দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ
মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের কাছে ৬৯ রানে হারল ভারতীয় এ দল। এই জয়ের ফলে ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া এ।
মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।
ভারতের টপ অর্ডারে দেবদত্ত পাড়িক্কল, সাই সুর্দশন ও রুতুরাজ গায়কোয়াড় কেউই সফল হলেন না। তাঁদের ব্যর্থতায় ৯ ওভারের মাথায় ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ৩০। তারপর আর ঘুরে দাঁড়াতে পারল না।
কনসটাস ৬৭ ও ফিলিপে ৫৮ রান করেন। ভারতের আর্শাদ খান তিনটি ও যশ ঠাকুর দুটি উইকেট নেন। জবাবে সুদর্শন ১৩, পাড়িক্কল ১ ও গায়কোয়াড় ১২ রানে ফিরে যান। অনুকুল রায় ৩৪ রানে অপরাজিত থাকেন। পাতিদার ছাড়া আর কেউই বড় রান পেলেন না । ফলে সহজেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া এ।