ডিল ফাইনাল, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন অর্শদীপ সিং, হার্দিক পঞ্জাবে
অর্শদীপের বাবা বলেন, নিজেদের ঘরের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যেতে হওয়ায় হতাশা আছে, তবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া নিয়ে খুশিও আছে। তবে বিসিসিআই ও আইপিএল গর্ভনিং কাউন্সিল অনুমোদন দিলে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ছবি সৌজন্য - ফেসবুক
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
পঞ্জাব ছেড়ে মুম্বই চললেন অর্শদীপ সিং। তাঁর বাবা নিশ্চিত করলেন যে ডিল ফাইনাল। গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল অর্শদীপ ও হার্দিক পাণ্ডিয়ার মধ্যে সোয়াপ ডিলের প্রক্রিয়া চলছে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। মঙ্গলবার যখন নিউজিল্যান্ডর সঙ্গে ভারতের তৃতীয় একদিনের ম্যাচ ভেস্তে গেল, তখনই এই খবর দেন অর্শদীপের বাবা। ভারতীয় দলের সঙ্গে এখন নিউজিল্যান্ডে আছেন ভারতীয় পেসার।
অর্শদীপের বাবা বলেন, নিজেদের ঘরের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যেতে হওয়ায় হতাশা আছে, তবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া নিয়ে খুশিও আছে। তবে বিসিসিআই ও আইপিএল গর্ভনিং কাউন্সিল অনুমোদন দিলে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
অর্শদীপ মুম্ভই যাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের দুই স্তম্ভ হলেন জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া পঞ্জাবে যোগ দেওয়ায় তাঁর অলরাউন্ড দক্ষতার জন্য লাভবান হবে পঞ্জাব।
এখনও পর্যন্ত অর্শদীপ তাঁর গোটা আইপিএল কেরিয়ারটাই কাটিয়েছেন পঞ্জাবে। ২০১৯ সালে পঞ্জাবে অভিষেক হয় তাঁর। ৯৬ ম্যাচে ১১১ উইকেট নিয়ে নিজেকে আইপিএলের অন্যতম সেরা বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। নতুন বলে তাঁর স্যুইং ও ডেথ ওভারে নিয়ন্ত্রিত ইয়র্কার মুম্বইয়ের আক্রমণে দুই দিক থেকেই চাপ তৈরি করার অপসন বেড়ে গেল।
বুমরা ও অর্শদীপের সঙ্গে কি ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারও থাকছেন! সেটা এখনও নিশ্চিত নয় যে তাঁদের রিটেইন করবে মুম্বই ইন্ডিয়ানস। তবে অর্শদীপ আসায় ভারতীয় পেস আক্রমণের ওপর ভরসা রাখায় মুম্বইয়ের বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে অপসন আরও বেড়ে গেল।
অন্যদিকে হার্দিক পঞ্জাবে যোগ দেওয়ায় মিডল অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে শ্রেয়স আইয়ারের হাতে আর একটা সিম বোলিং অপসন বেড়ে গেল। আশা করা হচ্ছে শ্রেয়স আইয়ারের হাতেই নেতৃত্ব থাকবে। হার্দিক সাধারণ ক্রিকেটার হিসাবেই পঞ্জাবে যোগ দিচ্ছেন।








