Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆

ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস

দুরন্ত ফর্মে ইস্টবেঙ্গল, আর সে কারণেই সকলে এগিয়ে রাখছেন তাদের। তবে শিল্ড ফাইনালে নামার আগে মোহনবাগান কোচ মানতেই চান না যে তাঁরা পিছিয়ে আছেন।  পানোস স্পষ্ট করেই জানিয়ে দিলেন, না, আমি মনে করি না আমরা পিছিয়ে। আমি আমার ফুটবলারদের ওপর আস্থা রাখছি। দল নিয়ে ফোকাসড।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 7, 2026, 8:25 PM
ShareWhatsAppFacebookX
ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

দুরন্ত ফর্মে ইস্টবেঙ্গল, আর সে কারণেই সকলে এগিয়ে রাখছেন তাদের। তবে শিল্ড ফাইনালে নামার আগে মোহনবাগান কোচ মানতেই চান না যে তাঁরা পিছিয়ে আছেন।  পানোস স্পষ্ট করেই জানিয়ে দিলেন, না, আমি মনে করি না আমরা পিছিয়ে। আমি আমার ফুটবলারদের ওপর আস্থা রাখছি। দল নিয়ে ফোকাসড।

অনেক ফুটবলারই জাতীয় দলে ছিলেন।  তবে পানোসের মতে তাঁদের নজর ছিল কলকাতা লিগ ও শিল্ডের দিকেও। সবাইকে দেখবেন। কে কতটা প্রস্তুত, সেটা দেখবেন. তারপর একটা ফ্রেস দসকে ফাইনালে নামাবেন, জানিয়ে দিলেন বাগান কোচ।  প্রতি তিন দিনে ম্যাচ খেলতে হচ্ছে, সেটা নিয়েও তিনি জানান, তাঁরা এর জন্য তৈরি। পানোসেরব বক্তব্য, ইউরোপেও প্রধান লিগ শুরুর আগে অন্য টুর্নামেন্ট খেলতে হয়। ইপিএলের দলগুলিকেও প্রতি তিন দিনে ম্যাচ খেলতে হয়।

পানোসের বক্তব্য , আমি অনেকগুলো মিটিং করেছি ফুটবলারদের সঙ্গে কোথায় আমাদের ভুল হচ্ছে আমরা সেটা কীভাবে ঠিক করতে পারি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ফর্মেশন নিয়েও আলোচনা হয়েছে। বলেন, এটা ডার্বি। সম্মানের ম্যাচ। সমর্থকদের কথা মাথায় রেখে নামতে হবে। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।  

পরিস্কার করে পানোস জানিয়ে দেন, আমরা আরও ভাল খেলতে চাই। আমরা ট্রফি চাই।  বারবার বিশাল কাইথ দলকে বাঁচাচ্ছেন। পানোসের কথায়, বিশাল আবার নায়ক হতে পারেন। পাশাপাশি অবশ্য এটাও জানিয়ে দেন, কেউই চায় না ম্যাচ এক্সট্রাটাইম বা টাইব্রেকারে নিয়ে যেতে। আইএসএল শুরুর আগে এটাই শেষ ম্যাচ, তাই চোট আঘাত নিয়ে সতর্কথাকতে চান তিনি।

নিজের দলের আক্রমণভাগ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। বলেন মনবীর, ছাংতে ও সাহাল – সবারই হ্যাটট্রিক আছে। তাই প্রতিপক্ষ দলকে তাঁর অ্যাটাকারদের নিয়ে ভাবতে হবে। পাশাপাশি জানিয়ে দিলেন, ম্যাকলরেন ফিট হয়ে উঠছেন। তাঁকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

ডার্বি থেকে বেরিয়ে ভারতের জাতীয় দলের তিনটি হেভিওয়েট ফিফা ফ্রেন্ডলির প্রসঙ্গ উঠলে পানোস জানান, তিনি ফুটবলারদের পারফরম্যান্সে গর্বিত। যে প্যাশন ও তাগিদ দেখিয়েছেন ভারতীয় ফুটবলাররা, তাতে তিনি ভীষণই খুশি। আশা করছেন ক্লাবে ফিরেও ফুটবলাররা ভাল খেলবেন।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 8

মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের

দেবাশিস বললেন, “আজ আমাদের অর্ধেক ফুটবলার খেলতে পারেনি, তাও ৩ গোলে জেতা ম্যাচ। এক গোলে জিতেছি। কোচ পানোস দেখিয়ে দিলেন। আমরা তিনটি ট্রফিতে খেলে দুটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স। তাও ডুরান্ডে আমাদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। ওই জার্নিটা করতে বাধ্য না হলে হয়ত হারতে হত না।“

ফুটবলOct 8

ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান

সমীর জেলকোভিচের করা গোলে ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার আ্ইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ১৯৭৯ সালে শেষবার তারা একই সঙ্গে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর এতদিন পর আবার সেই কৃতিত্ব অর্জন করল সবুজ মেরুন ব্রিগেড।

ক্রিকেটOct 8

কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের

এক সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তর দিতে একটুও ভাবেননি তিনি—“বিরাট আমার প্রিয় খেলোয়াড়।” শুধু পছন্দ নয়, কোহলির পারফরম্যান্সের সঙ্গে তাঁর আবেগ যেন সরাসরি জড়িয়ে ছিল। নানা জানিয়েছিলেন, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর আর খেতেই ইচ্ছে করত না।  

ফুটবলOct 8

‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

পর্তুগিজ মহাতারকা লেখেন, “লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে আলিঙ্গন।”