একই ইভেন্টে সোনা ও রুপো, কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের
কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক দিন ভারতের। একই ইভেন্টে এল সোনা ও রুপো। টি ৪৭ ১০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন প্যারা অ্যাথলিট দিলীপ মাহাদু গাভিট ও রুপো জিতলেন মহম্মদ বাসিল মরসিঙ্গানাকত। একই সঙ্গে গেমস রেকর্ডও গড়লেন গাভিট।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক দিন ভারতের। একই ইভেন্টে এল সোনা ও রুপো। টি ৪৭ ১০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন প্যারা অ্যাথলিট দিলীপ মাহাদু গাভিট ও রুপো জিতলেন মহম্মদ বাসিল মরসিঙ্গানাকত। একই সঙ্গে গেমস রেকর্ডও গড়লেন গাভিট। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ইংল্যান্ডের কেভিন স্যান্টোস।
একই দিনে লং জাম্পে রুপো জিতলেন মুরলি শ্রীশঙ্কর। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ১৫। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, নয়টি রুপো ও তিনটি ব্রোঞ্জ। এছাড়াও বক্সিংয়ে আরও ছয়টি পদক এদিন নিশ্চিত হয়ে গেল।
আরও খবর জানতে লক্ষ্য রাখুন
