জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার
চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হচ্ছেন মোহিত শর্মা। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন নিজেই জানিয়েছেন এই খবর। তিনি জানান, বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন মোহিত। তাঁর নাম সুপারিশ করেন নব নিযুক্ত হেড কোচ জাহির খান। মোহিত ক্রিকেটার হিসাবে সিএসকেতে প্রচুর অবদান রেখেছেন। কোচ হিসাবেও দলকে এগিয়ে নিয়ে যাবেন, আশা প্রকাশ করেন বিশ্বনাথন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

তিনি আরও জানান হেড কোচ জাহিরের পরামর্শমত নতুন পুরো কোচিং স্টাফ তাঁরা কয়েক দিনের মধ্যেই গঠন করে ফেলবেন।
মোহিত আইপিএলে শেষ খেলেছেন দিল্লি ক্যাপিটালসে ঠিকই, তবে দুই পর্বে মোট চার বছর খেলেছেন সিএসকেতে। বোলিং কোচ হিসাবে তিনি এরিক সিমন্সের জায়গায় এলেন।
আইপিএলে মোট ১২০টি ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন মোহিত। ভারতীয় দলে ২০১৫ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে তিনি যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন। হরিয়ানার বোলার মোহিত গত বছর ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নেন।