Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆'এ বার সময় হয়েছে’, কোহলির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত কেনের!◆সরকারি চাকরি ছেড়ে ক্রিকেটের স্বপ্ন! দিল্লি ক্যাপিটালসের চিকিৎসক থেকে ভারতের জার্সির লক্ষ্যে বেদিকা মাগার◆টেস্ট খেলতে বৃহস্পতিবার নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন ঋষভ পন্থ◆আবিষ্কার করেছিলেন জন রাইট, নামকরণ পার্থিব প্যাটেলের, বুমরা পা রাখলেন ক্রিকেট বিশ্বে◆ এশিয়ান কাপের লক্ষ্যে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের অভিযান শুরু, প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর◆সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆'এ বার সময় হয়েছে’, কোহলির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত কেনের!◆সরকারি চাকরি ছেড়ে ক্রিকেটের স্বপ্ন! দিল্লি ক্যাপিটালসের চিকিৎসক থেকে ভারতের জার্সির লক্ষ্যে বেদিকা মাগার◆টেস্ট খেলতে বৃহস্পতিবার নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন ঋষভ পন্থ◆আবিষ্কার করেছিলেন জন রাইট, নামকরণ পার্থিব প্যাটেলের, বুমরা পা রাখলেন ক্রিকেট বিশ্বে◆ এশিয়ান কাপের লক্ষ্যে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের অভিযান শুরু, প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর◆

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুর্দান্ত সাফল্য পেল ভারত। দলগত বিভাগে সোনা জিতলেন মনু ভাকের, এশা সিং ও দিব্যা সুব্বারাজু। তবে এই সাফল্যের পরেও ব্যক্তিগত বিভাগে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের ছাড়পত্র পেলেন না মনু ও এশা।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 10, 2026, 7:41 PM
ShareWhatsAppFacebookX
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুর্দান্ত সাফল্য পেল ভারত। দলগত বিভাগে সোনা জিতলেন মনু ভাকের, এশা সিং ও দিব্যা সুব্বারাজু। তবে এই সাফল্যের পরেও ব্যক্তিগত বিভাগে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের ছাড়পত্র পেলেন না মনু ও এশা।

দলগত বিভাগে মোট ১,৭৬১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করে ভারতীয় দল। এশা সিং ৫৯০ পয়েন্ট নিয়ে দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন। মনু ভাকেরের সংগ্রহ ৫৮৭ পয়েন্ট এবং দিব্যা সুব্বারাজু পান ৫৮৪ পয়েন্ট। ১,৭৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। ১,৭৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় ভিয়েতনাম।

দলগত বিভাগে সোনার পর ব্যক্তিগত বিভাগেও ভারতের পদক জয়ের আশা তৈরি হয়েছিল। যোগ্যতা অর্জন পর্বে ৫৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ফাইনালে জায়গা করে নেন এশা সিং। অন্যদিকে, ৫৮৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করে ফাইনালে ওঠেন মনু ভাকের। এই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগ থেকে তিনটি অলিম্পিক যোগ্যতা অর্জনের ছাড়পত্র পাওয়ার সুযোগ ছিল।

কিন্তু ফাইনালে সেই প্রত্যাশা পূরণ হল না। অল্পের জন্য পদক হাতছাড়া করে চতুর্থ স্থানে শেষ করেন দু'বারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা এশাকে ফাইনালে অষ্টম স্থানেই সন্তুষ্ট থাকতে হয়। ফলে প্রথম তিনের মধ্যে জায়গা করতে না পারায় লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের ছাড়পত্র অধরাই থেকে গেল দুই ভারতীয় শুটারের।

এই ফলাফল আরও একবার প্রমাণ করল, অলিম্পিকের যোগ্যতা অর্জনের লড়াই কতটা কঠিন এবং প্রতিটি মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। দলগত বিভাগে সোনা জিতে ভারতের শক্তি প্রমাণিত হলেও ব্যক্তিগত ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন মনু ও এশা। বিশেষ করে যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা এশার অষ্টম স্থানে শেষ করা যথেষ্ট হতাশাজনক। অন্যদিকে, পদকের এত কাছে পৌঁছেও মনুর চতুর্থ স্থান প্রাপ্তি নিঃসন্দেহে বড় আক্ষেপের।

তবে দোহায় ভারতের শুটিং অভিযান এখনও পর্যন্ত যথেষ্ট আশাব্যঞ্জক। এর আগে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রুপো জিতে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের ছাড়পত্র নিশ্চিত করেছেন জয়পাল মালভিয়া। আগামী ইভেন্টগুলিতে ভারতীয় শুটারদের পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা
YouTube

Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা

XtraTime Bangla

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা
YouTube

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা

XtraTime Bangla

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা
YouTube

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা

XtraTime Bangla

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee
YouTube

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee

XtraTime Bangla

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা
YouTube

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা

XtraTime Bangla

Habas নন! বিদেশি কোচেদের বিরুদ্ধে Clifford Miranda যেন ভারতীয় কোচদের প্রমাণ দেওয়ার কণ্ঠস্বর
YouTube

Habas নন! বিদেশি কোচেদের বিরুদ্ধে Clifford Miranda যেন ভারতীয় কোচদের প্রমাণ দেওয়ার কণ্ঠস্বর

XtraTime Bangla

AFC-র মঞ্চে নতুন ইতিহাস! East Bengal-কে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন Anthony Andrews
YouTube

AFC-র মঞ্চে নতুন ইতিহাস! East Bengal-কে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন Anthony Andrews

XtraTime Bangla

দুই গোলে হার, তবু ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গল!
YouTube

দুই গোলে হার, তবু ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গল!

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 10

সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

ভারতের এই জয়ের মূল কারিগর ছিলেন আরিয়াভির শেবাগ, যিনি প্রথম ইনিংসে ১৬৮ বলে ১৬০ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান।

অন্য খেলাNov 10

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুর্দান্ত সাফল্য পেল ভারত। দলগত বিভাগে সোনা জিতলেন মনু ভাকের, এশা সিং ও দিব্যা সুব্বারাজু। তবে এই সাফল্যের পরেও ব্যক্তিগত বিভাগে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের ছাড়পত্র পেলেন না মনু ও এশা।

ক্রিকেটNov 10

অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস

গত কয়েক সপ্তাহ ধরে এই দুই ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। অক্ষরের চেন্নাই সুপার কিংসে যাওয়া নিয়ে জল্পনা চলছিল। আশুতোষকেও চাইছিল অনেক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট ঘোষণা করে দিল দুজনেই রিটেইন করা হচ্ছে।

ক্রিকেটNov 10

আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি

তবে এই বিতর্কে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে স্টার্কের পরিবার থেকেই। তাঁর স্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন, এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত। একদিকে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সেই আট বছর পুরনো তদন্ত নতুন করে না খোলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। অন্যদিকে, তাঁর মতে, বারবার অতীতের সেই বিতর্ক সামনে আসায় ক্রিকেটারদের মানসিক অবস্থার কথাও সমান গুরুত্ব দিয়ে ভাবা উচিত। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে ক্রিকেটারদের যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতাকে নতুন করে উসকে দেওয়ার আগে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা প্রয়োজন।