Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ফের অজস্র সুযোগ নষ্ট, তবু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নের মত ফিরে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান◆শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা◆কুলদীপকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন◆বেতন মিটল, অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সমস্যা, ব্যাখ্যা দিলেন দেবব্রত সরকার◆প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, অনূর্ধ্ব ২৩ গ্রিকো রোমান কুস্তিতে রুপো জয় বিশ্বজিৎ মোর◆ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতীয় ব্যাটিং নিয়ে প্রশ্ন গাভাসকরের◆ভারতকে থামাতে ক্যারিবিয়ানদের ‘স্পেশ্যাল প্ল্যান’, ফাঁস করলেন পল◆ওডিআই নয়, লক্ষ্য টেস্ট! বুমরাহকে নিয়ে বড় পরিকল্পনা টিম ইন্ডিয়ার◆সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা◆আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা◆ফের অজস্র সুযোগ নষ্ট, তবু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নের মত ফিরে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান◆শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা◆কুলদীপকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন◆বেতন মিটল, অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সমস্যা, ব্যাখ্যা দিলেন দেবব্রত সরকার◆প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, অনূর্ধ্ব ২৩ গ্রিকো রোমান কুস্তিতে রুপো জয় বিশ্বজিৎ মোর◆ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতীয় ব্যাটিং নিয়ে প্রশ্ন গাভাসকরের◆ভারতকে থামাতে ক্যারিবিয়ানদের ‘স্পেশ্যাল প্ল্যান’, ফাঁস করলেন পল◆ওডিআই নয়, লক্ষ্য টেস্ট! বুমরাহকে নিয়ে বড় পরিকল্পনা টিম ইন্ডিয়ার◆সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা◆আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা◆

ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে জামিন দিল না চুঁচুড়া আদালত। শুক্রবার, ১৪ অগস্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ২৩ বছর বয়সি এই ক্রিকেটারকে।

লিখেছেন Admin•প্রকাশিত Aug 14, 2026, 8:06 PM
ShareWhatsAppFacebookX
ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে জামিন দিল না চুঁচুড়া আদালত। শুক্রবার, ১৪ অগস্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ২৩ বছর বয়সি এই ক্রিকেটারকে।

গত ১১ অগস্ট মগরা থানার পুলিশ অভিষেককে গ্রেফতার করে। এক মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন এবং অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ১১ অগস্টই তাঁকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে অভিষেকের প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ের পরিকল্পনাও ছিল বলে জানা যায়। এমনকী তাঁরা একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে সূত্রের খবর। প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে একটি বিবাদকে কেন্দ্র করে পুলিশে বিষয়টি পৌঁছেছিল। তবে সেই সময় কোনও এফআইআর দায়ের হয়নি।

এরপর গত ২৩ জুন কর্নাটকে মেডিক্যাল পড়াশোনা করা ওই তরুণী মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ একাধিকবার অভিষেকের চন্দননগরের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

পরবর্তীতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। আদালত মগরা থানার পুলিশকে অভিষেককে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়। সেই নির্দেশের পর কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার তাঁকে ফের আদালতে পেশ করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলাটি এখন পুলিশের তদন্তের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এগোবে।

অভিষেক পোড়েল বাংলার অন্যতম পরিচিত তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এই মামলার পর তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়েও স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন।

সর্বশেষ ভিডিও

সব দেখুন

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 16

ফের অজস্র সুযোগ নষ্ট, তবু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নের মত ফিরে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান

দুটি সুযোগ কাজে লাগিয়ে স্পোর্টিং দিল্লিকে ২-১ গোলে হারাল মোহনবাগান। গোল দুটি করলেন এরউইন ও ম্যাচের সেরা মিগুয়েল। তার আগেই অবশ্য বাগানের প্রাক্তনী নামতের গোলে পিছিয়ে পড়েছিল পানোসের দল।

ক্রিকেটOct 16

শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা

ভারতীয় মহিলা ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগ। স্মৃতি মান্ধানার যুগ। শুক্রবারই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করছেন তিনি। যদিও এর আগে নেতৃত্ব দিয়েছেন। তবে যখন অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পাওয়া যায়নি তখন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসাবে কাজ চালিয়েছেন তিনি। এবার পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ শুরু করছেন।

ক্রিকেটOct 15

কুলদীপকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন

নিজের ইউটিউব চ্যানেল Ash Ki Baat-এ অশ্বিন বলেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কুলদীপের বোলিংয়ের বৈচিত্র্যের বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতিতে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত খুব একটা যুক্তিসঙ্গত মনে হয়নি তাঁর। অশ্বিনের মতে, কুলদীপ দলে থাকলে ভারতের বোলিং আক্রমণ আরও কার্যকর হতে পারত এবং সিরিজের ফলেও তার প্রভাব পড়তে পারত।

ফুটবলOct 15

বেতন মিটল, অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সমস্যা, ব্যাখ্যা দিলেন দেবব্রত সরকার

দেবব্রত ব্যাখ্যা দিলেন, এ কথা সত্যি যে অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও ফুটবলারদের বেতন দেওয়া যাচ্ছে না। দেশের সংবিধান অনুযায়ী ও কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কিছু সমস্যা আছে। সেগুলো আমাদের মেনে চলতে হচ্ছে। যেহেতু আমাদের ডিভোর্স পিরিয়ড চলছে. তাই সমস্যা। এটা ঠিক হতে ২-৩ মাস লাগবে। তবু ক্লাব টাকা দিয়ে এবং ইমামিও কিছু টাকা দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছিল। এটা সকলের বোঝা উচিত ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সেটা খরচ করা যাচ্ছে না।