ভিনির সঙ্গে এক মাঠে হাঁটা, প্রিয় তারকার ‘হাই’ পেয়ে আপ্লুত কেরলের খুদে!
তবে এই বাচ্চা দের মাঝেই, এক খুদের গল্প যেনো একটু বেশিই স্মরণীয় হয়ে থাকলো। প্রায় দুই হাজার কিলোমিটার পেরিয়ে, সেই কেরল থেকে কলকাতা এসেছিল শাহিথ পালানিভেল, কেরালার আদ্যার থিওসোফিকাল একাডেমি স্কুলের। কেরলের বাসিন্দা ওই খুদে ভক্তের প্রিয় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ২০২৪ সাল থেকেই ভিনির খেলার প্রতি তার ভালোবাসা। আর এদিন প্রিয় তারকার একেবারে সামনে দাঁড়ানোর সুযোগ পায় সে। শুধু তাই নয়, খুদে ভক্তকে দেখে হাসিমুখে ‘হাই’ বলেন ভিনিসিয়াস। প্রিয় ফুটবলারের কাছ থেকে এমন অভিবাদন পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে কেরল থেকে আসা এই খুদে সমর্থক।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ফুটবল, ভারত তথা বাংলার আবেগ, আট থেকে আশি সবার রক্তেই মিশে আছে ফুটবল । কিছু সময় ফুটবল শুধু ৯০ মিনিট এর খেলা না, বরং হয়ে ওঠে একরাশ স্বপ্ন পূরণের গল্প। ৩ রা অক্টোবর ছিল ভারত বনাম ব্রাজিল মহারণ, আর সেই মহারণেই জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলো এক ঝাঁক খুদে।
ভারত বনাম ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচে দুই দলের ফুটবলারদের সঙ্গে মাঠে প্রবেশ করার সুযোগ পেল এক ঝাঁক খুদে। বল এসকর্ট হিসেবে মাঠে নামার এই অভিজ্ঞতা যে তাদের কাছে আজীবনের সম্পদ হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। প্রিয় ফুটবলারদের এত কাছ থেকে দেখা, তাঁদের সঙ্গে একই মাঠে হাঁটা সব মিলিয়ে স্বপ্নের মতোই ছিল খুদেদের কাছে এই বিশেষ মুহূর্ত। কিছু খুদে জানায় তারা নিজেকে বার বার চিমটি কেটে দেখেছে বিশ্বাস করার জন্য যে আদেও কি তারা বাস্তবে আছে নাকি এ কোনো স্বপ্ন।
তবে এই বাচ্চা দের মাঝেই, এক খুদের গল্প যেনো একটু বেশিই স্মরণীয় হয়ে থাকলো। প্রায় দুই হাজার কিলোমিটার পেরিয়ে, সেই কেরল থেকে কলকাতা এসেছিল শাহিথ পালানিভেল, কেরালার আদ্যার থিওসোফিকাল একাডেমি স্কুলের। কেরলের বাসিন্দা ওই খুদে ভক্তের প্রিয় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ২০২৪ সাল থেকেই ভিনির খেলার প্রতি তার ভালোবাসা। আর এদিন প্রিয় তারকার একেবারে সামনে দাঁড়ানোর সুযোগ পায় সে। শুধু তাই নয়, খুদে ভক্তকে দেখে হাসিমুখে ‘হাই’ বলেন ভিনিসিয়াস। প্রিয় ফুটবলারের কাছ থেকে এমন অভিবাদন পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে কেরল থেকে আসা এই খুদে সমর্থক।
হাজার হাজার সমর্থকের ভিড়ে এই ছোট্ট মুহূর্তটিই হয়ে উঠল তার কাছে অমূল্য স্মৃতি। হয়তো ভবিষ্যতে আরও অনেক বড় ম্যাচ দেখবে সে, কিন্তু ২০২৬ সালের এই দিনটি এবং প্রিয় তারকা ভিনির সেই ‘হাই’ আজীবন মনে থেকে যাবে কেরলের এই খুদে সমর্থকের।