“সৌরভকে বলেছিলাম, বিশেষ ধরণের ক্রিকেটার,” ধোনির আইপিএল অবসরে আবেগঘন বার্তা সচিন তেন্ডুলকরের
আবেগঘন বার্তায় সচিন স্মরণ করেছেন বাংলাদেশ সফরের সময় যখন ধোনিকে প্রথম দেখেন, তাঁর অবিশ্বাস্য পাওয়ার হিটিং দেখেন, তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি বলেছিলেন, “ধোনির পাওয়ার হিটিংয়ের মধ্যে বিশেষ কিছু আছে। ধোনি একটা উপহার। তারপর কী দুর্দান্ত জার্নি মাহির।“
ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
১৯ বছর আইপিএলে খেলার পর অবসর নিলেন এমএস ধোনি। তারপরই ক্রিকেট মহলের শুভেচ্ছার ঢল। এবার কিংবদন্তি সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন। মঙ্গলবার রিটেনশন তালিকা প্রকাশ করার আগে চেন্নাই সুপার কিংস জানায় আইপিএল থেকে অবসর নিলেন ৪৫ বছরের এমএস ধোনি।
আবেগঘন বার্তায় সচিন স্মরণ করেছেন বাংলাদেশ সফরের সময় যখন ধোনিকে প্রথম দেখেন, তাঁর অবিশ্বাস্য পাওয়ার হিটিং দেখেন, তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি বলেছিলেন, “ধোনির পাওয়ার হিটিংয়ের মধ্যে বিশেষ কিছু আছে। ধোনি একটা উপহার। তারপর কী দুর্দান্ত জার্নি মাহির।“
সচিন বলেন, “তোমার সঙ্গে ড্রেসিংরুমে অনেক আনন্দের মুহূর্ত কেটেছে। একসঙ্গে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত রয়ে গেছে। আমি সব সময়ই বিশ্বাস করি তুমি বিশেষ কিছু করেছো। ভারতীয় ক্রিকেটকে তুমি সেরাটা দিয়েছো। একসঙ্গে জার্নিটা ছিল অসাধারণ। ওয়েল প্লেড এমএস।“
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন থেকেই সিএসকের সঙ্গে ধোনির সম্পর্ক। অধিনায়ক হিসাবে সিএসকেতে যোগ দেন। তারপর মোট ২৪৪টি ম্যাচে ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচটি আইপিএল খেতাব ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতে। এতটাই গভীর সম্পর্ক যে বিদায় বেলায় সিএসকে কর্ণধার এন শ্রীনিবাসন জানান, ধোনিকে ছাড়া সিএসকে হয় না।








