যখন জিজ্ঞাসা করা হয়, ভারতীয় ফুটবলের উন্নতি কীভাবে সম্ভব তিনি সিনিয়র দল নিয়ে কিছু না বলে এবং কোনও সহজ উপায়ের কথা না বলে একেবারে গোড়া ধরে টান দেন। তৃণমূল স্তরে নজর দেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 6, 2026, 1:04 AM
ShareWhatsAppFacebookX
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দাওয়াই দিলেন দিয়েগো ফোরলান

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

 তিনি দিয়েগো ফোরলান। একদিকে যেমন তিনি ২০১০ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফুটবলার, তেমনি ভারতীয় ফুটবলেও অপরিচিত নন। ২০১৬ আইএসএলে মুম্বই সিটির হয়ে খেলে গিয়েছেন। মুম্বই দলের সঙ্গে এটিকের বিরুদ্ধে খেলতে কলকাতাতেও এসেছিলেন। আরও একবার তিনি কলকাতায় এসেছেন। সোমবার সেই ফোরলান সেই কলকাতায় বসেই দিয়ে দিলেন ভারতীয় ফুটবলের দাওয়াই।

তিনি জানালেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তর থেকে তৈরি হতে হবে। তরুণ প্রজন্মের জন্য চাই শক্তিশালী অ্যাকাডেমি ও বেশি ম্যাচ। উরুগুয়ে কোচকে যখন জিজ্ঞাসা করা হয়, ভারতীয় ফুটবলের উন্নতি কীভাবে সম্ভব তিনি সিনিয়র দল নিয়ে কিছু না বলে এবং কোনও সহজ উপায়ের কথা না বলে একেবারে গোড়া ধরে টান দেন। তৃণমূল স্তরে নজর দেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন।

ফোরলানের বক্তব্য, যদি অ্যাকাডেমি শক্তিশালী হয়, তাহলে লিগ আরও শক্তিশালী হবে। অনেক বেশি ভালো ভালো ফুটবলার পাওয়া যাবে, এটা নিশ্চিত।

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ তিনি দেখেছেন। প্রথমার্ধের অনেকটা সময় জুড়ে ভারত ভাল ফুটবল খেলেছে বলে মনে করেন। বিশেষ করে রক্ষণে আটকে না থেকে ভারত যে সামনের দিকে এগিয়েছে, তার প্রশংসা ফোরলানের মুখে। বিশেষ করে রায়ান উইলিয়ামস, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ তাঁর নজর টেনেছেন।

ফোরলানও মনে করেন এই মানের এক্সপোজার ভারতীয় ফুটবলারদের বোঝাতে পারবে কী দরকার। তিনি বিশ্বাস করেন এমন শক্তিশালী দলের বিরুদ্ধ খেললে উন্নতি হবে।

 

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 24

১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান

শেষ ম্যাচে চার গোল হজম করলেও দলের সংহতি এবং আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই বলেই জানালেন মহামেডান কোচ। কোচ র‍্যামন জানান, “আমরা এখনও আমাদের ফুটবলারদের উপর বিশ্বাস রাখি। ওরাও নিজেদের উপর বিশ্বাস রাখে। দলের মধ্যে একতা বজায় রয়েছে। অনুশীলনে ফুটবলারদের সাড়া এবং মানসিকতা যথেষ্ট ইতিবাচক। আশা করছি, পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।”

ফুটবলNov 24

সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল

দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি স্পোর্টিং ক্লাব ফুটবলার তৈরির এক আঁতুর ঘর। এই ক্লাব থেকেই অমিত ভদ্র, রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, সুমিত চৌধুরী, রাজীব দের মত উঠে এসেছিলেন ইন্দ্রজি মিত্র। কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতেই বরুইপুর লিগে হরিনাভির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে বড় চোট। অস্ত্রোপচার করিয়ে অনেক চিকিৎসার পর ফিরে আসেন। ময়দানের ছোট দল পেরিয়ে ১৯৮৮-তে সই করেন মোহনবাগানে। কিন্তু নাগজি ট্রফিতে খেলতে গিয়ে সেই পুরনো জায়গায় আবার চোট পান।

ক্রিকেটNov 24

স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা

জিওস্টারের অনুষ্ঠান ‘স্যান্ডপেপার কাণ্ড: অমীমাংসিত বিতর্ক’-এ কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আগ্রাসী ক্রিকেট সংস্কৃতির পক্ষে সওয়াল করেন হেডেন। তাঁর মতে, মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানো অস্ট্রেলিয়ার ক্রিকেটের পরিচিত বৈশিষ্ট্য। তবে সেই আগ্রাসনের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমস্যাগুলিও একজোট হয়ে মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। হেডেন বলেন, “দলের অন্দরে কোনও সমস্যা তৈরি হলে সকলে মিলে তার মুখোমুখি হওয়া উচিত। সেই কারণেই ২০১৮ সালের দলটির উপর আমি সত্যিই হতাশ। তারা বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেনি।”

ফুটবলNov 23

মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়

২৯ তারিখে আইএসএল ডার্বিও আছে। সেটাও মাথায় ঘুরছে হাবাসের। সোমবার প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান, এএফসিতে হারলে ডার্বিতে তার প্রভাব পড়বে। আবার জিতলে দল অনুপ্রাণিত হবে। তবে মঙ্গলবার তাঁর মূল লক্ষ্য অবশ্যই ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর লড়াইয়ে টিকে থাকা। তাই একদিকে এএফসিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ডার্বির মহড়া সেরে নেওয়া – দুটি লক্ষ্যে এগোচ্ছে লালহলুদ বাহিনী।