“আমাকে আর এক ওভার দাও”, অধিনায়ক সরফরাজকে অনুরোধ মুকেশের, তারপর দুরন্ত স্পেল
সেই সময় অধিনায়ক ঋষভ পন্থ জ্বরের জন্য বাইরে ছিলেন। মাঠে অধিনায়কত্ব করছিলেন সরফরাজ খান। তাঁর কাছে গিয়েই আর্জি জানান মুকেশ। তারপর বুঝিয়ে দিলেন কেন তিনি বল করতে চেয়েছিলেন।

“আমাকে আর এক ওভার দাও”, অধিনায়ক সরফরাজকে অনুরোধ মুকেশের, তারপর দুরন্ত স্পেল
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
আমাকে আর এক ওভার বল করতে দাও, এভাবেই স্ট্যান্ডইন ক্যাপ্টেন সরফরাজ খানের কাছে আর্জি জানিয়ে ছিলেন অবশিষ্ট ভারতীয় দলের পেসার মুকেশ কুমার। তারপর বিধ্বংসী স্পেলে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
সেই সময় অধিনায়ক ঋষভ পন্থ জ্বরের জন্য বাইরে ছিলেন। মাঠে অধিনায়কত্ব করছিলেন সরফরাজ খান। তাঁর কাছে গিয়েই আর্জি জানান মুকেশ। তারপর বুঝিয়ে দিলেন কেন তিনি বল করতে চেয়েছিলেন।
১৩ তম ওভারে শুভম পুন্দিরকে এলবিডব্লু করে দেন তিনি। কাট করে ভিতরে ঢুকেছিল বলটি, কিন্তু আম্পায়ার প্রথমে আউট দেননি। অধিনায়ক সরফরাজ রিভিউ নিলে দেখা যায় আউট শুভম। তারপর জম্বু কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরারকে শূন্য রানে আউট করে দেন মুকেশ। প্রথম ইনিংসে জম্বু কাশ্মীরের টপ স্কোরার পরশ ৭৫ রান করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই তাঁর মিডল স্টাম্প ছিটকে দেন মুকেশ। এই দুটি উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনার সময় ম্যাচের ধারাভাষ্যকারেরাও মজা করে বলতে থাকেন, আমাকে আর একটা ওভার দাও, আমি তোমাকে দুটি উইকেট দেবো।